শনিবার, ১৩ ডিসেম্বর ২০২৫, ০৪:১২ অপরাহ্ন
ঘোষনা
আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে ফরিদগঞ্জে ধানের শীষের পক্ষে ব্যাপক গণসংযোগ ব্রাহ্মণবাড়িয়ায় হৃদরোগজনিত সমস্যায় সাবেক মেয়র হাফিজুর রহমান মোল্লা হাসপাতালে ভর্তি চুয়াডাঙ্গা–২ আসনে নির্বাচনী আচরণবিধি নিয়ে নেতাকর্মীদের সঙ্গে মতবিনিময় বক্তব্য রাখলেন এমপি প্রার্থী মোঃ রুহুল আমিন গোমস্তাপুর উপজেলার সাবেক চেয়ারম্যান মরহুম বাইরুল ইসলাম এর প্রথম মৃত্যু বার্ষিকী উপলক্ষ্যে দোয়া মাহফিল অনুষ্ঠিত। ঝিনাইদহ জেলা বিএনপির আনন্দ মিছিল ঝিনাইদহে মোবারকগঞ্জ চিনিকলে ৫৯তম আখ মাড়াই মৌসুমের উদ্বোধন বগুড়ায় বাংলাদেশ সেন্ট্রাল প্রেস ক্লাব (B.C.P.C)-এর প্রতিষ্ঠাতা সভাপতি ও মানবতার ফেরিওয়ালা খান সেলিম রহমানের ৪৮তম জন্মদিন উদযাপন ঝিনাইদহে সন্ত্রাসী হামলার প্রতিবাদে বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত সড়ক দুর্ঘটনায় ঝাউদিয়ার দুই মোটরসাইকেল আরোহী গুরুতর আহত ইবি, কুষ্টিয়া-ঝিনাইদহ মহাসড়ক ঝিনাইদহে অজ্ঞাতনামা এক নারী অজ্ঞান অবস্থায় উদ্ধার, পরিচয় জানতে পুলিশ-জনতার সহায়তা প্রয়োজন ঝিনাইদহে স্বপ্নচূড়া স্বেচ্ছাসেবী সংগঠনের উদ্যোগে শীতবস্ত্র বিতরণ ঝিনাইদহে যুবকের রহস্যজনক মৃত্যু: বিদ্যুৎস্পৃষ্ট নাকি অন্য কিছু? খান সেলিম রহমান এর শুভ জন্মদিন উপলক্ষে মাতৃজগত পরিবারের উদ্যোগে জন্মদিনে আনন্দ, শ্রদ্ধা ও শুভেচ্ছার বর্ণিল সমারোহ আরাফাত রহমান কোকো স্মৃতি ফুটবল ফাইনাল খেলা অনুষ্ঠিত একদন্তে আব্দুল কাদের গার্লস স্কুলে ১১ শিক্ষার্থীর মাঝে পবিত্র কোরআন বিতরণ ঝিনাইদহের সাগান্না ইউনিয়নে সেনাবাহিনীর অভিযান অবৈধভাবে সার মজুদ রাখায় ব্যবসায়ী কে জরিমানা তানোরে দুই বছরের সাজিদের করুণ মৃত্যুতে স্তব্ধ পুরো গ্রাম ফরিদগঞ্জে ধানের শীষের পক্ষে গণজোয়ার সৃষ্টির লক্ষ্যে ব্যাপক গণসংযোগ সাংবাদিকদের সাথে পুলিশ সুপার এর মতবিনিময়: ময়মনসিংহে হিজলা সিন্ডিকেটের ভয়ঙ্কর দৌরাত্ম্য বরযাত্রীর গাড়ি টার্গেট, নারী–শিশুকে হেনস্থায় ক্ষোভ ও আতঙ্ক বাড়ছে

কাশিয়ানীতে ডিবি পুলিশ পরিচয়ে ডাকাতির প্রস্তুতিকালে ৬ ডাকাত আটক

রিপোর্টারের নাম
  • আপডেট টাইম : শনিবার, ৭ সেপ্টেম্বর, ২০২৪
  • ১৪৮ বার পঠিত

 

শহিদুজ্জামান লাবু , কাশিয়ানী উপজেলা প্রতিনিধি :-
গোপালগঞ্জের কাশিয়ানীতে ভুয়া ডিবি পুলিশ পরিচয় দিয়ে ডাকাতির প্রস্তুতিকালে আন্তজেলা ডাকাত দলের ৬ সদস্যকে আটক করে পুলিশে সোপর্দ করেছে স্থানীয় জনতা।

