শনিবার, ১৩ ডিসেম্বর ২০২৫, ০৯:৫৭ পূর্বাহ্ন
ঘোষনা
আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে ফরিদগঞ্জে ধানের শীষের পক্ষে ব্যাপক গণসংযোগ ব্রাহ্মণবাড়িয়ায় হৃদরোগজনিত সমস্যায় সাবেক মেয়র হাফিজুর রহমান মোল্লা হাসপাতালে ভর্তি চুয়াডাঙ্গা–২ আসনে নির্বাচনী আচরণবিধি নিয়ে নেতাকর্মীদের সঙ্গে মতবিনিময় বক্তব্য রাখলেন এমপি প্রার্থী মোঃ রুহুল আমিন গোমস্তাপুর উপজেলার সাবেক চেয়ারম্যান মরহুম বাইরুল ইসলাম এর প্রথম মৃত্যু বার্ষিকী উপলক্ষ্যে দোয়া মাহফিল অনুষ্ঠিত। ঝিনাইদহ জেলা বিএনপির আনন্দ মিছিল ঝিনাইদহে মোবারকগঞ্জ চিনিকলে ৫৯তম আখ মাড়াই মৌসুমের উদ্বোধন বগুড়ায় বাংলাদেশ সেন্ট্রাল প্রেস ক্লাব (B.C.P.C)-এর প্রতিষ্ঠাতা সভাপতি ও মানবতার ফেরিওয়ালা খান সেলিম রহমানের ৪৮তম জন্মদিন উদযাপন ঝিনাইদহে সন্ত্রাসী হামলার প্রতিবাদে বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত সড়ক দুর্ঘটনায় ঝাউদিয়ার দুই মোটরসাইকেল আরোহী গুরুতর আহত ইবি, কুষ্টিয়া-ঝিনাইদহ মহাসড়ক ঝিনাইদহে অজ্ঞাতনামা এক নারী অজ্ঞান অবস্থায় উদ্ধার, পরিচয় জানতে পুলিশ-জনতার সহায়তা প্রয়োজন ঝিনাইদহে স্বপ্নচূড়া স্বেচ্ছাসেবী সংগঠনের উদ্যোগে শীতবস্ত্র বিতরণ ঝিনাইদহে যুবকের রহস্যজনক মৃত্যু: বিদ্যুৎস্পৃষ্ট নাকি অন্য কিছু? খান সেলিম রহমান এর শুভ জন্মদিন উপলক্ষে মাতৃজগত পরিবারের উদ্যোগে জন্মদিনে আনন্দ, শ্রদ্ধা ও শুভেচ্ছার বর্ণিল সমারোহ আরাফাত রহমান কোকো স্মৃতি ফুটবল ফাইনাল খেলা অনুষ্ঠিত একদন্তে আব্দুল কাদের গার্লস স্কুলে ১১ শিক্ষার্থীর মাঝে পবিত্র কোরআন বিতরণ ঝিনাইদহের সাগান্না ইউনিয়নে সেনাবাহিনীর অভিযান অবৈধভাবে সার মজুদ রাখায় ব্যবসায়ী কে জরিমানা তানোরে দুই বছরের সাজিদের করুণ মৃত্যুতে স্তব্ধ পুরো গ্রাম ফরিদগঞ্জে ধানের শীষের পক্ষে গণজোয়ার সৃষ্টির লক্ষ্যে ব্যাপক গণসংযোগ সাংবাদিকদের সাথে পুলিশ সুপার এর মতবিনিময়: ময়মনসিংহে হিজলা সিন্ডিকেটের ভয়ঙ্কর দৌরাত্ম্য বরযাত্রীর গাড়ি টার্গেট, নারী–শিশুকে হেনস্থায় ক্ষোভ ও আতঙ্ক বাড়ছে

কোটচাঁদপুরে আওয়ামী লীগের কর্মসূচির বিরুদ্ধে বৈষম্য বিরোধী ছাত্রদের বিক্ষোভ

রিপোর্টারের নাম
  • আপডেট টাইম : সোমবার, ৩ ফেব্রুয়ারি, ২০২৫
  • ১০৬ বার পঠিত

 

মোঃ জাহাঙ্গীর আলম, কোটচাঁদপুর সংবাদদাতা ঝিনাইদহ :সম্প্রতি অন্তর্বর্তী সরকারের বিরুদ্ধে প্রচারণার লক্ষ্যে অজ্ঞাত স্থান থেকে পাঁচ দিনের লিফলেট বিতরণ কর্মসূচি ঘোষণা করে বাংলাদেশ আওয়ামী লীগ।

