সোমবার, ১৬ ফেব্রুয়ারী ২০২৬, ০৮:৩১ অপরাহ্ন
ঘোষনা
নবাবগঞ্জে হিউম্যান এইড ইন্টারন্যাশনাল শাখা কমিটি গঠনের প্রস্তুতি সভা অনুষ্ঠিত মিয়ানমারের জলসীমায় প্রবেশের অভিযোগে আরাকান আর্মির হাতে আটক ৭৩ জেলের প্রত্যাবর্তন মান্দায় ফার্নিচার দোকানে আগুন, ক্ষতি প্রায় ২ লাখ টাকা ব্রাহ্মণবাড়িয়া পৌরসভা-এর উদ্যোগে রামকানাই দিঘীতে পরিষ্কার-পরিচ্ছন্নতা অভিযান ভোলার চরফ্যাশনে মাদক বিরোধকে কেন্দ্র করে বৃদ্ধকে কুপিয়ে হত্যা বগুড়া-৬ আসন ছেড়ে দিচ্ছেন তারেক রহমান প্রধান উপদেষ্টার সঙ্গে সেনাপ্রধানের বিদায়ী সাক্ষাৎ টেকনাফে কোস্ট গার্ড ও র‍্যাবের যৌথ অভিযানে ১৫ জন উদ্ধার অতি উৎসাহী হয়ে অপরাধ করলে দায়ভার বিএনপি নেবে না — নলডাঙ্গায় বিজয়োত্তর বক্তব্যে বুলবুল ঝিনাইদহে ইতালি প্রবাসী ‘রেমিট্যান্স যোদ্ধা’ রিন্টু মিয়াকে সংবর্ধনা দিলেন পুলিশ সুপার মাহফুজ আফজাল বগুড়ার সাতটি আসনেই বিএনপির জয় ভোরের চেতনা পত্রিকার সাংবাদিক আমজাদের অকাল মৃত্যু আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন-২০২৬: ঢাকায় নিরাপত্তা তৎপরতা বৃদ্ধি। নির্বাচনী নিরাপত্তায় ডিজিটাল বিপ্লব,ঝিনাইদহে চালু হলো ‘আমার ভোট কেন্দ্র’ অ্যাপ ইন্দুরকানিতে মানবিক উদ্যোগ: ভূমিহীন ও গৃহহীন হাউজিং লিমিটেডের শীতবস্ত্র বিতরণ জাতীয় পার্টিতে বড় ভাঙন: সাঘাটায় ৫ শতাধিক নেতাকর্মীসহ বিএনপিতে যোগ দিলেন আতাউর রহমান সরকার ভোটের সর্বশেষ প্রস্তুতি পরিদর্শনে সীতাকুণ্ড ও মীরসরাইয়ের কেন্দ্র ঘুরে দেখলেন জেলা প্রশাসক রিটার্নিং অফিসার রায়গঞ্জে ডুমরাই বাজারের মিষ্টি ব্যবসায়ী নিখোঁজ সাতক্ষীরায় ভোটের প্রস্তুতি সম্পর্কে জেলা প্রশাসকের প্রেস ব্রিফিং টাঙ্গাইলের ভূঞাপুরে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন সব ভোটকেন্দ্র সিসিটিভি নজরদারিতে।

কোটি টাকার সম্পত্তি জবর দখলের পায়তারা, আদালতে মামলা

মামুন আহমেদ
  • আপডেট টাইম : সোমবার, ২৮ নভেম্বর, ২০২২
  • ২৯৬ বার পঠিত

মামুন আহমেদ (জয়) স্টাফ রিপোর্টারঃ

ঢাকার ধামরাইয়ে কয়েকটি মসজিদের উন্নয়নের জন্য ভোগদখলকৃত প্রায় কোটি টাকার সম্পত্তি ভূয়া দলিলপত্র তৈরী করে জবরদখলের পায়তারা করছে এমন অভিযোগ পাওয়া গেছে রফিকুল ইসলাম নামের এক ব্যাক্তি বিরুদ্ধে।এনিয়ে এলাকায় বেশ উত্তজনা দেখা দিয়েছে।

