বৃহস্পতিবার, ১১ ডিসেম্বর ২০২৫, ০৫:৫১ পূর্বাহ্ন
ঘোষনা
জাতীয় দৈনিক মাতৃজগত পত্রিকার সম্পাদক ও মানবতার ফেরিওয়ালা খান সেলিম রহমানের ৪৮তম শুভ জন্মদিন আজ চট্টগ্রামপ্রধান খবর চট্টগ্রাম প্রেসক্লাবের নতুন কমিটি সভাপতি জাহিদুল করিম কচি ও সাধারণ সম্পাদক গোলাম মাওলা মুরাদ নির্বাচিত নিজস্ব প্রতিবেদক : ১০ ডিসেম্বর ২০২৫, ৫:৩৯ চাঁদপুর-৪ ফরিদগঞ্জে ধানের শীষের পক্ষে ব্যাপক গণজোয়ার—বাড়ি বাড়ি গিয়ে ভোট প্রার্থনা লায়ন হারুনুর রশিদের বেগম খালেদা জিয়ার রোগমুক্তি কামনায় কেন্দ্রীয় যুগ্ম-সম্পাদক মীর ইমরান হোসেন মিথুনের সাদকায়ে জারিয়া। বামৈল দক্ষিণে আ. লীগ নেতা মালুর বিরুদ্ধে ক্ষমতার অপব্যবহার–সহ নানা অভিযোগ এলাকায় আতঙ্ক, তদন্ত দাবি স্থানীয়দের দুর্নীতিবিরোধী কবিতা গানে ভোলা দক্ষিণ প্রেসক্লাবের ৫ম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত নিউজ ২১ টিভির প্রতিনিধি শিশির রঞ্জন হাওলাদারের বাবার মৃত্যুতে গলাচিপা উপজেলা প্রেসক্লাবের গভীর শোক প্রকাশ বেগম খালেদা জিয়ার সুস্থতা কামনায় গলাচিপায় দোয়া মাহফিল অনুষ্ঠিত গাজীপুর শ্রীপুরে বাংলাদেশ জাতীয়বাদী দল বিএনপি তে অর্ধশত মানুষের যোগদান করেছে, তানোরে পরিত্যক্ত নলকূপের পাইপে ৩৫ ফুট গভীরে আটকা দুই বছরের শিশু, চলছে প্রাণপণ উদ্ধার অভিযান লালমনিরহাটে এসপির সাথে জেলা প্রেসক্লাব নেতৃবৃন্দের সৌজন্য সাক্ষাৎ ও কমিটির তালিকা হস্তান্তর ঝিনাইদহে মানবাধিকার দিবস উপলক্ষে আলোচনা সভা ঝিনাইদহে সড়ক দুর্ঘটনায় যুবক গুরুতর আহত, হাসপাতাল ভর্তি ঝিনাইদহে বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার সুস্থতা কামনায় দোয়া মাহফিল আয়োজনে ঝিনাইদহ জেলা কার ও মাইক্রোবাস চালক সমিতি চাঁদাবাজির মামলায় রাঙ্গাবালীর তহশিলদারসহ তিনজনকে আদালতের সমন বাঞ্ছারামপুরে বেগম রোকেয়া দিবসে পাঁচ অদম্য নারীকে সম্মাননা। সাংবাদিক সাইদুলের উপর হামলার ঘটনায় ঢাকা প্রেস ক্লাবের পক্ষ থেকে তীব্র নিন্দা ও প্রতিবাদ বেগম খালেদা জিয়ার রোগমুক্তি কামনায় একদন্তে বিএনপির দোয়া মাহফিল ১০ ডিসেম্বর হিউম্যান এইড এর ৭৭তম বিশ্ব মানবাধিকার দিবস উদযাপন করেছে আন্তর্জাতিক মানবাধিকার দিবস উপলক্ষে ঝিনাইদহে র‍্যালি, মানববন্ধন ও আলোচনা সভা অনুষ্ঠিত

‘ক্লিন এয়ার অ্যান্ড রিনিউয়েবল এনার্জি’ বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত

রিপোর্টারের নাম
  • আপডেট টাইম : শুক্রবার, ১৪ অক্টোবর, ২০২২
  • ৩৬২ বার পঠিত

আজহারুল ইসলাম সাদী, স্টাফ রিপোর্টার:

দ্য আর্থ সোসাইটি’র উদ্যোগে গঠিত ন্যাশনাল ইয়ুথ প্লাটফর্ম ‘ইয়ুথ ফর কেয়ার’ প্লাটফর্মের আয়োজনে বাংলাদেশ এর জন্য ক্লিন এয়ার অ্যান্ড রিনিউয়েবল এনার্জি বিষয়ক দ্বিতীয় ধাপের প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত হয়েছে।

