শনিবার, ১৭ জানুয়ারী ২০২৬, ১২:৩৬ অপরাহ্ন
ঘোষনা
নুরুল হক নুরের বক্তব্যে বিএনপির ভাবমূর্তি ক্ষুণ্ন; গভীর ষড়যন্ত্রের গন্ধ সিলেটের কালিঘাট থেকে ডিবির হাতে আটক জাহেদ ও জাহাঙ্গীর। টেকনাফে পাহাড়ি এলাকায় গোলাগুলি, তরুণীর মৃত্যু ঝিনাইদহে দাঁড়িয়ে প্রসাব ফিরার অপরাধে ১০০ টাকা জরিমানা বিসমিল্লাহ সুপার মার্কেট ও মসজিদ কমপ্লেক্স-এর শুভ ভিত্তিপ্রস্তর স্থাপন দুর্গাপুরে ছাত্রদলের আয়োজনে বেগম খালেদা জিয়ার রুহের মাগফেরাত কামনায় দোয়া মাহফিল অনুষ্ঠিত ‎ সাতক্ষীরায় সার সিন্ডিকেট অনুসন্ধানকালে সাংবাদিকের উপর হামলা মনপুরায় প্রেমিককে আটকে রেখে প্রেমিকাকে গণধর্ষণ, এলাকায় চাঞ্চল্য কলারোয়ায় সড়ক দুর্ঘটনায় নসিমন চালকের মৃত্যু। ঝিনাইদহে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের ৯০তম জন্মবার্ষিকী উপলক্ষে ফ্রি মেডিকেল ক্যাম্প তালা’র সাধারণ মানুষের মাঝে সাক্ষাৎ বিনিময়ে এড. ইয়ারুল ইসলাম আনোয়ারায় খালে ঝাঁপ দিয়ে মায়ের আত্মহত্যার চেষ্টা, প্রাণ হারালো শিশু সন্তান সাতক্ষীরায় সড়ক দুর্ঘটনায় আহত সাংবাদিক মোমিনের শয্যাপাশে জামায়াত প্রার্থী অধ্যক্ষ ইজ্জত উল্লাহ দক্ষিণ কেরানীগঞ্জ তেঘরিয়া ইউনিয়ন বিএনপির আহ্বায়ক খোরশেদ জমিদার দল থেকে বহিষ্কার বগুড়া–৫ আসনের গণমানুষের নেতা আলহাজ্ব গোলাম মোঃ সিরাজের জন্মদিনে শুভেচ্ছা জানালো জিয়া সাইবার ফোর্স আজ পবিত্র শবে মেরাজ রাজধানী ও রাজশাহী জেলা শাখার পক্ষ থেকে আন্তর্জাতিক মানবাধিকার আইন সহায়তা প্রদানকারী সংস্থার নেতৃত্বকে শুভেচ্ছা ও অভিনন্দন মিথ্যা মামলায় সাংবাদিক ও মানবাধিকার নেতা নুরুল হোসাইন গ্রেপ্তারে বাংলাদেশ সেন্ট্রাল প্রেস ক্লাব (B.C.P.C)-এর তীব্র নিন্দা, প্রতিবাদ ও গভীর ক্ষোভ। চোরাচালানের লাইনম্যান আল আমিন, কামাল ও আব্দুল্লাহ সিন্ডিকেটের বেপরোয়া চাদাবাজি! লালমোহনের শতবর্ষী ঐতিহ্যবাহী চতলা বাজারে ময়লা-আবর্জনা ও পানি জমে দুর্ভোগ

কাশিমপুরে সেনা-পুলিশের যৌথ অভিযানে বিপুল পরিমাণ মাদক ও কারবারিসহ আটক ৮ ।

রিপোর্টারের নাম
  • আপডেট টাইম : বুধবার, ১০ ডিসেম্বর, ২০২৫
  • ১২৪ বার পঠিত

মোঃ মমিনুল ইসলাম, কাশিমপুর প্রতিনিধি গাজীপুর।

গাজীপুর মহানগর কাশিমপুরে যৌথ বাহিনীর বিশেষ অভিযানে বিপুল পরিমাণ মাদকসহ ৮ জন কারবারিকে গ্রেফতার করা হয়েছে। অভিযানটি পরিচালনা করা হয় কাশিমপুর থানাধীন লোহাপুর মাজার এলাকায়।

যৌথ বাহিনীর তথ্যসূত্রে জানা যায়, মঙ্গলবার ০৯/১২/২৫ রাত তিনটার দিকে মৌচাক বিজিবি সেনা ক্যাম্পের মেজর ইব্রাহিম এবং কাশিমপুর থানা পুলিশের যৌথ অভিযানে লোহাকৌর মাজার এলাকায় অভিযান চালিয়ে মাদক সম্রাজ্ঞী আখি আক্তার কে হাতেনাতে আটক করা হয়। কিন্তু তার চিৎকারে তাদের সাঙ্গপাঙ্গরাসহ অন্য মাদক কারবারিরা এসে হামলার চেষ্টা করে। এলাকাবাসীর সহযোগিতায় এবং যৌথ বাহিনীর লোকজন তাদেরকে ঘেরাও করে আদক কারবারীদের আটক করে। হামলার সময় ক্ষিপ্ত হয়ে এলাকাবাসীরা আটকের সময় কয়েকজনকে উত্তম মাধ্যম করে এবং তাতে কিছুটা কারবারীদের লোকজন আহত হয়।

আটককৃত ব্যক্তিরা হলেন , মাদক সম্রাট আখি (৩৫), সোহেল রানা (৪২), মো. ইব্রাহিম (৪৫), সজিব ফকির (২৪), রবি আলম (৩২), শামীম মিয়া (২৮), সামিউল আদনান (২১) ও আলমগীর (২৮)।
আটকের সময় তাদের কাছে পাওয়া বিভিন্ন আলামত জব্দ করা হয়। উদ্ধারকৃত আলামত গুলোর মধ্যে রয়েছে ৭০০৫ পিস ইয়াবা এবং ২ কেজি পরিমাণ গাঁজা পাওয়া যায়। সাথে পাওয়া যায় (১৮৮৫৭০) এক লক্ষ অষ্টআশি হাজার পাঁচশত সত্তর টাকা। এবং তাদের কাছে থেকে ৮ টি দেশীয় অস্ত্র উদ্ধার করা হয়েছে। এবং ১২টি অ্যান্ড্রয়েড মোবাইল উদ্ধার করা হয়।

বিষয়টি নিশ্চিত করে কাশিমপুর থানা পুলিশ অফিসারস ইন চার্জ মোল্লা খালিদ বলেন , যৌথ অভিযানে উদ্ধারকৃত মালামাল এবং আটককৃত কারবারিদের মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে পরবর্তী ব্যবস্থা গ্রহণ করা হবে।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
এই পত্রিকার সকল সংবাদ, ছবি ও ভিডিও স্বত্ত্ব সংরক্ষিত © ২০২৫ দৈনিক মাতৃজগত    
Developed By Bangla Webs
banglawebs999991