সোমবার, ১৫ ডিসেম্বর ২০২৫, ১১:১৪ পূর্বাহ্ন
ঘোষনা
চুয়াডাঙ্গা জেলা পুলিশের মাসিক অপরাধ পর্যালোচনা সভা অনুষ্ঠিত হাদিকে গুলিবিদ্ধ করার প্রতিবাদে গলাচিপায় পৌর বিএনপির বিক্ষোভ মিছিল রাজশাহীতে পিওনকে মারধর ও টাকা ছিনতাইয়ের অভিযোগ, থানায় এজাহার ওসমান হাদীকে গুলি করার প্রতিবাদে ঝিনাইদহ জেলা যুবদলের বিক্ষোভ সমাবেশ মাধবপুরে নোটিশ ছাড়াই উচ্ছেদে মানবেতর জীবন – পুনর্বাসনের দাবিতে আর্তনাদ কয়েক পরিবারের গলাচিপাকে আধুনিক শহরে রূপান্তরিত করতে ব্যস্ত সময় পার করছেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মাহমুদুল হাসান সাতক্ষীরার সাবেক পিপি ছেলেসহ কারাগারে ব্রাহ্মণবাড়িয়ায় বেগম খালেদা জিয়ার রোগমুক্তি কামনায় দোয়া মাহফিল অনুষ্ঠিত ধানমন্ডিতে আইএসটির নবীন বরণ, অতিথিদের প্রশংসা ঝিনাইদহ প্রেসক্লাবের দ্বি-বার্ষিক নির্বাচন সম্পন্ন ২০২৬–২০২৭ মেয়াদের নবনির্বাচিত কমিটি ঘোষণা। ব্রাহ্মণবাড়িয়ায় দেশবরেণ্য গণমাধ্যম ব্যক্তিত্ব খান সেলিম রহমানের শুভ জন্মদিন পালন চট্টগ্রামে বাংলাদেশ সেন্ট্রাল প্রেস ক্লাব (বি,সি,পি,সি )এর প্রতিষ্ঠাতা সভাপতি মানবতার ফেরিওয়ালা খান সেলিম রহমানের ৪৮ তম জন্মদিন উদযাপন। মারাত্মক ঝুঁকিতে গলাচিপা উপজেলা আদালত ভবন খান সেলিম রহমানের শুভ জন্মদিন উপলক্ষে দোয়া মাহফিল অনুষ্ঠিত আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে ফরিদগঞ্জে ধানের শীষের পক্ষে ব্যাপক গণসংযোগ ব্রাহ্মণবাড়িয়ায় হৃদরোগজনিত সমস্যায় সাবেক মেয়র হাফিজুর রহমান মোল্লা হাসপাতালে ভর্তি চুয়াডাঙ্গা–২ আসনে নির্বাচনী আচরণবিধি নিয়ে নেতাকর্মীদের সঙ্গে মতবিনিময় বক্তব্য রাখলেন এমপি প্রার্থী মোঃ রুহুল আমিন গোমস্তাপুর উপজেলার সাবেক চেয়ারম্যান মরহুম বাইরুল ইসলাম এর প্রথম মৃত্যু বার্ষিকী উপলক্ষ্যে দোয়া মাহফিল অনুষ্ঠিত। ঝিনাইদহ জেলা বিএনপির আনন্দ মিছিল ঝিনাইদহে মোবারকগঞ্জ চিনিকলে ৫৯তম আখ মাড়াই মৌসুমের উদ্বোধন

কুয়াকাটায় মাদকবিরোধী অভিযানে চারজন গ্রেপ্তার: উদ্ধার ক্রিস্টাল ম্যাথ ও ইয়াবা

রিপোর্টারের নাম
  • আপডেট টাইম : শনিবার, ৫ জুলাই, ২০২৫
  • ১১৬ বার পঠিত

 

কুয়াকাটা (কলাপাড়া)উপজেলা প্রতিনিধি:
মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের এক সফল অভিযানে কুয়াকাটা ও এর আশপাশের বিভিন্ন এলাকা থেকে বিপুল পরিমাণ মাদকসহ চারজনকে আটক করা হয়েছে। গোপন সংবাদের ভিত্তিতে বৃহস্পতিবার (৩ জুলাই ) দুপুর থেকে সন্ধ্যা পর্যন্ত এ অভিযান পরিচালিত হয়। নেতৃত্ব দেন মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের পটুয়াখালী জেলার উপ-পরিচালক হামীমুর রশীদ।

অভিযানের সময় গঙ্গামতি এলাকা থেকে মোঃ রাসেল মল্লিক (৩২), পিতা: মতি মল্লিককে ৮ গ্রাম উচ্চ ক্ষমতাসম্পন্ন মাদক ক্রিস্টাল ম্যাথ (আইস) সহ আটক করা হয়, যার বাজারমূল্য আনুমানিক ৩ লক্ষ ২০ হাজার টাকা বলে জানায় অধিদপ্তর।

একই দিনে মহিপুর থানার মম্বিপাড়া গ্রাম থেকে মোঃ আব্দুর রহমান, পিতা: নুরুল হকের কাছ থেকে ৫০ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করে তাকে আটক করা হয়।

অন্যদিকে, কুয়াকাটা পৌরসভার ৯ নম্বর ওয়ার্ডের হোসেনপাড়া এলাকা থেকে মোঃ মেহেদী হাসান (২৫), পিতা: মোঃ খলিল এবং কলাপাড়ার ছোট বালিয়াতলী গ্রামের মোঃ রাকিব (২৯), পিতা: শহিদুল্লাহ মৃধাকে যৌথভাবে ২৩ পিস ইয়াবাসহ আটক করা হয়।

পটুয়াখালী মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের উপ-পরিচালক হামীমুর রশীদ জানান, “আমাদের নিয়মিত অভিযান অব্যাহত রয়েছে। মাদক নির্মূলে প্রশাসনের পাশাপাশি স্থানীয় জনগণের সহযোগিতাও অত্যন্ত গুরুত্বপূর্ণ।”

আটককৃতদের বিরুদ্ধে সংশ্লিষ্ট থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে পৃথক পৃথক মামলা দায়ের করা হয়েছে।

স্থানীয় প্রশাসন এবং আইনশৃঙ্খলা বাহিনী জানিয়েছে, মাদকবিরোধী কার্যক্রম জোরদার করতে নিয়মিত অভিযান পরিচালনা অব্যাহত থাকবে।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
এই পত্রিকার সকল সংবাদ, ছবি ও ভিডিও স্বত্ত্ব সংরক্ষিত © ২০২৫ দৈনিক মাতৃজগত    
Developed By Bangla Webs
banglawebs999991