শুক্রবার (১৪ অক্টোবর) সকালে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ইনস্টিটিউট অব এনার্জির সহযোগী অধ্যাপক ও প্রশিক্ষণের প্রধান সমন্বয়কারী ড. এস.এম. নাসিফ শামস এর সভাপতিত্বে অনুষ্ঠিত কর্মশালায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন ক্লাইমেট পার্লামেন্ট বাংলাদেশের সদস্য ও সাতক্ষীরা সদর-২ আসনের সংসদ সদস্য বীর মুক্তিযোদ্ধা মীর মোস্তাক আহমেদ রবি।
বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন বরিশাল বিশ্ববিদ্যালয়ের ভাইস চ্যান্সেলর প্রফেসর ড. মো. ছাদেকুল আরেফিন, সরকারের পাওয়ার সেলের ডিরেক্টর জেনারেল মোহাম্মদ হোসাইন, পাওয়ার এন্ড এনার্জির এডিটর মোল্লাহ মো. আমজাদ হোসাইন, ইউ এস-এইডের সিনিয়র এনার্জি এডভাইজার সায়ান শাফি ও দ্য আথর্ সোসাইটি’র প্রধান নির্বাহী মোহাম্মদ মামুন মিয়া প্রমুখ।

এয়ার কোয়ালিটি মেজারমেন্ট ইনস্টিটিউট অ্যান্ড মনিটরিং’ বিষয়ক সেশন পরিচালনা করেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের রসায়ন বিভাগের অধ্যাপক ড. আবদুস সালাম। ‘বাংলাদেশে নবায়ন যোগ্য শক্তির পলিসি ল্যান্ডস্কেপ’ শীর্ষক সেশন পরিচালনা করেন স্রেডা’র সাবেক চেয়ারম্যান (গ্রেড-১) মোহাম্মদ আলাউদ্দিন ও’ পরিবেশ ও পরিবেশ আইন: পর্ব-১’ বিষয়ে সেশন পরিচালনা করবেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের ইনস্টিটিউট অব এনার্জির প্রভাষক ড. গালিব হাশমী। দুই দিন ব্যাপী ক্লিন এয়ার এন্ড রিনিউয়েবল এনার্জি ফর বাংলাদেশ বিষয়ক কর্মশালায় বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের ৫০ জন শিক্ষার্থী ও সংগঠনের প্রতিনিধি প্রশিক্ষণে অংশ নেয়।

এর আগে প্রথম ধাপে আরও ৫০জন তরুণ এই প্রশিক্ষণ গ্রহণ করেন।

প্রশিক্ষণ কর্মশালাটি ক্লাইমেট পার্লামেন্ট বাংলাদেশ, ঢাকা বিশ্ববিদ্যালয়ের ইনস্টিটিউট অফ এনার্জি, দ্য আথর্ সোসাইটি এবং বাংলাদেশ সোলার এনার্জি সোসাইটি যৌথভাবে আয়োজন করে।

এই প্লাটফর্মের মূল উদ্দেশ্য- বিভিন্ন যুব সংগঠনকে একত্রিত করে অনুপ্রাণিত ও উৎসাহিত করা। এতে করে বাংলাদেশ সরকারকে ‘ক্লিন এয়ার অ্যাক্ট’ এর প্রয়োজনীয়তা সম্পর্কে বোঝানোর জন্য একটি প্রচারণা। মূলতনীতি নির্ধারকদের যথাযথ পদক্ষেপ গ্রহণে উৎসাহিত করার জন্য সর্ব প্রথম জনসাধারনের মাঝে সচেতনতা এবং জনমত তৈরি করা প্রয়োজন। বায়ু দূষণ, নবায়নযোগ্য শক্তি, প্রচারাভিযান ও অ্যাডভোকেসি সম্পর্কে যুব গোষ্ঠীর বোঝা পড়া, জ্ঞান এবং দক্ষতা উন্নত করার জন্যই জাতীয় যুব প্ল্যাটফর্ম ‘ইয়ুথ ফর কেয়ার’। বিভিন্ন উন্নয়নমূলক সংস্থা, একাডেমিক ইনস্টিটিউট এবং গবেষণা সংস্থাগুলির সাথে কাজ করবে এই প্লাটফর্ম।

প্রশিক্ষণ কর্মশালার সমগ্র অনুষ্ঠান সঞ্চালনা করেন সহযোগী সমন্বয়কারী মো. মোসলেহ উদ্দিন সুচক।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
এই পত্রিকার সকল সংবাদ, ছবি ও ভিডিও স্বত্ত্ব সংরক্ষিত © ২০২৫ দৈনিক মাতৃজগত    
Developed By Bangla Webs
banglawebs999991