সোমবার, ১৬ মার্চ ২০২৬, ০৯:৫১ অপরাহ্ন
ঘোষনা
নওগাঁর মহাদেবপুরে চোরাই মোটরসাইকেল উদ্ধার, ১ চোর গ্রেফতার শীলখালী চেকপোস্টে বিজিবির অভিযান: প্রাইভেটকারে ২০ হাজার পিস ইয়াবাসহ আটক ১ সিংড়ায় অবৈধভাবে জ্বালানি তেল মজুদ, ভ্রাম্যমাণ আদালতে ব্যবসায়ীকে জরিমানা চট্টগ্রামে বাজার তদারকি অভিযানে এক লক্ষ ২৫ হাজার টাকা জরিমানা ঝিনাইদহে বিএনপির কার্যালয়ে আগুন, ককটেল বিস্ফোরণ ঝিনাইদহে পেট্রোল কিনতে গিয়ে তেলপাম্প কর্মচারীদের হাতে যুবক নিহত। গুম ও শহীদ পরিবারের পাশে ক্রীড়া প্রতিমন্ত্রী আমিনুল হক নাটোরের নলডাঙ্গায় জ্বালানি তেলের দাম বেশি রাখায় ১০ হাজার টাকা জরিমানা আনোয়ারা জুঁইদন্ডী ইউনিয়নে ৭০০ পরিবারের মাঝে ঈদ উপহার বিতরণ ‘স্ত্রীকে দামি জুতা কিনে দিতে না পেরে’ আত্মহত্যার গল্প ফেসবুকে, আসলে যা ঘটেছে ঢাকা প্রেসক্লাবের সভাপতিকে পাকিস্তান জার্নালিস্ট অ্যাসোসিয়েশনের কেন্দ্রীয় সদস্য ও বাংলাদেশ শাখার সভাপতি নির্বাচিত হওয়ায় শুভেচ্ছা জ্বালানি তেল পাচার রোধে সাতক্ষীরা সীমান্তে বিজিবির কঠোর অবস্থান সাতক্ষীরার মেয়ে সুমি খুলনা থেকে অস্ত্রসহ আটক সেন্টমার্টিনে কোস্ট গার্ডের অভিযানে ১০ কেজি গাঁজাসহ ৯ মাদক পাচারকারী আটক গোমস্তাপুরে অভিযান : আন্তঃজেলা ডাকাত দলের ২ সদস্য গ্রেফতার ঈদকে ঘিরে সাঘাটায় অনুমোদনহীন বেকারির দৌরাত্ম্য, অস্বাস্থ্যকর পরিবেশে তৈরি হচ্ছে খাদ্যপণ্য গাজীপুরের শ্রীপুরে মাদক ব্যবসাকে কেন্দ্র করে মনোয়ারা নামে এক নারী গুলিবিদ্ধ ভোলার লালমোহনে সড়ক দুর্ঘটনায় মোটরসাইকেল চালক নিহত সুন্দরগঞ্জ মডেল প্রেসক্লাবের ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত নওগাঁ গোয়েন্দার পৃথক ৩টি মাদকবিরোধী অভিযানে ৮ কেজি গাঁজাসহ ৪ মাদক ব্যবসায়ী গ্রেফতার

কুয়াকাটা সৈকতে ভেসে এসেছে বিশাল এক মৃত্যু ডলফিন।

রিপোর্টারের নাম
  • আপডেট টাইম : রবিবার, ১৫ মে, ২০২২
  • ৩৪৪ বার পঠিত

মোঃ ইলিয়াস শেখ বিশেষ প্রতিনিধিঃ
পটুয়াখালীর কুয়াকাটা গভীর সমুদ্র সৈকতে ভেসে এসেছে ৮ ফুট দৈর্ঘ্য ও ২ ফুট প্রস্থের একটি মৃত ইরাবতী ডলফিন।
শনিবার দুপুর ১টায় গঙ্গামতি পয়েন্ট এলাকায় এটিকে দেখতে পায় স্থানীয় জেলে মো. নিজাম। পরে কুয়াকাটা ডলফিন রক্ষা কমিটির সদস্যদেরকে খবর দেয়া হয়।

জেলে নিজাম জানান, প্রায় ৮ ফুট দৈর্ঘ্য ও ২ ফুট প্রস্থের ডলফিনটির শরীরের বিভিন্ন স্থানে জালে আটকানো রয়েছে। এছাড়া ডলফিনটির পেট ফাটা রয়েছে। ধারনা করা হচ্ছে, মোটামুটি চার-পাঁচ দিন আগে এটার মৃত্যু হয়েছে।

কুয়াকাটা ডলফিন রক্ষা কমিটির সদস্য সোহেল মাহমুদ বলেন , আমরা জেলেদের মাধ্যমে খবর পেয়ে ঘটনাস্থলে চলে এসেছি, দুপুরের জোয়ারে এটি তীরে আঁটকে রয়েছে, পর্যাপ্ত রক্ত ঝরছিল, পেট ফাটা ছিল। এই বছর যতগুলো ডলফিন আসছে তারমধ্যে এটি সবচেয়ে বড় মনে হচ্ছে।

পটুয়াখালী জেলা ইউএস-এইড/ ইকো-ফিস ২, ওয়ার্ড ফিস বাংলাদেশ প্রকল্পের সহযোগী গবেষক সাগরিকা স্মৃতি জানান, আজকে যে ডলফিনটি মৃত্যু অবস্থায় ভেসে এসেছে এটি মূলত ইরাবতী ডলফিন। পেট ফেটে গেছে, মনে হচ্ছে মৃত্যুটা অনেক আগেই হয়েছে।

কুয়াকাটা ডলফিন রক্ষা কমিটির টিম লিডার রুমান ইমতিয়াজ তুষার জাগো বলেন , জেলেদের মাধ্যমে খবর পেয়ে আমাদের সদস্যরা ঘটনাস্থলে পৌছায়। পরে বনবিভাগের সাথে কথা বলে তাদেরকে জানানো হয়েছে। তাঁদের সদস্য পাঠিয়ে মাটি চাপা দেয়ার ব্যবস্থা করা হচ্ছে। এটি নিয়ে এবছর সৈকতে মোট ৯ টি মৃত ডলফিন ভেসে এসেছে।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
এই পত্রিকার সকল সংবাদ, ছবি ও ভিডিও স্বত্ত্ব সংরক্ষিত © ২০২৫ দৈনিক মাতৃজগত    
Developed By Bangla Webs
banglawebs999991