শুক্রবার, ০৬ মার্চ ২০২৬, ০৫:৫৬ অপরাহ্ন
ঘোষনা
চরফ্যাশনে তরমুজের বাম্পার ফলনে কৃষকের মুখে হাসি নওগাঁর সাপাহারে ভ্যানচালককে কুপিয়ে হত্যা, আটক ৫ নাফ নদী তীরের কেওড়া বাগান থেকে অস্ত্র ও গোলাবারুদ উদ্ধার ছাতকের আলমপুর মাঞ্জিহারায় খড়ের ঘরে অগ্নিকাণ্ড, ৬ পরিবারের প্রায় ৫ লক্ষ টাকার ক্ষতি বরেন্দ্র বিশ্ববিদ্যালয়ের মিডিয়া উপদেষ্টার বিরুদ্ধে যৌন নিপীড়নের অভিযোগে মামলা সাংবাদিক উন্নয়ন পরিষদের কেন্দ্রীয় কমিটি ঘোষণা নুরুল হক নুরের দায়িত্ব সীমিত, এখন এক মন্ত্রণালয়ে গলাচিপায় ভ্রাম্যমাণ আদালতে মাদক মামলায় ৬ মাসের সাজা পাঁচবিবিতে ৪ বছরের শিশুকে ধর্ষণের চেষ্টা। সাতক্ষীরা জেলা আইন-শৃঙ্খলা কমিটির সভা অনুষ্ঠিত কমিশন চাওয়ার কথা অস্বীকার করে পছন্দের গণমাধ্যমকর্মীদের ‘খাম’ দিলেন ভিসি মহেশপুর সীমান্তে বিজিবি’র অভিযানে বিপুল পরিমাণ ফেন্সিডিল ও ভারতীয় ওষুধ জব্দ সাতক্ষীরায় বিজিবির অভিযানে ১২ লাখ টাকার পন্য আটক কালিগঞ্জে দুই সন্তানের জননীর ঝুলন্ত মরদেহ উদ্ধার শ্রীপুর পৌর বিএনপির সদস্য সচিব বিল্লাল হোসেন বেপারীর পক্ষ থেকে মাওনা চৌরাস্তা ছিন্নমূলদের মাঝে ইফতার বিতরণ কালীগঞ্জে মোবাইল কোর্ট অভিযান: মাদক সেবন ও বিক্রেতাদের কারাদণ্ড, ধ্বংস হলো জব্দকৃত গাজা নাটোরে খুচরা সার বিক্রেতাদের মানববন্ধন ও স্মারকলিপি প্রদান সুরেশ্বর দরবারে খুনের রহস্য: পীর শাহীন নূরী আটক গাইবান্ধায় বিপুল পরিমাণ গাঁজাসহ মোটরসাইকেল জব্দ, চালক পলাতক খুচরা সার বিক্রেতাদের বহাল রাখা ও নীতিমালা সংশোধনের দাবিতে ঝিনাইদহে মানববন্ধন, প্রধানমন্ত্রীর কাছে স্মারকলিপি প্রদান। 

কুমিল্লা-৯ আসনে ইসলামী ফ্রন্ট বাংলাদেশের ব্যাপক গণসংযোগ ভোটারদের কাছে দোয়া ও সমর্থন চাইলেন মীর আবু বকর ছিদ্দিক।

রিপোর্টারের নাম
  • আপডেট টাইম : বৃহস্পতিবার, ৫ ফেব্রুয়ারি, ২০২৬
  • ১৩৩ বার পঠিত

 

শাকিল খান | কুমিল্লা (লাকসাম) প্রতিনিধি :

কুরআন–সুন্নাহর আলোকে স্বাধীনতার স্বপক্ষে সমাজ ও রাষ্ট্র প্রতিষ্ঠার প্রত্যয়কে সামনে রেখে কুমিল্লা-৯ (লাকসাম–মনোহরগঞ্জ) আসনে ইসলামী ফ্রন্ট বাংলাদেশ বৃহত্তর সুন্নি মহাজোটের উদ্যোগে ব্যাপক গণসংযোগ কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে।

