শনিবার, ১৩ ডিসেম্বর ২০২৫, ০৩:৪৯ অপরাহ্ন
ঘোষনা
আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে ফরিদগঞ্জে ধানের শীষের পক্ষে ব্যাপক গণসংযোগ ব্রাহ্মণবাড়িয়ায় হৃদরোগজনিত সমস্যায় সাবেক মেয়র হাফিজুর রহমান মোল্লা হাসপাতালে ভর্তি চুয়াডাঙ্গা–২ আসনে নির্বাচনী আচরণবিধি নিয়ে নেতাকর্মীদের সঙ্গে মতবিনিময় বক্তব্য রাখলেন এমপি প্রার্থী মোঃ রুহুল আমিন গোমস্তাপুর উপজেলার সাবেক চেয়ারম্যান মরহুম বাইরুল ইসলাম এর প্রথম মৃত্যু বার্ষিকী উপলক্ষ্যে দোয়া মাহফিল অনুষ্ঠিত। ঝিনাইদহ জেলা বিএনপির আনন্দ মিছিল ঝিনাইদহে মোবারকগঞ্জ চিনিকলে ৫৯তম আখ মাড়াই মৌসুমের উদ্বোধন বগুড়ায় বাংলাদেশ সেন্ট্রাল প্রেস ক্লাব (B.C.P.C)-এর প্রতিষ্ঠাতা সভাপতি ও মানবতার ফেরিওয়ালা খান সেলিম রহমানের ৪৮তম জন্মদিন উদযাপন ঝিনাইদহে সন্ত্রাসী হামলার প্রতিবাদে বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত সড়ক দুর্ঘটনায় ঝাউদিয়ার দুই মোটরসাইকেল আরোহী গুরুতর আহত ইবি, কুষ্টিয়া-ঝিনাইদহ মহাসড়ক ঝিনাইদহে অজ্ঞাতনামা এক নারী অজ্ঞান অবস্থায় উদ্ধার, পরিচয় জানতে পুলিশ-জনতার সহায়তা প্রয়োজন ঝিনাইদহে স্বপ্নচূড়া স্বেচ্ছাসেবী সংগঠনের উদ্যোগে শীতবস্ত্র বিতরণ ঝিনাইদহে যুবকের রহস্যজনক মৃত্যু: বিদ্যুৎস্পৃষ্ট নাকি অন্য কিছু? খান সেলিম রহমান এর শুভ জন্মদিন উপলক্ষে মাতৃজগত পরিবারের উদ্যোগে জন্মদিনে আনন্দ, শ্রদ্ধা ও শুভেচ্ছার বর্ণিল সমারোহ আরাফাত রহমান কোকো স্মৃতি ফুটবল ফাইনাল খেলা অনুষ্ঠিত একদন্তে আব্দুল কাদের গার্লস স্কুলে ১১ শিক্ষার্থীর মাঝে পবিত্র কোরআন বিতরণ ঝিনাইদহের সাগান্না ইউনিয়নে সেনাবাহিনীর অভিযান অবৈধভাবে সার মজুদ রাখায় ব্যবসায়ী কে জরিমানা তানোরে দুই বছরের সাজিদের করুণ মৃত্যুতে স্তব্ধ পুরো গ্রাম ফরিদগঞ্জে ধানের শীষের পক্ষে গণজোয়ার সৃষ্টির লক্ষ্যে ব্যাপক গণসংযোগ সাংবাদিকদের সাথে পুলিশ সুপার এর মতবিনিময়: ময়মনসিংহে হিজলা সিন্ডিকেটের ভয়ঙ্কর দৌরাত্ম্য বরযাত্রীর গাড়ি টার্গেট, নারী–শিশুকে হেনস্থায় ক্ষোভ ও আতঙ্ক বাড়ছে

ক্ষমতার মোহে কেউ স্বৈরাচার হবার চেষ্টা করবেন না; জনগণ প্রতিরোধ করবে: আমিনুল হক

রিপোর্টারের নাম
  • আপডেট টাইম : বৃহস্পতিবার, ২০ ফেব্রুয়ারি, ২০২৫
