সোমবার, ১৬ মার্চ ২০২৬, ০৯:৫০ অপরাহ্ন
ঘোষনা
নওগাঁর মহাদেবপুরে চোরাই মোটরসাইকেল উদ্ধার, ১ চোর গ্রেফতার শীলখালী চেকপোস্টে বিজিবির অভিযান: প্রাইভেটকারে ২০ হাজার পিস ইয়াবাসহ আটক ১ সিংড়ায় অবৈধভাবে জ্বালানি তেল মজুদ, ভ্রাম্যমাণ আদালতে ব্যবসায়ীকে জরিমানা চট্টগ্রামে বাজার তদারকি অভিযানে এক লক্ষ ২৫ হাজার টাকা জরিমানা ঝিনাইদহে বিএনপির কার্যালয়ে আগুন, ককটেল বিস্ফোরণ ঝিনাইদহে পেট্রোল কিনতে গিয়ে তেলপাম্প কর্মচারীদের হাতে যুবক নিহত। গুম ও শহীদ পরিবারের পাশে ক্রীড়া প্রতিমন্ত্রী আমিনুল হক নাটোরের নলডাঙ্গায় জ্বালানি তেলের দাম বেশি রাখায় ১০ হাজার টাকা জরিমানা আনোয়ারা জুঁইদন্ডী ইউনিয়নে ৭০০ পরিবারের মাঝে ঈদ উপহার বিতরণ ‘স্ত্রীকে দামি জুতা কিনে দিতে না পেরে’ আত্মহত্যার গল্প ফেসবুকে, আসলে যা ঘটেছে ঢাকা প্রেসক্লাবের সভাপতিকে পাকিস্তান জার্নালিস্ট অ্যাসোসিয়েশনের কেন্দ্রীয় সদস্য ও বাংলাদেশ শাখার সভাপতি নির্বাচিত হওয়ায় শুভেচ্ছা জ্বালানি তেল পাচার রোধে সাতক্ষীরা সীমান্তে বিজিবির কঠোর অবস্থান সাতক্ষীরার মেয়ে সুমি খুলনা থেকে অস্ত্রসহ আটক সেন্টমার্টিনে কোস্ট গার্ডের অভিযানে ১০ কেজি গাঁজাসহ ৯ মাদক পাচারকারী আটক গোমস্তাপুরে অভিযান : আন্তঃজেলা ডাকাত দলের ২ সদস্য গ্রেফতার ঈদকে ঘিরে সাঘাটায় অনুমোদনহীন বেকারির দৌরাত্ম্য, অস্বাস্থ্যকর পরিবেশে তৈরি হচ্ছে খাদ্যপণ্য গাজীপুরের শ্রীপুরে মাদক ব্যবসাকে কেন্দ্র করে মনোয়ারা নামে এক নারী গুলিবিদ্ধ ভোলার লালমোহনে সড়ক দুর্ঘটনায় মোটরসাইকেল চালক নিহত সুন্দরগঞ্জ মডেল প্রেসক্লাবের ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত নওগাঁ গোয়েন্দার পৃথক ৩টি মাদকবিরোধী অভিযানে ৮ কেজি গাঁজাসহ ৪ মাদক ব্যবসায়ী গ্রেফতার

কালীগঞ্জে মেছো বাঘ হত্যা:  গ্রেফতার ২ জন 

রিপোর্টারের নাম
  • আপডেট টাইম : রবিবার, ২২ ডিসেম্বর, ২০২৪
  • ১৪৫ বার পঠিত

মোঃ জাহাঙ্গীর আলম, স্টাফ রিপোর্টার:ঝিনাইদহের কালীগঞ্জে মেছো বাঘ হত্যার ঘটনাটি সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়ার পর প্রশাসনে ব্যাপক আলোড়ন সৃষ্টি হয়েছে। ঘটনার সূত্র ধরে যশোর বন্যপ্রাণী অপরাধ নিয়ন্ত্রণ ইউনিটের ভারপ্রাপ্ত কর্মকর্তা জাহাঙ্গীর আলম বাদী হয়ে কালীগঞ্জ থানায় একটি মামলা দায়ের করেন। পুলিশ ইতোমধ্যে দুইজনকে গ্রেপ্তার করেছে। তারা হলেন, ঝিনাইদহ সদর উপজেলার খেদাপাড়া গ্রামের ইজিবাইক চালক জাহিদুল ইসলাম (৩৫) এবং সদর উপজেলার খড়াশুনি গ্রামের মোশারফ হোসেন (৬০), যিনি নলডাঙ্গা বাজারের ইজিবাইক স্ট্যান্ডের স্টার্টার।