মঙ্গলবার (৩ ফেব্রুয়ারি) বিকেলে উপজেলার কান্দিরপাড় ও বাকই ইউনিয়নের ভাকড্ডা, রায়পুর বাজার, কাম্যড্ডা, নৈরপাড়, হলদিয়া, বামন্ডা ও ইরুয়াইন এলাকায় এই গণসংযোগ কার্যক্রম পরিচালিত হয়।

সরেজমিনে দেখা যায়, কুমিল্লা-৯ (লাকসাম–মনোহরগঞ্জ) আসনে ইসলামী ফ্রন্ট বাংলাদেশ বৃহত্তর সুন্নি মহাজোটের এমপি প্রার্থী, ভদ্র ও শিক্ষিত সামাজিক ব্যক্তিত্ব মীর আবু বকর ছিদ্দিক সাধারণ ভোটারদের সঙ্গে কুশল বিনিময় করেন। তিনি প্রত্যেকের সঙ্গে হাত মিলিয়ে ও কোলাকুলির মাধ্যমে ভোটের শুভেচ্ছা জানান। এ সময় নেতাকর্মীরা ভোটারদের হাতে হাতে লিফলেট বিতরণ করেন।

স্থানীয় ভোটাররা বলেন, “সুখে-দুঃখে যাকে সবসময় পাশে পাওয়া যাবে, তাকেই আমরা ভোট দেবো।”

গণসংযোগ শেষে প্রার্থী মীর আবু বকর ছিদ্দিক ইরুয়াইন এলাকার বারেক জিহাদীয়া মোজ্জাদীয়া দরবার শরীফ পরিদর্শন করেন। পরে পৌরশহরের পেয়ারাপুর ও গাজী সাহেব মাজারসহ পবিত্র শবে বরাত উপলক্ষে বিভিন্ন মসজিদে দুই রাকাত নফল নামাজ আদায় করেন এবং মুসল্লিদের সঙ্গে ধর্মীয় বিষয়ে আলোচনা করেন।

এ সময় উপস্থিত ছিলেন মো. হান্নান, নির্বাচনী প্রচারক রিপন মজুমদার, নির্বাচনী সমন্বয়ক মহিন উদ্দিনসহ অঙ্গসংগঠনের নেতৃবৃন্দ এবং এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ।

গণসংযোগ চলাকালে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে মীর আবু বকর ছিদ্দিক বলেন,
“আমরা শরিয়ত মানি। সকল ধর্মের মানুষ নিরাপদে বসবাস করবে—এটাই আমাদের বিশ্বাস। আপনারা বিবেকবান মানুষ, আল্লাহ আপনাদের বিবেক দিয়েছেন। আমি ২০১৮ সালেও নির্বাচনে অংশগ্রহণ করেছি। আমি প্রচারবিমুখ মানুষ, তবে বিভিন্ন সেবামূলক কাজে সবসময় যুক্ত থাকি। ভোট আপনাদের আমানত। এই ভোট যদি উগ্রপন্থীদের হাতে তুলে দেন, কিয়ামতের দিন এর হিসাব দিতে হবে। পীর-মাশায়েখদের অবদান ভুলে যাওয়া যাবে না। কোনোভাবেই দেশের স্বাধীনতার বিরুদ্ধে ভোট দেওয়া যাবে না। মুক্তিযোদ্ধাদের আত্মত্যাগের কথাও আমাদের মনে রাখতে হবে। জান্নাতের মালিক আল্লাহ, আর আমরা রাসুল (সা.)-কে সর্বাধিক ভালোবাসি। আগামী ১২ ফেব্রুয়ারি আপনারা সকলে চেয়ার মার্কায় ভোট দিয়ে আমাদের পাশে থাকবেন।”

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
এই পত্রিকার সকল সংবাদ, ছবি ও ভিডিও স্বত্ত্ব সংরক্ষিত © ২০২৫ দৈনিক মাতৃজগত    
Developed By Bangla Webs
banglawebs999991