শুক্রবার, ০৬ মার্চ ২০২৬, ০৫:৩৬ অপরাহ্ন
ঘোষনা
চরফ্যাশনে তরমুজের বাম্পার ফলনে কৃষকের মুখে হাসি নওগাঁর সাপাহারে ভ্যানচালককে কুপিয়ে হত্যা, আটক ৫ নাফ নদী তীরের কেওড়া বাগান থেকে অস্ত্র ও গোলাবারুদ উদ্ধার ছাতকের আলমপুর মাঞ্জিহারায় খড়ের ঘরে অগ্নিকাণ্ড, ৬ পরিবারের প্রায় ৫ লক্ষ টাকার ক্ষতি বরেন্দ্র বিশ্ববিদ্যালয়ের মিডিয়া উপদেষ্টার বিরুদ্ধে যৌন নিপীড়নের অভিযোগে মামলা সাংবাদিক উন্নয়ন পরিষদের কেন্দ্রীয় কমিটি ঘোষণা নুরুল হক নুরের দায়িত্ব সীমিত, এখন এক মন্ত্রণালয়ে গলাচিপায় ভ্রাম্যমাণ আদালতে মাদক মামলায় ৬ মাসের সাজা পাঁচবিবিতে ৪ বছরের শিশুকে ধর্ষণের চেষ্টা। সাতক্ষীরা জেলা আইন-শৃঙ্খলা কমিটির সভা অনুষ্ঠিত কমিশন চাওয়ার কথা অস্বীকার করে পছন্দের গণমাধ্যমকর্মীদের ‘খাম’ দিলেন ভিসি মহেশপুর সীমান্তে বিজিবি’র অভিযানে বিপুল পরিমাণ ফেন্সিডিল ও ভারতীয় ওষুধ জব্দ সাতক্ষীরায় বিজিবির অভিযানে ১২ লাখ টাকার পন্য আটক কালিগঞ্জে দুই সন্তানের জননীর ঝুলন্ত মরদেহ উদ্ধার শ্রীপুর পৌর বিএনপির সদস্য সচিব বিল্লাল হোসেন বেপারীর পক্ষ থেকে মাওনা চৌরাস্তা ছিন্নমূলদের মাঝে ইফতার বিতরণ কালীগঞ্জে মোবাইল কোর্ট অভিযান: মাদক সেবন ও বিক্রেতাদের কারাদণ্ড, ধ্বংস হলো জব্দকৃত গাজা নাটোরে খুচরা সার বিক্রেতাদের মানববন্ধন ও স্মারকলিপি প্রদান সুরেশ্বর দরবারে খুনের রহস্য: পীর শাহীন নূরী আটক গাইবান্ধায় বিপুল পরিমাণ গাঁজাসহ মোটরসাইকেল জব্দ, চালক পলাতক খুচরা সার বিক্রেতাদের বহাল রাখা ও নীতিমালা সংশোধনের দাবিতে ঝিনাইদহে মানববন্ধন, প্রধানমন্ত্রীর কাছে স্মারকলিপি প্রদান। 

কুশনায় জামায়াত প্রার্থী মতিয়ার রহমানের নির্বাচনী জনসভায় জনতার ঢল

রিপোর্টারের নাম
  • আপডেট টাইম : বুধবার, ৪ ফেব্রুয়ারি, ২০২৬
  • ৯৮ বার পঠিত

মোঃ বাবুল হোসেন স্টাফ রিপোর্টার, ঝিনাইদহ | ৩ ফেব্রুয়ারি, ২০২৬
​ঝিনাইদহ-৩ আসনের নির্বাচনী প্রচারণায় নতুন জোয়ার সৃষ্টি হয়েছে। আজ বিকেলে ৩ কুশনা ইউনিয়ন এর তালসার সরকারি প্রাথমিক বিদ্যালয়ের মাঠ প্রাঙ্গণে,ইউনিয়ন আমীর মাওলানা আতিকুর রহমান এর সভাপতিত্বে, কোটচাঁদপুর উপজেলার কুশনা ইউনিয়ন জামায়াতে ইসলামীর উদ্যোগে আয়োজিত এক বিশাল নির্বাচনী জনসভায় মানুষের উপচে পড়া ভিড় লক্ষ করা গেছে। এতে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন ঝিনাইদহ ৩ আসনের জামায়াত মনোনীত প্রার্থী অধ্যাপক মো. মতিয়ার রহমান।

​তালসার সরকারি প্রথমিক বিদ্যালয় মাঠে আয়োজিত এই জনসভায় দুপুর গড়াতেই স্থানীয় গ্রামগুলো থেকে মিছিল নিয়ে নেতা-কর্মীরা জড়ো হতে থাকেন। ব্যানার, ফেস্টুন আর স্লোগানে মুখরিত হয়ে ওঠে পুরো এলাকা। উপস্থিত জনতার সংখ্যা মাঠ ছাড়িয়ে পার্শ্ববর্তী সড়কেও ছড়িয়ে পড়ে।

​প্রধান অতিথির বক্তব্যে অধ্যাপক মতিয়ার রহমান বলেন
​”মানুষের ভোটাধিকার পুনরুদ্ধার এবং একটি ইনসাফ কায়েমের সমাজ গড়তেই আমরা এই নির্বাচনে অংশ নিচ্ছি। ঝিনাইদহ-৩ আসনের জনগণ দীর্ঘ সময় বঞ্চনার শিকার হয়েছে। আগামী নির্বাচনে দাঁড়িপাল্লা প্রতীকে ভোট দিয়ে আপনারা সেই অন্যায়ের জবাব দেবেন বলে আমার বিশ্বাস।”
​কুশনা ইউনিয়ন জামায়াতের আমীরের সভাপতিত্বে অনুষ্ঠিত এ সভায় স্থানীয় ও জেলা পর্যায়ের নেতৃবৃন্দও বক্তব্য রাখেন ঢাকা প্রাইভেট বিশ্ববিদ্যালয়ের ছাত্র শিবিরের সভাপতি রেজাউল করিম, এনসিপির উপজেলা আহবায়ক রিদয় আহমেদ,মাওলানা তাজুল ইসলাম,মাওলানা শরিফুর রহমান খান টিটো,মহেশপুর সাবেক উপজেলা চেয়ারম্যান মাওলানা আব্দুল হাই, বিশিষ্ট সমাজ সেবক সাবেক শিবির নেতা মোঃ মিজানুর রহমান,জামাতের স্হানীয় জামাতের ওয়ার্ড সভাপতি জাহাঙ্গীর আলম, । তারা অভিযোগ করেন যে, জনগণের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণ প্রমাণ করে যে সাধারণ মানুষ পরিবর্তন চায়।

​জনসভাকে কেন্দ্র করে এলাকায় ব্যাপক চাঞ্চল্য সৃষ্টি হয়েছে। কুশনা ইউনিয়নের প্রতিটি ওয়ার্ড থেকে আসা সাধারণ মানুষ ও সমর্থকদের উচ্ছ্বাস ছিল চোখে পড়ার মতো। বক্তারা উপস্থিত সবাইকে নির্বাচনী আচরণবিধি মেনে শান্তি ও শৃঙ্খলার সাথে ভোটকেন্দ্রে যাওয়ার আহ্বান জানান।জনসভাটি সঞ্চালনা করেন মাসুম বিল্লাহ।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
এই পত্রিকার সকল সংবাদ, ছবি ও ভিডিও স্বত্ত্ব সংরক্ষিত © ২০২৫ দৈনিক মাতৃজগত    
Developed By Bangla Webs
banglawebs999991