শনিবার, ২৪ জানুয়ারী ২০২৬, ০২:২৯ পূর্বাহ্ন
ঘোষনা
সীতাকুণ্ডে র‍্যাব কর্মকর্তাকে হত্যা: দুই দিন পর মামলা, গ্রেপ্তার ৩ পতনের পর মাসির দেশে আশ্রয় নিয়েছে হাসিনা: মেজর (অব.) হাফিজ। গলাচিপায় ইলিশের পোনাসহ ৩০ ব্যারেল গুড়া মাছ জব্দ, ভ্রাম্যমাণ আদালতে জরিমানা সাতক্ষীরা-২ আসনে জাতীয় পার্টির প্রার্থী আশরাফুজ্জামানের মতবিনিময় লালমোহনে মাহফিলে যাওয়ার পথে বাসচাপায় দুই মোটরসাইকেল আরোহী নিহত নওগাঁর মান্দায় নির্বাচনী আচরণবিধি মানতে প্রশাসনের কঠোর নজরদারি ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেটের টহল জোরদার মনপুরায় ভোলা-৪ আসনে বিএনপি প্রার্থী নয়নের গণসংযোগ ফ্যামিলি কার্ডের মাধ্যমে নাগরিকদের মৌলিক চাহিদা পূরণের প্রতিশ্রুতি। সুষ্ঠু ও নিরপেক্ষ জাতীয় নির্বাচন নিশ্চিতে দায়িত্বশীল সংবাদ পরিবেশনে অগ্রণী ভূমিকা রাখবে বাংলাদেশ সেন্ট্রাল প্রেসক্লাব ঝিনাইদহ-৪ আসনে স্বতন্ত্র প্রার্থীর নির্বাচনী জনসভায় জনতার ঢল “দেশ গড়ার পরিকল্পনা” আটঘরিয়ায় শীর্ষক রাজনৈতিক প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত  নওগাঁ সদরে প্রথম দিনেই উৎসবমুখর পরিবেশে ভোটারদের কাছে ভোট চাইছেন সকল দলের প্রার্থীরা রাজশাহী-৫ আসনে ধানের শীষের প্রার্থী নজরুল ইসলামের পক্ষে প্রচারণা শুরু। সাতক্ষীরা-২ আসনে বিএনপি প্রার্থী আব্দুর রউফের বিশাল নির্বাচনী জনসভা অনুষ্ঠিত কোটচাঁদপুরে অধ্যাপক মতিয়ার রহমানের দাঁড়িপাল্লার মিছিল সাতক্ষীরা-১ আসনের জনসাধারণ কে ডাব প্রতিকে ভোট দেয়ার আহ্বান হরিণাকুণ্ডুতে বৈদ্যুতিক সর্ট সার্কিটে আগুন, অবরুদ্ধ ফায়ার সার্ভিস টেকনাফে ৫০ হাজার ইয়াবাসহ কোস্ট গার্ডের অভিযানে এক পাচারকারী আটক ঢাকা-১৬ আসন মা-বাবার কবর জিয়ারত করে প্রচারণা শুরু বিএনপির প্রার্থী আমিনুল হকের। গলাচিপা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভয়াবহ আগুন গোমস্তাপুরে আইন শৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত।

কুয়াকাটা ২০ শয্যা হাসপাতাল জনবল শুন্য, স্বাস্থ্যসেবা পেতে পোহাতে হচ্ছে চরম দূর্ভোগ।

ইলিয়াস শেখ
  • আপডেট টাইম : বৃহস্পতিবার, ২০ জানুয়ারি, ২০২২
  • ৭৩২ বার পঠিত

পটুয়াখালী জেলাধীন মহিপুর থানার কুয়াকাটা ২০ শয্যা বিশিষ্ট হাসপাতালে পর্যাপ্ত চিকিৎসক ও জনবল না থাকায় ব্যাহত হচ্ছে চিকিৎসা সেবা। আধুনিক চিকিৎসা উপকরণ থাকা সত্ত্বেও, দীর্ঘদিন ধরে স্বাথ্যসেবা বঞ্চিত মহিপুর থানাধিন ৪ টি ইউনিয়ন ও ১ টি পৌরসভার প্রায় দুই লক্ষাধিক মানুষ। কুয়াকাটায় আগত পর্যটকদের স্বাস্থ্যসেবা পেতে পোহাতে হয় চরম দূর্ভোগ।

