সোমবার, ১৬ ফেব্রুয়ারী ২০২৬, ০৭:৪৮ অপরাহ্ন
ঘোষনা
নবাবগঞ্জে হিউম্যান এইড ইন্টারন্যাশনাল শাখা কমিটি গঠনের প্রস্তুতি সভা অনুষ্ঠিত মিয়ানমারের জলসীমায় প্রবেশের অভিযোগে আরাকান আর্মির হাতে আটক ৭৩ জেলের প্রত্যাবর্তন মান্দায় ফার্নিচার দোকানে আগুন, ক্ষতি প্রায় ২ লাখ টাকা ব্রাহ্মণবাড়িয়া পৌরসভা-এর উদ্যোগে রামকানাই দিঘীতে পরিষ্কার-পরিচ্ছন্নতা অভিযান ভোলার চরফ্যাশনে মাদক বিরোধকে কেন্দ্র করে বৃদ্ধকে কুপিয়ে হত্যা বগুড়া-৬ আসন ছেড়ে দিচ্ছেন তারেক রহমান প্রধান উপদেষ্টার সঙ্গে সেনাপ্রধানের বিদায়ী সাক্ষাৎ টেকনাফে কোস্ট গার্ড ও র‍্যাবের যৌথ অভিযানে ১৫ জন উদ্ধার অতি উৎসাহী হয়ে অপরাধ করলে দায়ভার বিএনপি নেবে না — নলডাঙ্গায় বিজয়োত্তর বক্তব্যে বুলবুল ঝিনাইদহে ইতালি প্রবাসী ‘রেমিট্যান্স যোদ্ধা’ রিন্টু মিয়াকে সংবর্ধনা দিলেন পুলিশ সুপার মাহফুজ আফজাল বগুড়ার সাতটি আসনেই বিএনপির জয় ভোরের চেতনা পত্রিকার সাংবাদিক আমজাদের অকাল মৃত্যু আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন-২০২৬: ঢাকায় নিরাপত্তা তৎপরতা বৃদ্ধি। নির্বাচনী নিরাপত্তায় ডিজিটাল বিপ্লব,ঝিনাইদহে চালু হলো ‘আমার ভোট কেন্দ্র’ অ্যাপ ইন্দুরকানিতে মানবিক উদ্যোগ: ভূমিহীন ও গৃহহীন হাউজিং লিমিটেডের শীতবস্ত্র বিতরণ জাতীয় পার্টিতে বড় ভাঙন: সাঘাটায় ৫ শতাধিক নেতাকর্মীসহ বিএনপিতে যোগ দিলেন আতাউর রহমান সরকার ভোটের সর্বশেষ প্রস্তুতি পরিদর্শনে সীতাকুণ্ড ও মীরসরাইয়ের কেন্দ্র ঘুরে দেখলেন জেলা প্রশাসক রিটার্নিং অফিসার রায়গঞ্জে ডুমরাই বাজারের মিষ্টি ব্যবসায়ী নিখোঁজ সাতক্ষীরায় ভোটের প্রস্তুতি সম্পর্কে জেলা প্রশাসকের প্রেস ব্রিফিং টাঙ্গাইলের ভূঞাপুরে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন সব ভোটকেন্দ্র সিসিটিভি নজরদারিতে।

কুমিল্লায় নারী সাংবাদিক আখির উপর সন্ত্রাসী হামলা : বাংলাদেশ সেন্ট্রাল প্রেস ক্লাব (B.C.P.C)–এর তীব্র নিন্দা, প্রতিবাদ ও ক্ষোভ প্রকাশ

