শুক্রবার, ০৬ মার্চ ২০২৬, ০৬:৩৩ অপরাহ্ন
ঘোষনা
চরফ্যাশনে তরমুজের বাম্পার ফলনে কৃষকের মুখে হাসি নওগাঁর সাপাহারে ভ্যানচালককে কুপিয়ে হত্যা, আটক ৫ নাফ নদী তীরের কেওড়া বাগান থেকে অস্ত্র ও গোলাবারুদ উদ্ধার ছাতকের আলমপুর মাঞ্জিহারায় খড়ের ঘরে অগ্নিকাণ্ড, ৬ পরিবারের প্রায় ৫ লক্ষ টাকার ক্ষতি বরেন্দ্র বিশ্ববিদ্যালয়ের মিডিয়া উপদেষ্টার বিরুদ্ধে যৌন নিপীড়নের অভিযোগে মামলা সাংবাদিক উন্নয়ন পরিষদের কেন্দ্রীয় কমিটি ঘোষণা নুরুল হক নুরের দায়িত্ব সীমিত, এখন এক মন্ত্রণালয়ে গলাচিপায় ভ্রাম্যমাণ আদালতে মাদক মামলায় ৬ মাসের সাজা পাঁচবিবিতে ৪ বছরের শিশুকে ধর্ষণের চেষ্টা। সাতক্ষীরা জেলা আইন-শৃঙ্খলা কমিটির সভা অনুষ্ঠিত কমিশন চাওয়ার কথা অস্বীকার করে পছন্দের গণমাধ্যমকর্মীদের ‘খাম’ দিলেন ভিসি মহেশপুর সীমান্তে বিজিবি’র অভিযানে বিপুল পরিমাণ ফেন্সিডিল ও ভারতীয় ওষুধ জব্দ সাতক্ষীরায় বিজিবির অভিযানে ১২ লাখ টাকার পন্য আটক কালিগঞ্জে দুই সন্তানের জননীর ঝুলন্ত মরদেহ উদ্ধার শ্রীপুর পৌর বিএনপির সদস্য সচিব বিল্লাল হোসেন বেপারীর পক্ষ থেকে মাওনা চৌরাস্তা ছিন্নমূলদের মাঝে ইফতার বিতরণ কালীগঞ্জে মোবাইল কোর্ট অভিযান: মাদক সেবন ও বিক্রেতাদের কারাদণ্ড, ধ্বংস হলো জব্দকৃত গাজা নাটোরে খুচরা সার বিক্রেতাদের মানববন্ধন ও স্মারকলিপি প্রদান সুরেশ্বর দরবারে খুনের রহস্য: পীর শাহীন নূরী আটক গাইবান্ধায় বিপুল পরিমাণ গাঁজাসহ মোটরসাইকেল জব্দ, চালক পলাতক খুচরা সার বিক্রেতাদের বহাল রাখা ও নীতিমালা সংশোধনের দাবিতে ঝিনাইদহে মানববন্ধন, প্রধানমন্ত্রীর কাছে স্মারকলিপি প্রদান। 

কোটচাঁদপুরে দুর্বৃত্তের দেওয়া আগুনে এক পরিবারের স্বপ্ন পুড়ে ছাই

রিপোর্টারের নাম
  • আপডেট টাইম : বৃহস্পতিবার, ৫ ফেব্রুয়ারি, ২০২৬
  • ৭০ বার পঠিত

 

মোঃ শাকিল রেজা খুলনা বিভাগীয় ব্যুরো প্রধানঃ

ঝিনাইদহের কোটচাঁদপুর পৌর এলাকার বড়বামনদা গ্রামে গভীর রাতে দুর্বৃত্তের দেওয়া আগুনে মুদি দোকান ভস্মীভূত হাওয়ায় একটি পরিবারের স্বপ্ন পুড়ে ছাই হয়ে গেছে। একমাত্র আয়ের উৎস বন্ধ হয়ে যাওয়ায় দিশেহারা হয়ে পড়ছে পরিবার টি।
মঙ্গলবার গভীর রাতে পরিকল্পিতভাবে কাপড় ও কেরোসিন তেল দিয়ে দোকানে আগুন ধরিয়ে দেওয়া হয়েছে বলে অভিযোগ করেন দোকান মালিক মো.ইয়াহিয়া হোসেন। তিনি বলেন আনুমানিক রাত ৩ টার দিকে আমার ছেলে প্রথম আগুন দেখতে পেয়ে চিৎকার করলে পরিবারের সদস্য ও প্রতিবেশীরা ছুটে আসেন। দীর্ঘ প্রচেষ্টায় আগুন নিয়ন্ত্রণে এলেও ততক্ষণে দোকানের যাবতীয় মালামাল পুড়ে ছাই হয়ে যায়। ১থেকে দেড় লাখ টাকার ক্ষতি সাধিত হয়েছে। কারও সঙ্গে তার ব্যক্তিগত কোনো শত্রুতা নেই। তবে একটি বিশেষ রাজনৈতিক প্রেক্ষাপটের ইঙ্গিত দিয়ে তিনি বলেন “আমার দোকানে স্থানীয় জামায়াত সমর্থকরা নিয়মিত চা খান ও আড্ডা দেন। ধারণা করছি রাজনৈতিক বিরোধের জেরে প্রতিপক্ষ গোষ্ঠী এই নৃশংস নাশকতা ঘটিয়েছে।
দোকানটি ছিল ছয় সদস্যে পরিবারের একমাত্র উপার্জনের পথ। সব হারিয়ে তিনি এখন বাকরুদ্ধ। তিনি প্রশাসনের কাছে এই ন্যক্কারজনক ঘটনার সুষ্ঠু তদন্তের মাধ্যমে দোষীদের আইনের আওতায় আনার দাবি করেন। কোটচাঁদপুর মডেল থানার ডিউটি অফিসার উপপরিদর্শক এস আই গঙ্গা জানান, বিষয়টি নিয়ে এখন পর্যন্ত থানায় কোনো লিখিত অভিযোগ আসেনি। অভিযোগ পেলে আমরা দ্রুত তদন্ত সাপেক্ষে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করব।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
এই পত্রিকার সকল সংবাদ, ছবি ও ভিডিও স্বত্ত্ব সংরক্ষিত © ২০২৫ দৈনিক মাতৃজগত    
Developed By Bangla Webs
banglawebs999991