শনিবার, ২৪ জানুয়ারী ২০২৬, ০৭:৫৩ পূর্বাহ্ন
ঘোষনা
ছাতকে মোবাইল কোর্টে অবৈধ বালু উত্তোলনের দায়ে দেড় লাখ টাকা জরিমানা মর্যাদাপূর্ণ সিলেট ১ আসনের বিএনপি’র মনোনীত প্রার্থী খন্দকার আব্দুল মুক্তাদির এর প্রচারণা শুরু। শ্রীপুরে, প্রতারণার শিকার হয়ে উদ্যোক্তা থেকে দেউলিয়ার দ্বারপ্রান্তে, কাকলী ফার্নিচারের মালিক। নির্বাচনে ব্যক্তিস্বার্থের ঊর্ধ্বে রাষ্ট্রের স্বার্থকে প্রাধান্য দেওয়ার আহবান চট্টগ্রামের জেলা প্রশাসকের দেশকে কিছু দেওয়ার মাধ্যমেই জীবনের সার্থকতা খুঁজে বের করতে হবে — চট্টগ্রাম জেলা প্রশাসক মেজর (অব.) হাফিজ উদ্দিন আহমদ বীর বিক্রমের নির্বাচনী জনসভা অনুষ্ঠিত উখিয়ায় সীমান্ত দিয়ে ইয়াবা পাচারের চেষ্টা, বিজিবির অভিযানে ১০ হাজার পিসসহ যুবক আটক রাজশাহী–চাঁপাই সীমান্তে নীরব অস্ত্রের ঝুঁকি, নির্বাচনের আগে বাড়ছে অবৈধ অস্ত্র প্রবেশের আশঙ্কা শৈলকুপায় রাত নামলেই ডাকাত আতঙ্ক, নিরাপত্তাহীনতায় সাধারণ মানুষ নওগাঁয় ১৯ মাস পর ডোবা থেকে সুমনের কঙ্কাল উদ্ধার কালীগঞ্জে জামায়াত প্রার্থীর পোস্টার পোড়ানো–ছেঁড়ার অভিযোগ, ক্ষুব্ধ সাধারণ ভোটাররা সোনারগাঁওয়ে দাঁড়িপাল্লার প্রার্থী বহালের দাবিতে বিক্ষোভ মানববন্ধন। সাঈদা খাতুন শিশু শিক্ষা নিকেতন বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণ অনুষ্ঠিত  নির্যাতিত সাংবাদিকদের পাশে থাকার অঙ্গীকার বাংলাদেশ সেন্ট্রাল প্রেসক্লাবের প্রতিষ্ঠাতা সভাপতি খান সেলিম রহমান। গাজীপুরে সাংবাদিক তুহিন হত্যা মামলা সাক্ষ্যগ্রহণ শুরু, বিচারিক প্রক্রিয়ায় ঐতিহাসিক অগ্রগতি গলাচিপায় উৎসবমুখর পরিবেশে উদযাপিত সরস্বতী পূজা; শিক্ষার্থীদের মিলনমেলায় রূপ নেয় মন্দির ও বিদ্যালয় প্রাঙ্গণ। ভোলা-৩ আসনে ট্রাক প্রতীকে গণসংযোগে ব্যস্ত আবু তৈয়ব (আতিক) চুয়াডাঙ্গায় ডিবির অভিযানে ৭০০ গ্রাম গাঁজাসহ মাদক কারবারি গ্রেফতার। ঝিনাইদহ-৩ আসনে নির্বাচনী পরিবেশ নস্যাৎ করার অভিযোগ: জামায়াত প্রার্থীর বিলবোর্ড ভাঙচুর, কোটচাঁদপুর–মহেশপুরে উত্তেজনা ঝিনাইদহ-৪ ভোটের পরিবেশ নষ্টসহ আইনশৃংখলা অবনতির শংকা জানিয়ে কালীগঞ্জে জামায়াতের সংবাদ সন্মেলন

কোটা নিয়ে হাইকোর্টের ‍পূর্ণাঙ্গ রায় প্রকাশ

রিপোর্টারের নাম
  • আপডেট টাইম : রবিবার, ১৪ জুলাই, ২০২৪
  • ১৬৯ বার পঠিত

মোঃ আসাদুজ্জামান শাওন স্টাফ রিপোর্টারঃ প্রথম ও দ্বিতীয় শ্রেণির সরকারি চাকরিতে মুক্তিযোদ্ধাসহ কোটা পদ্ধতি বাতিলের পরিপত্র অবৈধ ঘোষণা করে দেয়া হাইকোর্টের পূর্ণাঙ্গ রায় প্রকাশ হয়েছে। রোববার (১৪ জুলাই) রায়ের ২৭ পৃষ্ঠার অনুলিপি সুপ্রিম কোর্টের ওয়েবসাইটে প্রকাশ করা হয়েছে।

