
মোঃ জাহাঙ্গীর আলম, স্টাফ রিপোর্টার, ঝিনাইদহ :
কোটচাঁদপুর উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসের পরিবেশ আজ ছিল উৎসবমুখর। এক আড়ম্বরপূর্ণ ও সৌহার্দ্যপূর্ণ অনুষ্ঠানের মধ্য দিয়ে নবাগত উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার জনাব মোঃ বাকী বিল্লাহ মহোদয়কে ফুলেল শুভেচ্ছায় বরণ করে নেয় কোটচাঁদপুর মাধ্যমিক বালিকা বিদ্যালয় পরিবার।
সোমবার (২ ফেব্রুয়ারি) বিকাল ৩টায় উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিস কার্যালয়ে আয়োজিত এ অনুষ্ঠানে প্রধান আকর্ষণ ছিলেন নবাগত শিক্ষা অফিসার নিজেই। তাকে বরণ করে নিতে উপস্থিত ছিলেন জেলার শিক্ষা অঙ্গনের বিশিষ্ট ব্যক্তিবর্গ, শিক্ষক সমাজ ও সংশ্লিষ্ট কর্মকর্তারা।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন মোঃ কামরুজ্জামান, উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার, ঝিনাইদহ সদর; অশোক কুমার সরকার, সাবেক উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার, কোটচাঁদপুর। এছাড়াও বিদ্যালয়ের পক্ষ থেকে ফুলেল শুভেচ্ছা জানান কোটচাঁদপুর মাধ্যমিক বালিকা বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃ ইসাহক আলী, সহকারী প্রধান শিক্ষক এস. এম. হুমায়ুন কবির এবং শিক্ষক প্রতিনিধি মোঃ রফিকুল ইসলাম। এ সময় বিদ্যালয়ের সিনিয়র ও জুনিয়র শিক্ষকবৃন্দ উপস্থিত ছিলেন।
ফুলেল শুভেচ্ছায় সিক্ত হওয়ার পর নবাগত উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার জনাব মোঃ বাকী বিল্লাহ মহোদয় উপস্থিত শিক্ষকবৃন্দের সঙ্গে এক মতবিনিময় সভায় অংশগ্রহণ করেন। সভায় তিনি শিক্ষার মানোন্নয়ন, স্মার্ট শিক্ষা ব্যবস্থা বাস্তবায়ন, শিক্ষার্থীদের নৈতিক ও প্রযুক্তিগত দক্ষতা বৃদ্ধি এবং পরীক্ষার ফলাফল সন্তোষজনক পর্যায়ে রাখার লক্ষ্যে অত্যন্ত গুরুত্বপূর্ণ ও সময়োপযোগী দিকনির্দেশনা প্রদান করেন।
তিনি তার বক্তব্যে বলেন,
“শিক্ষার আলো প্রতিটি শিক্ষার্থীর দোরগোড়ায় পৌঁছে দিতে শিক্ষক, অভিভাবক ও প্রশাসনের সম্মিলিত প্রচেষ্টা অপরিহার্য।”
বক্তব্যের শেষে তিনি উপস্থিত সকল সম্মানিত শিক্ষকবৃন্দকে তাদের আন্তরিকতা, দায়িত্বশীলতা ও সহযোগিতার জন্য বিশেষ ধন্যবাদ জানান।
কোটচাঁদপুর মাধ্যমিক শিক্ষা পরিবারের এ উদ্যোগ স্থানীয় শিক্ষা মহলে ব্যাপক প্রশংসা কুড়িয়েছে। পাশাপাশি সামাজিক যোগাযোগ মাধ্যমে অনুষ্ঠানটি ইতোমধ্যে আলোচনার কেন্দ্রবিন্দুতে পরিণত হয়েছে।