মঙ্গলবার, ১৬ ডিসেম্বর ২০২৫, ০৩:০৮ অপরাহ্ন
ঘোষনা
স্বাধীনতার স্বপ্ন নিয়ে নতুন বাংলাদেশ বিএনপি’র নেতৃত্বে এগিয়ে যাবে : চান মিয়া বেপারী তারেক রহমানের নেতৃত্বেই স্বাধীনতার স্বপ্ন বাস্তবায়ন হবে : বিল্লাল হোসেন ধামইরহাটে বিজয় দিবসের পুষ্পার্পণে সময় বিভ্রাট, ক্ষুব্ধ সাংবাদিক ও স্থানীয়রা ঝুঁকিপূর্ণ সড়কঘেঁষে দৃষ্টিনন্দন স্থাপনা আখাউড়ায় বড় দুর্ঘটনার আশঙ্কা স্থানীয়দের নির্বাচন বানচালের ষড়যন্ত্র চলছে: যুবদল সরাইলে স্বেচ্ছাসেবী ও সেনাবাহিনীর যৌথ অভিযানে ১৬০ পিস ইয়াবাসহ মাদক বিক্রেতা আটক হোয়াইক্যংয়ে জোরপূর্বক জমি দখলের চেষ্টা, আহত সাইফুল শাহজাদপুরে শহীদ বুদ্ধিজীবী দিবস উপলক্ষে আলোচনা সভা সাতক্ষীরায় নির্বাচনী আচরণবিধি ও আইন-শৃঙ্খলা বিষয়ে মতবিনিময় শ্রীপুর উপজেলা রিপোর্টার্স ক্লাবের সভাপতি পদে ২৭’শে ডিসেম্বর নির্বাচন। অরুয়াইল ইউনিয়ন যুবদলের যুগ্ম আহ্বায়ক বুশির আহমেদ খানকে ঘিরে এলাকাবাসীর প্রত্যাশা ঝিনাইদহের শৈলকুপায় মানবিকতার অনন্য দৃষ্টান্ত স্থাপন করলেন ইউএনও মাহফুজুর রহমান। মহান বিজয় দিবস উদযাপন উপলক্ষে গলাচিপায় চলছে ব্যাপক প্রস্তুতি কালীগঞ্জে ট্রাকের ধাক্কায় মোটরসাইকেল আরোহী নিহত, আহত ১ মহান বিজয় দিবস উপলক্ষে দেশবাসীকে ছাত্রদলের কেন্দ্রীয় যুগ্ম সম্পাদক মীর মিথুনের রক্তিম শুভেচ্ছা কালীগঞ্জে মকসেদ আলী ব্রিকসে চতুর্থবারের মতো পরিবেশ অধিদপ্তরের অভিযান, শ্রমিকদের বাধা চুয়াডাঙ্গা জেলা পুলিশের মাসিক অপরাধ পর্যালোচনা সভা অনুষ্ঠিত হাদিকে গুলিবিদ্ধ করার প্রতিবাদে গলাচিপায় পৌর বিএনপির বিক্ষোভ মিছিল রাজশাহীতে পিওনকে মারধর ও টাকা ছিনতাইয়ের অভিযোগ, থানায় এজাহার ওসমান হাদীকে গুলি করার প্রতিবাদে ঝিনাইদহ জেলা যুবদলের বিক্ষোভ সমাবেশ

কাশিমপুরে চক্রবর্তী এলাকায় দাঁড়িয়ে থাকা বাসে দুর্বৃত্তদের অগ্নিসংযোগ।

রিপোর্টারের নাম
  • আপডেট টাইম : বুধবার, ১২ নভেম্বর, ২০২৫
  • ৮৭ বার পঠিত

মোঃ মমিনুল ইসলাম, কাশিমপুর প্রতিনিধি গাজীপুর। গাজীপুর মহানগরীর কাশিমপুর থানাধীন চক্রবর্তী এলাকায় রাস্তার পাশে দাঁড়িয়ে থাকা একটি বাসে অগ্নিসংযোগের ঘটনা ঘটে। মঙ্গলবার আনুমানিক রাত প্রায় এগারো টার দিকে এই অগ্নিসংযোগের ঘটনা ঘটে। স্থানীয় লোকজনের সূত্রে জানা যায়, জ্যোতি ফিলিং স্টেশনের সামনে একটি যাত্রীবাহী বাস দাঁড়িয়ে ছিল। সেসময় বাসে মেরামতের কাজ করছিলেন মিস্ত্রী । হঠাৎ একটি মোটরসাইকেলে করে দুইজন লোক আসে এবং মুহূর্তের মধ্যে পেট্রোল ঢেলে আগুন ধরিয়ে পালিয়ে যায়। স্থানীয়রা দ্রুত এগিয়ে এসে আগুন নেভাতে সক্ষম হয় । ফলে বড় ধরনের ক্ষয়ক্ষতি এবং প্রাণহানির কোনো ঘটনা ঘটেনি। আগুনে বাসটির কিছু সিট এবং যন্ত্রাংশ পুড়ে যায়। খবর পেয়ে কাশিমপুর থানা পুলিশ ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি পরিদর্শন করে। কাশিমপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) মোহাম্মদ মনিরুজ্জামান বলেন, মঙ্গলবার রাতে দুর্বৃত্তরা মোটরসাইকেল নিয়ে এসে বাসটিতে আগুন ধরিয়ে পালিয়ে যায়। স্থানীয়দের প্রচেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আসে। এতে কোনো প্রাণহানির ঘটনা ঘটেনি ।তবে বাসের আংশিক ক্ষতি হয়েছে। তিনি আরো বলেন, ঘটনাটির তদন্ত চলমান রয়েছে এবং অগ্নিসংযোগকারীদের শনাক্তে অভিযান অব্যাহত রয়েছে।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
এই পত্রিকার সকল সংবাদ, ছবি ও ভিডিও স্বত্ত্ব সংরক্ষিত © ২০২৫ দৈনিক মাতৃজগত    
Developed By Bangla Webs
banglawebs999991