বৃহস্পতিবার (৫ সেপ্টেম্বর) গভীর রাতে কাশিয়ানী উপজেলার জোতকুরা গ্রাম থেকে এদের আটক করে। পরে আজ শুক্রবার (৬ সেপ্টেম্বর) দুপুরে মামলা দায়েরের পর তাদের আদালতের মাধ্যমে জেল হাজতে পাঠানো হয়েছে।

কাশিয়ানী থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. জিল্লুর রহমান বিষয়টি নিশ্চিত করেছেন।

গ্রেপ্তারকৃত আন্তজেলা ডাকাত দলের সদস্যরা হলো, ঢাকার সূত্রাপুরের ইকবাল আহম্মেদ খানের ছেলে মো. আরিফ হোসেন খান (৩২), সিরাজগঞ্জের উল্লাপাড়া থানার হাওড়া গ্রামের তাইজুল ইসলামের ছেলে মো. মাসুদ রানা (৩০), রাজবাড়ীর বালিয়াকান্দি থানার রামদিয়া গ্রামের সুরুজ মোল্লার ছেলে মো. লিটন মোল্লা (৩৮), ঠাকুরগাও জেলার রানীসংকৈল থানার কদমপুর গ্রামের মো. আলম হোসেনের ছেলে মো. কাজল ইসলাম (৩০), দিনাজপুরের বিরল থানার টেগরা মোকলেছুর গ্রামে নজরুল ইসলামের ছেলে মো. ফারুক হোসেন (২৬) ও গোপালগঞ্জ সদর থানার ভোজেরগাতী গ্রামের লোকমান সরদারের ছেলে মো. মামুন সরদার (৩০)।

ওসি মো. জিল্লুর রহমান জানান, বৃহস্পতিবার দিবাগত গভীর রাতে উপজেলার বেথুড়ী ইউনিয়নের জোতকুরা গ্রামে একটি মাইক্রোবাসে করে ৬ ডাকাত প্রবেশ করে। এসময় গাড়িটি মধ্যপাড়ার মজিবর মোল্লার বাড়ির কাছে গেলে স্থানীয়রা তাদের থামার জন্য সিগন্যাল দিলে দ্রুত ঘুরিয়ে পালিয়ে যাবার চেষ্টা করে। এসময় গ্রামবাসীর সন্দেহ হলে ডাকাত ডাকাত বলে চিৎকার দিলে চারিদিক ঘিরে ফেললে দুই ডাকাত পালিয়ে গেলেও গাড়ীসহ ৬ ডাকাত মো. আরিফ হোসেন খান, মো. মাসুদ রানা, মো. লিটন মোল্লা, মো. কাজল ইসলাম, মো. ফারুক হোসেন ও মো. মামুন সরদারকে আটক করে স্থানীয়রা। পরে আটককৃত ডাকাতরা গ্রামবাসীকে ডিবি পুলিশ পরিচয় দিয়ে স্থান ত্যাগ করার চেষ্টা করে। এ সময় গ্রামবাসী ওই ডাকাতদের আটক করে কাশিয়ানী থানার রামদিয়া পুলিশ ফাঁড়িতে খবর দেয়। পরে পুলিশ ঘটনাস্থলে গিয়ে মাইক্রোবাসসহ ৬ ডাকাতকে গ্রেফতার করে থানায় নিয়ে আসে।

তিনি আরো জানান, গ্রেফতারকৃতদের কাছ থেকে একসেট সাব ইন্সপেক্টর পুলিশের পোশাক, একসেট হ্যান্ড কাপ, পিস্তলের কভার, রিফ্লেক্টিং ভেস্ট একটা, ডুপলিকেট পুলিশ আইডি কার্ড দুইটি, একটি পুলিশ বেল্ট ও গাড়ীতে পুলিশের স্টিকার জব্দ করে। গ্রেফতারকৃতদের বিরুদ্ধে দেশের বিভিন্ন থানায় পুলিশ পরিচয়ে ডাকাতিসহ একাধিক মামলা রয়েছে। আজ শুক্রবার আটকৃতদের বিরুদ্ধে মামলা দায়েরের পর আদালতের মাধ্যমে জেল হাজতে পাঠানো হয়েছে।

উল্লেখ্য, দেশের বর্তমান প‌রি‌স্থি‌তে জেলার বি‌ভিন্ন এলাকায় স্থানীয়রা রাত জেগে নি‌জেরা পাহারা জোরদার করেছে।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
এই পত্রিকার সকল সংবাদ, ছবি ও ভিডিও স্বত্ত্ব সংরক্ষিত © ২০২৫ দৈনিক মাতৃজগত    
Developed By Bangla Webs
banglawebs999991