রিপোর্টারের নাম
  • আপডেট টাইম : রবিবার, ২৪ আগস্ট, ২০২৫
  • ১৫৩১ বার পঠিত

নিজস্ব প্রতিবেদক

ঢাকা, রবিবার, ২৪ আগস্ট ২০২৫ খ্রি: কুমিল্লার দেবিদ্বারের রাজামেহার গ্রামের আজু মেম্বারবাড়ীর সন্তোষ চন্দ্র দাসের ছোট ছেলে মাদক ব্যবসায়ী সুমন চন্দ্র দাস–এর বিরুদ্ধে ফেসবুকে প্রতিবাদী স্ট্যাটাস দেওয়ায় দৈনিক যুগান্তরের সাহসী নারী সাংবাদিক আখিনুর আক্তার আখি–এর উপর প্রকাশ্যে বর্বরোচিত ও ন্যক্কারজনক সন্ত্রাসী হামলা চালানো হয়েছে। একজন সাংবাদিকের উপর এ ধরনের হামলা কেবল ব্যক্তিগত নয়, বরং গোটা সাংবাদিক সমাজের উপর এক গভীর ষড়যন্ত্র ও ভয়ঙ্কর হুমকি। বাংলাদেশ সেন্ট্রাল প্রেস ক্লাব (B.C.P.C) এই ঘৃণ্য ঘটনার তীব্র নিন্দা, প্রতিবাদ ও ক্ষোভ প্রকাশ করেছে। বাংলাদেশ সেন্ট্রাল প্রেস ক্লাব (B.C.P.C) –এর প্রতিষ্ঠাতা সভাপতি খান সেলিম রহমান বলেন—“একজন নারী সাংবাদিককে প্রকাশ্যে সন্ত্রাসীদের হাতে হামলার শিকার হতে হওয়া কোনোভাবেই গ্রহণযোগ্য নয়। এই ঘটনা প্রমাণ করেছে, মাদক ব্যবসায়ী চক্র কতটা বেপরোয়া হয়ে উঠেছে। সাংবাদিক সমাজের নিরাপত্তা রক্ষা করা রাষ্ট্রের মৌলিক দায়িত্ব। আমরা রাষ্ট্র ও প্রশাসনের প্রতি অনুরোধ জানাই—দ্রুততম সময়ের মধ্যে হামলাকারীদের আইনের আওতায় আনা হোক এবং দায়ীদের দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিত করা হোক। বাংলাদেশ সেন্ট্রাল প্রেস ক্লাব (B.C.P.C) –এর প্রতিষ্ঠাতা সাধারণ সম্পাদক মোঃ মাহিদুল হাসান সরকার বলেন—“সত্য প্রকাশের কারণে একজন সাংবাদিকের উপর হামলা মানে জাতির কণ্ঠরোধ করার চেষ্টা। আমরা প্রশাসনকে স্পষ্টভাবে জানিয়ে দিতে চাই—মাদক ব্যবসায়ী ও তাদের গডফাদাররা যত শক্তিশালীই হোক না কেন, তাদের দ্রুত গ্রেফতার করে দৃষ্টান্তমূলক শাস্তি দিতে হবে। অন্যথায় সাংবাদিক সমাজ দেশের বিভিন্ন জেলার মানববন্ধন পালন করতে বাধ্য হবে, আর এর দায়ভার কোনোভাবেই প্রশাসন এড়াতে পারবে না।” বাংলাদেশ সেন্ট্রাল প্রেস ক্লাব (B.C.P.C) ঘোষণা করেছে— ১. সাংবাদিকদের উপর হামলা কোনোভাবেই সহ্য করা হবে না। ২. হামলাকারী মাদক ব্যবসায়ী ও তাদের সহযোগীদের দ্রুত গ্রেফতার করে আইনের আওতায় আনতে হবে। ৩. যদি দ্রুত ব্যবস্থা গ্রহণ না করা হয়, তবে সারাদেশের বিভিন্ন জেলায় সাংবাদিক সমাজকে সঙ্গে নিয়ে মানববন্ধনসহ কঠোর কর্মসূচি পালন করা হবে। প্রিয় সাংবাদিক সহকর্মী ভাই-বোন ও বন্ধুগণ— ১. আপনারা সত্যের পক্ষে এবং অন্যায়ের বিরুদ্ধে কলম চালিয়ে যান, কোনো অবস্থাতেই কলম থামাবেন না। ২. নিজ নিজ অবস্থান থেকে সবাই প্রতিবাদ জানান, নীরবতা কোনো সমাধান নয়। ৩. ভয় পেলে মুখ লুকিয়ে থাকুন, কিন্তু মনে রাখবেন,নীরবতার দায়ভার একদিন আপনাকেই বহন করতে হবে। – বাংলাদেশ সেন্ট্রাল প্রেস ক্লাব (B.C.P.C) –

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
এই পত্রিকার সকল সংবাদ, ছবি ও ভিডিও স্বত্ত্ব সংরক্ষিত © ২০২৫ দৈনিক মাতৃজগত    
Developed By Bangla Webs
banglawebs999991