সূত্র মতে, কুয়াকাটায় তিন একর জমির উপর প্রায় ৫ কোটি টাকা ব্যয়ে নির্মিত ২০ শয্যা বিশিষ্ট হাসপাতালটি ২০১২ সালের ২৫ ফেব্রুয়ারি এর উদ্বোধন করেন, মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা। হাসপাতালটিতে তিন ইউনিটের একটি আধুনিক দ্বিতল চিকিৎসা ভবন, সেবিকা ভবন, তৃতীয় ও চতুর্থ শ্রেণির কর্মচারীদের জন্য দুটি আবাসিক ভবন এবং সেবা প্রদানের জন্য ৬ জন এমবিবিএস ডাক্তার, ৫ জন নার্স, ২ জন ওয়ার্ড বয়, ১ জন করে এমএলএসএস, ঝাড়–দার, মালি, মেডিকেল টেকনোলজিষ্ট, ল্যাব সহকারি, ফার্মাসিস্ট, অফিস সহকারি, কুক সহ মোট ২৩ জন জনবল দেয়া হয় । শুরুতে ডাক্তার, নার্স, আয়াসহ সকল কর্মকর্তা কর্মচারী থাকলেও ,বর্তমানে হাসপাতালটিতে নেই পর্যাপ্ত সংখ্যক জনবল। মাত্র ১ জন এম,বি,বি,এস চিকিৎসক, ২ জন নার্স এবং ১ জন ওয়ার্ড বয় দ্বারা পরিচালিত হচ্ছে হাসপাতালটি। স্থানীয়দের অভিযোগ, অধিকাংশ চিকিৎসকই নিজেদের সুবিধার্থে এখানে যোগদানের পর স্বাস্থ্য মন্ত্রনালয়ে তদবির করে অনত্র বদলি হয়ে যায়। যার ফলে চিকিৎসা সেবা পেতে চরম ভোগান্তির শিকার হতে হচ্ছে পর্যটকসহ স্থানীয়দের।

সরেজমিনে গিয়ে দেখা যায়, মাত্র একজন চিকিৎসক দিয়ে চলছে চিকিৎসা সেবা। তার মধ্যেও কর্তব্যরত চিকিৎসক প্রায়ই থাকেন লম্বা ছুটিতে। জরুররী সেবা নিতে আসলে দেখা যায়, হাসপাতালের প্রধান ফটক বন্ধ। আবার কখনো কখনো জরুরী বিভাগ কক্ষ থাকে চিকিৎসক ও নার্স শূন্য। কখনও আবার নার্স এবং ওয়ার্ডবয় দ্বারা নিতে হয় জরুরী চিকিৎসা সেবা। দ্বায়িত্ব প্রাপ্ত প্রাথমিক চিকিৎসক না থাকায় কোন রকম চিকিৎসা নিয়েই ছুটতে হয় কলাপাড়া উপজেলা স্বাস্থ্য কেন্দ্রসহ বিভিন্ন স্থানে। এমন কি জরুরী বিভাগের আলমারিতে বাসা বেঁধেছে চড়ুঁই পাখি। আধুনিক সরঞ্জামে সজ্জিত অপারেশন থিয়েটার, ল্যাব, পুরুষ ও মহিলা ওয়ার্ড, সেবিকা কক্ষ, চিকিৎসক কক্ষ, পাম্প হাউজ রয়েছে ও পর্যটক বিবেচনায় ভিআইপি কক্ষ রয়েছে এলোমেলো আবস্থায় ফাঁকা।

এ বিষয়ে কুয়াকাটা পৌরসভার প্যনেল মেয়র -২ ও ০৭ নং ওয়ার্ড কাউন্সিলর মোঃ শহিদ দেওয়ান বলেন, কুয়াকটা পর্যটক সেবার বড় একটি অংশ স্বাস্থ্যসেবা। যেহেতু হাসপাতালটি বর্তমানে জনবল শুন্য, তাই নিঃসন্দেহে পর্যটকসহ পৌরসভার জন সাধারন চিকিৎসা সেবা বঞ্চিত হচ্ছ। কুয়াকাটক পৌর প্রশাসন এই সমস্যা সমাধানে ঊর্ধ্বতন কর্তিপক্ষকে আবগতি করার পরও জনবল নিয়োগ হচ্ছে না।

কুয়াকাটা পৌর মেয়র মোঃ আনোয়কর হাওলাদার বলেন, মহিপুর- কুয়াকাটা স্থানীয় জনগনসহ কুয়াকাটায় আগত পর্যটকদের স্বাস্থ্যসেবার এক মাত্র সরকারি প্রতিষ্ঠান এটি।

এই হাসপাতালে ১ জন চিকিৎসক দ্বারা স্বাস্থ্যসেবা দেয়া হচ্ছে বলেই অধিকাংশ মানুষ সেবা বঞ্চিত হচ্ছে। কুয়াকাটা পৌর প্রশাসন বারবার উর্ধ্বতন কর্তৃপক্ষকে জানানোর পরও চিকিৎসক নিয়োগ কারা হচ্ছে না। তিনি আরো বলেন,এই হাসপাতাটিতে কর্তৃপক্ষ যাহাতে অবিলম্বে পর্যপ্ত জনবল নিয়োগ প্রদান করে চেষ্টা অব্যাহত রাখবে পৌর প্রশাসন।

এ বিষয়ে কলাপাড়া উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. চিন্ময় হাওলাদার জানান, জনবল নিয়োগ না থাকায় বর্তমানে হাসপাতালটিতে একজন এম,বি,এ,এস চিকিৎসক দ্বারা স্বাস্থ্যসেবা দেয়া হচ্ছে। এ বিষয়ে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের জন্য সিভিল সার্জন অফিসে অনুরোধ জানানো হয়েছে।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
এই পত্রিকার সকল সংবাদ, ছবি ও ভিডিও স্বত্ত্ব সংরক্ষিত © ২০২৫ দৈনিক মাতৃজগত    
Developed By Bangla Webs
banglawebs999991