  • ২০৪ বার পঠিত

নিজস্ব প্রতিবেদন – ক্ষমতার মোহে কেউ স্বৈরাচার হবার চেষ্টা করবেন না অন্তবর্তী সরকারকে উদ্দেশ্য করে বিএনপির কেন্দ্রীয় ক্রীড়া বিষয়ক সম্পাদক ঢাকা মহানগর উত্তর বিএনপি আহবায়ক আমিনুল হক বলেন, আওয়ামী স্বৈরাচারের ইন্ধনে অন্তবর্তী সরকারের কিছু ব্যক্তির ভিতরে ক্ষমতার মোহ ধরেছে। ক্ষমতা ধরে রাখতেই তারা নতুন করে যড়যন্ত্র করছে। তবে ক্ষমতার মোহে স্বৈরাচার হবার চেষ্টা করলে জনগণ প্রতিরোধ করবে।আজ বুধবার দুপুরে রাজধানীর মিরপুর ১ নম্বর জি ব্লক ঈদগাহ মাঠে ঢাকা মহানগর উত্তর শাহআলী থানা বিএনপির কর্মীসভা ও রাষ্ট্র মেরামতের ৩১ দফার কর্মশালায় প্রধান আলোচকের বক্তব্যে তিনি এ কথা বলেন।তিনি বলেন, আমরা দৃঢ় ভাবে বলতে চাই দীর্ঘ ১৭ বছরে অনেক যুদ্ধ ত্যাগ তিতিক্ষার মাধ্যমে বাংলাদেশ নতুন করে স্বাধীন হয়েছে।দেশ স্বৈরাচার মুক্ত হয়েছে।সেই স্বৈরাচার মুক্ত বাংলাদেশে আমরা আর কাউকে স্বৈরাচার হওয়ার সুযোগ দিব না।

অন্তবর্তী সরকার সংস্কারের নামে নির্বাচন পিছানোর অপচেষ্টা করছে উল্লেখ করে আমিনুল হক বলেন,বাংলাদেশের মানুষের যে প্রত্যাশা বহুল আকাঙ্খিত একটি অবাধ ও সুষ্ঠু নির্বাচন। যে নির্বাচনের মাধ্যমে এদেশে জনগণের সরকার প্রতিষ্ঠিত হবে এবং জনগণের নির্বাচিত সরকার জনগণকে সাথে নিয়েই রাষ্ট্রের পরিপূর্ণ সংষ্কার করবে।একটি মহলের ষড়যন্ত্রে এখনও পর্যন্ত দেশে স্থিতিশীলতা আসেনি মন্তব্য করে বিএনপির এই কেন্দ্রীয় নেতা বলেন,দীর্ঘ ৬ মাস হয়ে গেলো এখনও পর্যন্ত যড়যন্ত্রকারীরা রাষ্ট্রের বিভিন্ন প্রতিষ্ঠানে বসে যড়যন্ত্র করে বেড়াচ্ছে। সবার ভিতরে একটা শস্কা কাজ করছে। এই বিষয়ে সবাইকে সর্তক থাকতে হবে।তিনি আরও বলেন, হাসিনা সরকারের প্লান ছিল ৪১ সাল পর্যন্ত ক্ষমতা দখল করে থাকবে কিন্তু তারা পারেনি;এদেশের সাধারন মানুষ রাজপথে নেমে তাদের পতন ঘটিয়েছে।প্রধান অতিথির বক্তব্যে বিএনপির চেয়াপারসন উপদেষ্টা সাবেক সচিব মোঃ ইসমাইল জবিউল্লাহ বলেন,বিএনপি জনগণের ভোটে ক্ষমতায় গেলে ৩১ দফার রুপরেখা বাস্তবায়ন করবে।এটা জাতির কাছে অঙ্গিকারবদ্ধ।৩১ দফা হচ্ছে জাতির মুক্তির সনদ উল্লেখ করে তিনি বলেন,এটার উপরে নির্ভর করেই আগামীর দেশ পরিচালিত হবে।