 

গেল ১৯ ডিসেম্বর কালীগঞ্জ-নলডাঙ্গা সড়কের কাদিপুর নামক স্থানে একটি মেছো বাঘকে পিটিয়ে হত্যা করা হয়। পরে মৃত প্রাণীটি ইজিবাইক চালক জাহিদুল ইসলাম নলডাঙ্গা বাজারে নিয়ে আসেন। বাজারে উপস্থিত কয়েকজন মৃত বিড়ালটিকে একটি খুঁটির সঙ্গে ঝুলিয়ে গলায় ফুলের মালা দিয়ে সাজায়। বিড়ালের মুখে সিগারেট রেখে সামনে চায়ের কাপ রেখে ছবি তোলে এবং ভিডিও ধারণ করে। এরপর সেটি সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে দেয়।

 

এ ঘটনার ভিডিও দেখে বনবিভাগের কর্মকর্তারা ঘটনাস্থলে ছুটে আসেন এবং তদন্ত করে ঘটনার সত্যতা যাচাই করেন। পরে কালীগঞ্জ থানায় দুটি নাম উল্লেখ করে এবং অজ্ঞাতনামা ১০-১৫ জনকে আসামি করে মামলা দায়ের করেন।

 

কাদিপুর এলাকার জামে মসজিদের ইমাম নূর ইসলাম জানান, তিনি ভোরে নামাজ শেষে ফেরার পথে বিড়ালটিকে রাস্তায় পড়ে থাকতে দেখেন। তার ধারণা, রাতে কোনো চলন্ত যানবাহনের ধাক্কায় প্রাণীটি মারা যায়। পরে ইজিবাইক চালকরা সেটি বাজারে নিয়ে আসে।

 

স্থানীয়রা জানান, ঘটনাটি ভাইরাল করার উদ্দেশ্যেই মৃত প্রাণীটিকে সাজিয়ে ছবি তোলা হয়। তবে এটি বন্যপ্রাণী সংরক্ষণ আইন অনুযায়ী গুরুতর অপরাধ।

 

যশোর বন্যপ্রাণী অপরাধ নিয়ন্ত্রণ ইউনিটের কর্মকর্তা জাহাঙ্গীর আলম বলেন, “এটি শুধু একটি প্রাণীর হত্যার ঘটনা নয়, এটি বন্যপ্রাণী সংরক্ষণ আইন লঙ্ঘনের স্পষ্ট উদাহরণ।”

 

কালীগঞ্জ থানার ওসি (তদন্ত) মোফাজ্জেল হক জানান, মামলার ভিত্তিতে দুইজনকে গ্রেপ্তার করা হয়েছে। ঘটনার সঙ্গে জড়িত অন্যান্যদের গ্রেপ্তারে অভিযান চলছে।

 

এদিকে, ওয়াইল্ড লাইফ অ্যান্ড স্নেক রেসকিউ টিম ইন বাংলাদেশের আইন বিষয়ক সম্পাদক আদনান মীম বলেন, “আমরা এই ঘটনার গভীর তদন্ত করছি এবং স্থানীয় জনগণকে সচেতন করার জন্য সভা করেছি।”

 

আঞ্চলিক বন সংরক্ষক কর্মকর্তা জহির আকন বলেন, “এ ধরনের ঘটনা যাতে ভবিষ্যতে না ঘটে, সে বিষয়ে কার্যকর পদক্ষেপ নেওয়া হবে।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
এই পত্রিকার সকল সংবাদ, ছবি ও ভিডিও স্বত্ত্ব সংরক্ষিত © ২০২৫ দৈনিক মাতৃজগত    
Developed By Bangla Webs
banglawebs999991