তারই অংশ হিসেবে ঝিনাইদহের কোটচাঁদপুর পৌর শহরে বিভিন্ন দোকানে দোকানে লিফলেট বিতরণ করে বাংলাদেশ ছাত্রলীগ ও আওয়ামীলীগ। শনিবার (১লা ফেব্রুয়ারি) সন্ধ্যার পর তারা হুডি জ্যাকেট এবং মুখে মাস্ক লাগিয়ে এ লিফলেট বিতরণ করে। এ সময় কাউকে চেনা যায়নি বলে জানান স্থানীয় দোকানদাররা। লিফলেট বিতরণের খবর ছড়িয়ে পড়ললে থানা বি এন পির সাধারণ সম্পাদক মোঃ লিয়াকত হোসেন ও জেলা বিএনপি নেতা ফারুক হোসেন খোকনের নেতৃত্বে তাৎক্ষণিক একটা প্রতিবাদ মিছিল ও সংক্ষিপ্ত সমাবেশ করে। এ সময় উপস্থিত সমাবেশ থেকে প্রশাসনকে উদ্দেশ্য করে বলেন, যারা শান্ত কোটচাঁদপুরকে অশান্ত করার অপচেষ্টা চালাচ্ছে তাদের কে অবিলম্বে গ্রেফতার করে আইনের আওতায় নিয়ে আসতে বিশেষ অনুরোধ জানান।

ড. মুহম্মদ ইউনূসের নেতৃত্বে গঠিত অন্তর্বর্তীকালীন সরকারকে অবৈধ ও অসাংবিধানিক আখ্যা দিয়ে ১ ফেব্রুয়ারি থেকে ৫ ফেব্রুয়ারি পর্যন্ত লিফলেট বিতরণ কর্মসূচি ঘোষণা করে আওয়ামী লীগ। এক অনলাইন পোস্টে পাওয়া খবর থেকে জানা যায়, ১লা ফেব্রুয়ারি থেকে টানা পাঁচদিন সারাদেশসহ কোটচাঁদপুরেও এ লিফলেট বিতরণ কার্যক্রম চলবে।আওয়ামী ফ্যাসিস্ট ও নিষিদ্ধ জঙ্গি সংগঠন ছাত্রলীগ কর্তৃক স্থানীয় আইন শৃঙ্খলা পরিস্থিতি বিঘ্নিত করার অপচেষ্টা রুখে দিতে ও জুলাই বিপ্লবে হাসিনা সরকার কর্তৃক সংঘটিত গণহত্যার বিচারের দাবিতে কোটচাঁদপুরে বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশ করে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন।

রবিবার (২রা ফ্রেব্রুয়ারি) বিকাল তিনটায় মেইন বাস স্ট্যান্ড হতে বিক্ষোভ মিছিলটি শুরু হয়ে বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে বাজারের পায়রা চত্বর গিয়ে সংক্ষিপ্ত সমাবেশ করে তারা। এ সময় উপস্থিত ছিলেন, বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের জেলা সদস্য সচিব সাইদুর রহমান, হোসাইন আহমেদ, যুগ্নু সদস্য সচিব আল শাহরিয়ার অভিক, সংগঠক হৃদয় আহমেদ, সদস্য ফয়েজ আহমেদ অনিক, আলী হাসান প্রমুখ।

প্রতিবাদ সমাবেশে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের নেতারা বলেন, দীর্ঘ ১৭ বছর ক্ষমতায় থেকে খুন গুম ধর্ষণ ও অর্থপাচারসহ বহু কুকর্মের রূপকার নিষিদ্ধ ঘোষিত জঙ্গি সংগঠন ছাত্রলীগকে হুশিয়ার করে বলতে চাই, আপনারা অজ্ঞাত স্থানে শান্তিতে আছেন, শান্তিতে থাকেন। আমাদের শান্তিপ্রিয় কোটচাঁদপুরকে অশান্ত এবং আইন শৃঙ্খলা পরিস্থিতিকে বিঘ্নিত করার অপচেষ্টা করলে। আমরা ছাত্র জনতা (নিষিদ্ধ ঘোষিত জঙ্গি সংগঠন ছাত্রলীগের) আপনারদের অপচেষ্টাকে ব্যর্থ করে দেব ইনশাআল্লাহ।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
এই পত্রিকার সকল সংবাদ, ছবি ও ভিডিও স্বত্ত্ব সংরক্ষিত © ২০২৫ দৈনিক মাতৃজগত    
Developed By Bangla Webs
banglawebs999991