ঢাকা মহানগর উত্তর বিএনপির যুগ্ম আহবায়ক টিম প্রধান ফেরদৌসী আহমেদ মিষ্টি’র সভাপতিত্বে বক্তব্য রাখেন,বিএনপি ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান এর উপদেষ্টা ড. মাহ্দী আমিন,ঢাকা মহানগর উত্তর বিএনপি সদস্য সচিব মোঃ মোস্তফা জামান, মহানগর যুগ্ম আহবায়ক মোস্তাফিজুর রহমান সেগুন,এস এম জাহাঙ্গীর হোসেন, এবিএমএ রাজ্জাক,আকতার হোসেন, গাজী রেজাউনুল হোসেন রিয়াজ,হাজী মোঃ ইউসুফ, আফাজ উদ্দিন,শাহ আলম, মাহাবুব আলম মন্টু,মহানগর সদস্য হুমায়ুন কবির রওশান,শামীম পারভেজ, হাফিজুর রহমান শুভ্র,আবুল হোসেন আব্দুল, ফারুক হোসাইন ভূইয়া,হাজী নাসির উদ্দীন,নুরুল হুদা ভূঁইয়া নূরু, ইব্রাহিম খলিল,এমএস আহমাদ আলী, স্বেচ্ছাসেবকদল ঢাকা মহানগর উত্তরের সভাপতি শেখ ফরিদ হোসেন,সাধারণ সম্পাদক মহসিন সিদ্দিকী রনী,মহিলাদল উত্তর সদস্য সচিব এ্যাড রুনা লায়লা, জাসাস মহানগর সদস্য সচিব আনোয়ার হোসেন আনু,ছাত্রদল ঢাকা মহানগর পশ্চিমের সভাপতি রবীন খান সাধারণ সম্পাদক আকরাম আহমেদ ছাড়াও শাহআলী থানা বিএনপির সিনিয়র যুগ্ম আহবায়ক সেলিম উদ্দিন দেওয়ান গিয়াস, যুগ্ম আহবায়ক সোলায়মান দেওয়ান,জয়নাল আবেদীন,মিরপুর থানা বিএনপি সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক রাসেল আহমেদ প্রধান,দারুসসালাম থানা বিএনপির আলমগীর হোসেন ভুট্টো, একেএম নজরুল ইসলাম কোহিনুর, দক্ষিণখান থানা বিএনপি যুগ্ম আহবায়ক দেওয়ান মোঃ নাজিম উদ্দীন,খিলক্ষেত থানা বিএনপি যুগ্ম আহবায়ক মোবারক হোসেন দেওয়ান,সিএম আনোয়ার হোসেন,রুপনগর থানা বিএনপি যুগ্ম আহবায়ক আলী আহমেদ রাজু, উত্তরাপশ্চিম থানা বিএনপির আলমগীর হোসেন শিশির,কাফরুল থানা বিএনপির সদস্য আলমগীর হোসেন,শাহাদাত হোসেন,বিমানবন্দর থানা বিএনপি যুগ্ম আহবায়ক মহিউদ্দিন তারেক,মন্জুর হোসেন পাটোয়ারী,মোঃপুর থানা বিএনপি যুগ্ম আহবায়ক মীর মোঃ কামাল হোসেন, সিনিয়র সদস্য ফরিদ উদ্দিন ফরহাদ,৩৩ নং ওয়ার্ড বিএনপি সিনিয়র সহসভাপতি ওসমান গনি সেন্টু,তুরাগ থানা বিএনপি যুগ্ম আহবায়ক রিপন হাসান খন্দকার, থানা আহবায়ক সদস্য আবদুল আলী প্রমুখ।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
এই পত্রিকার সকল সংবাদ, ছবি ও ভিডিও স্বত্ত্ব সংরক্ষিত © ২০২৫ দৈনিক মাতৃজগত    
Developed By Bangla Webs
banglawebs999991