 

বর্তমানে ওই সম্পত্তি রক্ষার জন্য এলাকার আশপাশের কয়েকটি মসজিদের ও ঈদগাঁ মাঠের সভাপতিরা আদালতে একটি মামলা দায়ের করেছেন।

 

জানা গেছে, উপজেলার জোয়ার আমতা গ্রামের পাশে আমতা মৌজায় সি এস ৭ এবং এস এ ৩ ও ৪ নং খতিয়ানের ২৯১ দাগে এবং আর এস ১৮৪ ও ৪৮৬ নং খতিয়ানের ৪০৬ নং দাগে ১৫৫ শতাংশ ডোবা জমি ১৯৬৬ সালে ওই এলাকার জনৈক শরতচন্দ্র গংরা উক্ত সম্পত্তি ফেলে রেখে এলাকা ছেড়ে অন্যত্র চলে যান।

পরে ওইসময় থেকেই এ সম্পত্তি কাচা রাজাপুর জামে মসজিদ, জোয়ার আমতা জামে মসজিদ, জোয়ার আমতা নয়াপাড়া জামে মসজিদ,খলিলাবাদ জামে মসজিদ,জোয়ার আমতা পশ্চিমপাড়া জামে মসজিদ, জোয়ার আমতা মধ্যপাড়া জামে মসজিদ ও জোয়ার আমতা ঈদগাঁ মাঠের উন্নয়নের জন্য মাছ চাষ করে ওই সম্পত্তি ব্যবহার করে আসছিল।এরমধ্যে হঠাৎ করে জোয়ার আমতা গ্রামের নুর নবীর চতুর ছেলে রফিকুল ইসলাম তার বাবা নুর নবীর নামে একটি দলিল তৈরী করে যার নং ১৮৭২ সাল ১৯৭৩।

 

চতুর রফিকুল ইসলাম তার বাবাকে দিয়েই নিজের নামে হেবা ঘোষনা দলিল করে নেয়।১৯৭৩ সালের ১৮৭২ নং দলিলে দেখা যায় দাতা গ্রহীতা ভিন্ন ভিন্ন ব্যক্তির নাম ও ঠিকানা রয়েছে। এতেও ক্ষান্ত না হয়ে সহকারি কমিশনার(ভূমি) অফিসে ভুল তথ্য দিয়ে নামজারি ও জমাভাগ করে নেয় রফিকুল ইসলাম। এ নামজারি ও জমাভাগ বাতিল করার জন্য ভূমি অফিসেও অভিযোগ দিয়েছেন মসজিদ কমিটির লোকজন।

 

এব্যাপারে জোয়ার আমতা ও কাচা রাজাপুর ঈদগাঁ কমিটির সাধারণ সম্পাদক আব্দুস সাত্তার ও জোয়ার আমতা গ্রামের রুস্তম আলী বলেন, জনৈক শরতচন্দ্র গংরা উক্ত সম্পত্তি ফেলে রেখে এলাকা ছেড়ে অন্যত্র চলে য়ায়। ওই সময় থেকেই এলাকার কয়েকটি মসজিদের উন্নয়নের জন্য ওইজমি চাষাবাদ করে আসছিল ।

হঠাৎ করেই রফিকুল ইসলাম নামে একব্যক্তি জালজালিয়াতি করে দলিল তৈরী করে এ সম্পত্তি আত্মসাতের চেষ্টা করছে। আমরা এলাকাবাসী রফিকুলের জালদলিলের বিরুদ্ধে আদালতে মামলা দায়ের করেছি।

সেইসাথে তার নিজনামে নামখারিজ বাতিলের জন্য উপজেলা সহকারি কমিশনার (ভূমি) অফিসে অভিযোগ দিয়েছি।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
এই পত্রিকার সকল সংবাদ, ছবি ও ভিডিও স্বত্ত্ব সংরক্ষিত © ২০২৫ দৈনিক মাতৃজগত    
Developed By Bangla Webs
banglawebs999991