শনিবার, ২৪ জানুয়ারী ২০২৬, ০৮:৪০ পূর্বাহ্ন
ঘোষনা
ছাতকে মোবাইল কোর্টে অবৈধ বালু উত্তোলনের দায়ে দেড় লাখ টাকা জরিমানা মর্যাদাপূর্ণ সিলেট ১ আসনের বিএনপি’র মনোনীত প্রার্থী খন্দকার আব্দুল মুক্তাদির এর প্রচারণা শুরু। শ্রীপুরে, প্রতারণার শিকার হয়ে উদ্যোক্তা থেকে দেউলিয়ার দ্বারপ্রান্তে, কাকলী ফার্নিচারের মালিক। নির্বাচনে ব্যক্তিস্বার্থের ঊর্ধ্বে রাষ্ট্রের স্বার্থকে প্রাধান্য দেওয়ার আহবান চট্টগ্রামের জেলা প্রশাসকের দেশকে কিছু দেওয়ার মাধ্যমেই জীবনের সার্থকতা খুঁজে বের করতে হবে — চট্টগ্রাম জেলা প্রশাসক মেজর (অব.) হাফিজ উদ্দিন আহমদ বীর বিক্রমের নির্বাচনী জনসভা অনুষ্ঠিত উখিয়ায় সীমান্ত দিয়ে ইয়াবা পাচারের চেষ্টা, বিজিবির অভিযানে ১০ হাজার পিসসহ যুবক আটক রাজশাহী–চাঁপাই সীমান্তে নীরব অস্ত্রের ঝুঁকি, নির্বাচনের আগে বাড়ছে অবৈধ অস্ত্র প্রবেশের আশঙ্কা শৈলকুপায় রাত নামলেই ডাকাত আতঙ্ক, নিরাপত্তাহীনতায় সাধারণ মানুষ নওগাঁয় ১৯ মাস পর ডোবা থেকে সুমনের কঙ্কাল উদ্ধার কালীগঞ্জে জামায়াত প্রার্থীর পোস্টার পোড়ানো–ছেঁড়ার অভিযোগ, ক্ষুব্ধ সাধারণ ভোটাররা সোনারগাঁওয়ে দাঁড়িপাল্লার প্রার্থী বহালের দাবিতে বিক্ষোভ মানববন্ধন। সাঈদা খাতুন শিশু শিক্ষা নিকেতন বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণ অনুষ্ঠিত  নির্যাতিত সাংবাদিকদের পাশে থাকার অঙ্গীকার বাংলাদেশ সেন্ট্রাল প্রেসক্লাবের প্রতিষ্ঠাতা সভাপতি খান সেলিম রহমান। গাজীপুরে সাংবাদিক তুহিন হত্যা মামলা সাক্ষ্যগ্রহণ শুরু, বিচারিক প্রক্রিয়ায় ঐতিহাসিক অগ্রগতি গলাচিপায় উৎসবমুখর পরিবেশে উদযাপিত সরস্বতী পূজা; শিক্ষার্থীদের মিলনমেলায় রূপ নেয় মন্দির ও বিদ্যালয় প্রাঙ্গণ। ভোলা-৩ আসনে ট্রাক প্রতীকে গণসংযোগে ব্যস্ত আবু তৈয়ব (আতিক) চুয়াডাঙ্গায় ডিবির অভিযানে ৭০০ গ্রাম গাঁজাসহ মাদক কারবারি গ্রেফতার। ঝিনাইদহ-৩ আসনে নির্বাচনী পরিবেশ নস্যাৎ করার অভিযোগ: জামায়াত প্রার্থীর বিলবোর্ড ভাঙচুর, কোটচাঁদপুর–মহেশপুরে উত্তেজনা ঝিনাইদহ-৪ ভোটের পরিবেশ নষ্টসহ আইনশৃংখলা অবনতির শংকা জানিয়ে কালীগঞ্জে জামায়াতের সংবাদ সন্মেলন

কূলপাগলির ছড়া ও বড়হাতিয়া ছড়া কৃত্রিম বাঁধ অপসারণ করল বনবিভাগ।

রিপোর্টারের নাম
  • আপডেট টাইম : শুক্রবার, ৯ জানুয়ারি, ২০২৬
  • ৫৮ বার পঠিত

হাসান তারেক
স্টাফ রিপোর্টার:-

চট্টগ্রামের লোহাগাড়া উপজেলার চুনতি অভয়ারণ্য এলাকা সংলগ্ন কুলপাগলীর ছড়া ও বড়হাতিয়া ছড়া এলাকার কৃত্রিম বাঁধ কেটে অপসারণ করার উদ্যোগ নিয়েছে চুনতি অভয়ারণ্য বনবিভাগ।

শুক্রবার (০৯ জানুয়ারি) দুপুরে চুনতি অভয়ারণ্য বিট কর্মকর্তা চঞ্চল কুমার তরফদারের নেতৃত্বে বনবিভাগের একটি টিম এ বাঁধ কেটে দেন।

জানা গেছে, এলাকার স্থানীয় কিছু ব্যক্তি কুলপাগলীর ছড়া এবং বড়হাতিয়া ছড়া এলাকায় বাঁধ দিয়ে শুষ্ক মৌসুমে সেচের পানি বিক্রয় করার লক্ষ্যে পানি মজুদ করছেন। এতে অভয়ারণ্য এলাকায় পানির সংকট ও পাহাড় ধ্বসের আশংকা রয়েছে বলে মনে করেন চুনতি অভয়ারণ্য বনবিভাগের কর্মকর্তারা।
শুক্রবার দুপুরে চুনতি অভয়ারণ্য বনবিভাগের একটি টিম বাঁধগুলো কেটে দেওয়ার ব্যবস্থা নেন।

স্থানীয় এলাকার সচেতন মহলের মতে, এলাকার কিছু লোক এসব অপকর্মের সাথে জড়িত। এভাবে বনের আশপাশের ছড়ায় বাঁধ দিয়ে চাষের জমিতে পানি বিক্রয় করার পরিকল্পনা করলে চুনতি অভয়ারণ্যের ভেতর মারাত্বক পানি সংকট দেখা যাবে। এদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়ার দাবি জানান।

চুনতি অভয়ারণ্য বিট কর্মকর্তা চঞ্চল কুমার তরফদার বলেন, প্রাকৃতির বাঁধ দিয়ে পানির স্বাভাবিক গতি রোধ করায় চুনতি অভয়ারণ্যের বন্যপ্রাণীর খাবারের পানি স্বল্পতাসহ নানা প্রাকৃতিক সমস্যা সৃষ্টি হবে। এতে জীববৈচিত্র নষ্ট হবে। তাই আমরা এ বাঁধ কেটে দেয়ার উদ্যোগ নিয়েছি।বনবিভাগের বিভাগের জায়গা কোন ভাবেই দখল করা যাবেনা। আমরা ইতিমধ্যে বেদখলে থাকা অনেক বনবিভাগের জায়গা উচ্ছেদ অভিযান পরিচালনা করে জায়গা উদ্ধার করেছি।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
এই পত্রিকার সকল সংবাদ, ছবি ও ভিডিও স্বত্ত্ব সংরক্ষিত © ২০২৫ দৈনিক মাতৃজগত    
Developed By Bangla Webs
banglawebs999991