
গাজীপুর প্রতিনিধি:- বাংলাদেশ সেন্ট্রাল প্রেসক্লাব (B.C.P.C)-এর প্রতিষ্ঠাতা সভাপতি, জাতীয় দৈনিক মাতৃজগত পত্রিকার সম্পাদক, বাংলাদেশ ক্রাইম সংবাদ পত্রিকার সম্পাদক ও মাতৃজগত আইপি টেলিভিশন-এর প্রতিষ্ঠাতা চেয়ারম্যান, মানবতার ফেরিওয়ালা খান সেলিম রহমানের ৪৮তম জন্মদিন উপলক্ষে এক দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
বৃহস্পতিবার (১১ ডিসেম্বর ২০২৫) বাদ এশা গাজীপুরের শ্রীপুর উপজেলার মাদ্রাসা আবূ হুরায়রা (রাঃ)-এ এ দোয়া মাহফিলের আয়োজন করা হয়। এতে তাঁর সুস্বাস্থ্য, দীর্ঘায়ু ও সর্বাঙ্গীন কল্যাণ কামনা করে বিশেষ মোনাজাত করা হয়।
জাতীয় দৈনিক মাতৃজগত পত্রিকার চিফ রিপোর্টার এবং বাংলাদেশ সেন্ট্রাল প্রেসক্লাব (B.C.P.C) কেন্দ্রীয় কমিটির দপ্তর সম্পাদক শেখ মোঃ হুমায়ুন কবিরের উদ্যোগে এ দোয়া মাহফিলের আয়োজন করা হয়।
অনুষ্ঠানে ভার্চ্যুয়ালি যুক্ত হওয়ার কথা থাকলেও জরুরি বিশেষ কাজে ব্যস্ত থাকায় খান সেলিম রহমান দোয়া মাহফিলে অংশ নিতে পারেননি।
দোয়া মাহফিলে উপস্থিত ছিলেন মাদ্রাসা আবূ হুরায়রা (রাঃ)-এর প্রতিষ্ঠাতা মুহতামিম মাওলানা আল-আমিন (হুজুর), দৈনিক আমাদের দর্পণ-এর সম্পাদক ও প্রকাশক মোঃ আতিকুর রহমান (এলএলবি)। এছাড়া ভার্চ্যুয়ালি যুক্ত ছিলেন জাতীয় দৈনিক মাতৃজগত পত্রিকার বিশেষ প্রতিবেদক ও বাংলাদেশ সেন্ট্রাল প্রেসক্লাব (B.C.P.C) কেন্দ্রীয় কমিটির স্থায়ী সদস্য মোঃ রাকিব শেখ।
এসময় আরও উপস্থিত ছিলেন জাতীয় দৈনিক মাতৃজগত পত্রিকার স্টাফ রিপোর্টার মোঃ আলমগীর হোসেন সাগর, মোঃ শামীম আল মামুন, দৈনিক স্বাধীন বাংলা-এর শ্রীপুর প্রতিনিধি ও বাংলাদেশ সেন্ট্রাল প্রেসক্লাব (B.C.P.C) কেন্দ্রীয় কমিটির স্থায়ী সদস্য মোঃ অয়াসেল হোসাইন ফাহিম, দৈনিক বাংলাদেশ ক্রাইম সংবাদ পত্রিকার স্টাফ রিপোর্টার হাজী আসাদুজ্জামানসহ মাদ্রাসার সকল শিক্ষক ও শিক্ষার্থীবৃন্দ।
অনুষ্ঠানে বক্তব্য রাখতে গিয়ে শেখ মোঃ হুমায়ুন কবির বলেন,
“মানবতার ফেরিওয়ালা পরম শ্রদ্ধেয় খান সেলিম রহমান স্যার শুধু একজন গণমাধ্যম ব্যক্তিত্ব নন, তিনি একজন সৎ, নিষ্ঠাবান ও মানবিক নেতা। তাঁর দূরদর্শী নেতৃত্বে প্রতিষ্ঠিত বাংলাদেশ সেন্ট্রাল প্রেসক্লাব আজ দেশের সাংবাদিকদের অধিকার রক্ষা ও পেশাগত উন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে। মানবাধিকার, সামাজিক উন্নয়ন ও গণমাধ্যমের অগ্রযাত্রায় তাঁর অবদান অত্যন্ত প্রশংসনীয়।”
তিনি আরও বলেন, “তাঁর জন্মদিনে আমরা তাঁর সুস্বাস্থ্য, দীর্ঘায়ু ও ভবিষ্যৎ সাফল্য কামনা করছি।”
শেষে আনন্দঘন পরিবেশে মাদ্রাসা আবূ হুরায়রা (রাঃ)-এর প্রতিষ্ঠাতা, শিক্ষকবৃন্দ ও কোরআনের পাখি হাফেজ শিক্ষার্থীদের সম্মিলিত দোয়ার মাধ্যমে অনুষ্ঠানের সমাপ্তি ঘোষণা করা হয়।