শুক্রবার, ০৬ মার্চ ২০২৬, ০৬:৩৪ অপরাহ্ন
ঘোষনা
চরফ্যাশনে তরমুজের বাম্পার ফলনে কৃষকের মুখে হাসি নওগাঁর সাপাহারে ভ্যানচালককে কুপিয়ে হত্যা, আটক ৫ নাফ নদী তীরের কেওড়া বাগান থেকে অস্ত্র ও গোলাবারুদ উদ্ধার ছাতকের আলমপুর মাঞ্জিহারায় খড়ের ঘরে অগ্নিকাণ্ড, ৬ পরিবারের প্রায় ৫ লক্ষ টাকার ক্ষতি বরেন্দ্র বিশ্ববিদ্যালয়ের মিডিয়া উপদেষ্টার বিরুদ্ধে যৌন নিপীড়নের অভিযোগে মামলা সাংবাদিক উন্নয়ন পরিষদের কেন্দ্রীয় কমিটি ঘোষণা নুরুল হক নুরের দায়িত্ব সীমিত, এখন এক মন্ত্রণালয়ে গলাচিপায় ভ্রাম্যমাণ আদালতে মাদক মামলায় ৬ মাসের সাজা পাঁচবিবিতে ৪ বছরের শিশুকে ধর্ষণের চেষ্টা। সাতক্ষীরা জেলা আইন-শৃঙ্খলা কমিটির সভা অনুষ্ঠিত কমিশন চাওয়ার কথা অস্বীকার করে পছন্দের গণমাধ্যমকর্মীদের ‘খাম’ দিলেন ভিসি মহেশপুর সীমান্তে বিজিবি’র অভিযানে বিপুল পরিমাণ ফেন্সিডিল ও ভারতীয় ওষুধ জব্দ সাতক্ষীরায় বিজিবির অভিযানে ১২ লাখ টাকার পন্য আটক কালিগঞ্জে দুই সন্তানের জননীর ঝুলন্ত মরদেহ উদ্ধার শ্রীপুর পৌর বিএনপির সদস্য সচিব বিল্লাল হোসেন বেপারীর পক্ষ থেকে মাওনা চৌরাস্তা ছিন্নমূলদের মাঝে ইফতার বিতরণ কালীগঞ্জে মোবাইল কোর্ট অভিযান: মাদক সেবন ও বিক্রেতাদের কারাদণ্ড, ধ্বংস হলো জব্দকৃত গাজা নাটোরে খুচরা সার বিক্রেতাদের মানববন্ধন ও স্মারকলিপি প্রদান সুরেশ্বর দরবারে খুনের রহস্য: পীর শাহীন নূরী আটক গাইবান্ধায় বিপুল পরিমাণ গাঁজাসহ মোটরসাইকেল জব্দ, চালক পলাতক খুচরা সার বিক্রেতাদের বহাল রাখা ও নীতিমালা সংশোধনের দাবিতে ঝিনাইদহে মানববন্ধন, প্রধানমন্ত্রীর কাছে স্মারকলিপি প্রদান। 

কাহালু উপজেলার উন্নয়ন ধারাবাহিকতা বজায় রাখতে ধানের শীষে ভোট দেওয়ার আহ্বান — সাবেক ছাত্রনেতা ডলার

রিপোর্টারের নাম
  • আপডেট টাইম : মঙ্গলবার, ৩ ফেব্রুয়ারি, ২০২৬
  • ১০৮ বার পঠিত

 

আরমান হোসেন ডলার (বিশেষ প্রতিনিধি), বগুড়া
আসন্ন জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে বগুড়ার কাহালু-নন্দীগ্রাম এলাকায় নির্বাচনী প্রচার-প্রচারণা ক্রমেই জোরদার হচ্ছে। এরই ধারাবাহিকতায় সোমবার (২ ফেব্রুয়ারি) বগুড়া-৪ (কাহালু-নন্দীগ্রাম) সংসদীয় আসনে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)’র মনোনীত ধানের শীষ প্রতীকের প্রার্থী জননেতা আলহাজ্ব মোঃ মোশারফ হোসেনকে বিজয়ী করার লক্ষ্যে কাহালু উপজেলার নারহট্ট ইউনিয়নের বিবিরপুকুর এলাকায় ব্যাপক গণসংযোগ অনুষ্ঠিত হয়।

গণসংযোগে নেতৃত্ব দেন বগুড়া জেলা ছাত্রদলের সাবেক ছাত্রনেতা, সাবেক স্বেচ্ছাসেবক ও যুবনেতা এবং চিকিৎসা প্রযুক্তিবিদ মোঃ আরমান হোসেন ডলার। এ সময় তিনি এলাকাবাসীর সঙ্গে কুশল বিনিময় করেন এবং ধানের শীষ প্রতীকে ভোট চেয়ে গণতান্ত্রিক আন্দোলনের পক্ষে জনমত গড়ে তোলেন।

গণসংযোগকালে বক্তব্যে আরমান হোসেন ডলার বলেন,
“কাহালু উপজেলার উন্নয়ন ধারাবাহিকতা বজায় রাখতে ধানের শীষে ভোট দিয়ে জননেতা মোশারফ হোসেন ভাইকে পুনরায় বিপুল ভোটে এমপি হিসেবে নির্বাচিত করতে হবে। তিনি জনগণের নেতা, মানুষের সুখ-দুঃখের সাথী এবং উন্নয়নবান্ধব রাজনীতির প্রতীক।”

তিনি আরও বলেন,
“আজ দেশের মানুষ ভোটাধিকার ফিরে পেতে চায়, গণতন্ত্রের মুক্ত বাতাসে নিঃশ্বাস নিতে চায়। ধানের শীষের বিজয়ের মাধ্যমেই জনগণের সেই অধিকার পুনঃপ্রতিষ্ঠা সম্ভব হবে। ইনশাআল্লাহ, এই নির্বাচনের মাধ্যমে দেশ আবার সঠিক পথে ফিরে আসবে।”

গণসংযোগে সাধারণ মানুষের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণ, ভালোবাসা ও সমর্থনে স্পষ্ট হয়ে উঠেছে—এই জনপদের মানুষ পরিবর্তন চায়, উন্নয়ন চায় এবং চায় গণতন্ত্রের পুনঃপ্রতিষ্ঠা। ধানের শীষই যেন হয়ে উঠেছে মানুষের আশা-ভরসার প্রতীক।

করবো কাজ, গড়বো দেশ— সবার আগে বাংলাদেশ
ইনশাআল্লাহ, ধানের শীষের বিজয়ের মাধ্যমেই ফিরে আসবে মানুষের ভোটের অধিকার এবং নিশ্চিত হবে দেশের প্রকৃত উন্নয়ন।

এ সময় উপস্থিত ছিলেন কাহালু উপজেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক মোঃ আজাদ তালুকদার, উপজেলা স্বেচ্ছাসেবক দলের নেতা মোঃ আবু রায়হানসহ উপজেলা বিএনপি ও এর অঙ্গ ও সহযোগী সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ।।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
এই পত্রিকার সকল সংবাদ, ছবি ও ভিডিও স্বত্ত্ব সংরক্ষিত © ২০২৫ দৈনিক মাতৃজগত    
Developed By Bangla Webs
banglawebs999991