 

রায়ে বলা হয়েছে, ২০১২ সালে করা এক রিটের পরিপ্রেক্ষিতে হাইকোর্টের দেওয়া রায় ও আদেশ, ২০১৩ সালের লিভ টু আপিলের পরিপ্রেক্ষিতে আপিল বিভাগের তা বহাল ও সংশোধিত আদেশ এবং ২০১১ সালের ১৬ জানুয়ারির অফিস আদেশের (মুক্তিযোদ্ধার সন্তান ও নাতি-নাতনির কোটা) আলোকে মুক্তিযোদ্ধার সন্তান/নাতি-নাতনিদের জন্য কোটা পুনর্বহাল করতে সরকারকে নির্দেশ দেয়া হলো। একইসঙ্গে জেলা, নারী, প্রতিবন্ধী ব্যক্তি, উপজাতি-ক্ষুদ্র জাতিগোষ্ঠীর জন্য কোটাসহ, যদি অন্যান্য থাকে, কোটা বজায় রাখতে নির্দেশ দেওয়া হলো। এ বিষয়ে যত দ্রুত সম্ভব, আদেশ পাওয়ার তিন মাসের মধ্যে পরিপত্র জারি করতে নির্দেশ দেওয়া হলো।

 

রায়ে হাইকোর্ট বলেছেন, প্রয়োজনে উল্লিখিত শ্রেণির ক্ষেত্রে কোটা পরিবর্তন ও হার কমানো বা বাড়ানোর বিষয়ে এ রায় বিবাদীদের জন্য কোনো বাধা তৈরি করবে না। যেকোনো পাবলিক পরীক্ষায় কোটা পূরণ না হলে সাধারণ মেধাতালিকা থেকে শূন্য পদ পূরণ করায় সরকারের স্বাধীনতা রয়েছে।

 

রায় প্রকাশের পর সংশ্লিষ্ট বেঞ্চের ডেপুটি অ্যাটর্নি জেনারেল শেখ মো. সাইফুজ্জামান বলেন, বুধবার আপিল বিভাগ কোটার বিষয়ে স্থিতাবস্থা বজায় রাখতে আদেশ দিয়েছেন। আগামী ৭ আগস্ট শুনানির দিন রেখেছেন আপিল বিভাগ। ফলে আপাতত হাইকোর্টের রায় কার্যকর হবে না।

 

এর আগে গত ৫ জুন সরকারি চাকরিতে প্রথম ও দ্বিতীয় শ্রেণির মুক্তিযোদ্ধা কোটা পদ্ধতি বাতিলের সিদ্ধান্ত অবৈধ ঘোষণা করেন বিচারপতি কে এম কামরুল কাদের ও বিচারপতি খিজির হায়াতের হাইকোর্ট বেঞ্চ। এরপর ৯ জুন হাইকোর্টের রায় স্থগিত চেয়ে আবেদন করে রাষ্ট্রপক্ষ। ওইদিন এই আবেদন শুনানির জন্য আপিল বিভাগে পাঠিয়ে দেন চেম্বার আদালত।

 

এদিকে আদালতের রায়ের পর গত ১ জুলাই থেকে কোটা সংস্কারের দাবিতে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের ব্যানারে আন্দোলন করে আসছেন শিক্ষার্থীরা। সারা দেশে ক্লাস-পরীক্ষা বর্জনসহ রাস্তা অবরোধের মতো কর্মসূচি পালন করে আসছেন আন্দোলনকারীরা।

 

এর মধ্যে গত ৪ জুলাই প্রধান বিচারপতি ওবায়দুল হাসানের নেতৃত্বে ছয় বিচারপতির আপিল বেঞ্চ সরকারি চাকরির প্রথম ও দ্বিতীয় শ্রেণিতে মুক্তিযোদ্ধা কোটা পদ্ধতি বাতিলের সিদ্ধান্ত অবৈধ ঘোষণা করে হাইকোর্টের দেয়া রায় আপাতত বহাল রাখার নির্দেশ দেন। পরে ১০ জুলাই হাইকোর্টের দেয়া রায়ে চার সপ্তাহের জন্য স্থিতাবস্থা দেন আপিল বিভাগ।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
এই পত্রিকার সকল সংবাদ, ছবি ও ভিডিও স্বত্ত্ব সংরক্ষিত © ২০২৫ দৈনিক মাতৃজগত    
Developed By Bangla Webs
banglawebs999991