শনিবার, ২৪ জানুয়ারী ২০২৬, ০৮:২৮ পূর্বাহ্ন
ঘোষনা
ছাতকে মোবাইল কোর্টে অবৈধ বালু উত্তোলনের দায়ে দেড় লাখ টাকা জরিমানা মর্যাদাপূর্ণ সিলেট ১ আসনের বিএনপি’র মনোনীত প্রার্থী খন্দকার আব্দুল মুক্তাদির এর প্রচারণা শুরু। শ্রীপুরে, প্রতারণার শিকার হয়ে উদ্যোক্তা থেকে দেউলিয়ার দ্বারপ্রান্তে, কাকলী ফার্নিচারের মালিক। নির্বাচনে ব্যক্তিস্বার্থের ঊর্ধ্বে রাষ্ট্রের স্বার্থকে প্রাধান্য দেওয়ার আহবান চট্টগ্রামের জেলা প্রশাসকের দেশকে কিছু দেওয়ার মাধ্যমেই জীবনের সার্থকতা খুঁজে বের করতে হবে — চট্টগ্রাম জেলা প্রশাসক মেজর (অব.) হাফিজ উদ্দিন আহমদ বীর বিক্রমের নির্বাচনী জনসভা অনুষ্ঠিত উখিয়ায় সীমান্ত দিয়ে ইয়াবা পাচারের চেষ্টা, বিজিবির অভিযানে ১০ হাজার পিসসহ যুবক আটক রাজশাহী–চাঁপাই সীমান্তে নীরব অস্ত্রের ঝুঁকি, নির্বাচনের আগে বাড়ছে অবৈধ অস্ত্র প্রবেশের আশঙ্কা শৈলকুপায় রাত নামলেই ডাকাত আতঙ্ক, নিরাপত্তাহীনতায় সাধারণ মানুষ নওগাঁয় ১৯ মাস পর ডোবা থেকে সুমনের কঙ্কাল উদ্ধার কালীগঞ্জে জামায়াত প্রার্থীর পোস্টার পোড়ানো–ছেঁড়ার অভিযোগ, ক্ষুব্ধ সাধারণ ভোটাররা সোনারগাঁওয়ে দাঁড়িপাল্লার প্রার্থী বহালের দাবিতে বিক্ষোভ মানববন্ধন। সাঈদা খাতুন শিশু শিক্ষা নিকেতন বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণ অনুষ্ঠিত  নির্যাতিত সাংবাদিকদের পাশে থাকার অঙ্গীকার বাংলাদেশ সেন্ট্রাল প্রেসক্লাবের প্রতিষ্ঠাতা সভাপতি খান সেলিম রহমান। গাজীপুরে সাংবাদিক তুহিন হত্যা মামলা সাক্ষ্যগ্রহণ শুরু, বিচারিক প্রক্রিয়ায় ঐতিহাসিক অগ্রগতি গলাচিপায় উৎসবমুখর পরিবেশে উদযাপিত সরস্বতী পূজা; শিক্ষার্থীদের মিলনমেলায় রূপ নেয় মন্দির ও বিদ্যালয় প্রাঙ্গণ। ভোলা-৩ আসনে ট্রাক প্রতীকে গণসংযোগে ব্যস্ত আবু তৈয়ব (আতিক) চুয়াডাঙ্গায় ডিবির অভিযানে ৭০০ গ্রাম গাঁজাসহ মাদক কারবারি গ্রেফতার। ঝিনাইদহ-৩ আসনে নির্বাচনী পরিবেশ নস্যাৎ করার অভিযোগ: জামায়াত প্রার্থীর বিলবোর্ড ভাঙচুর, কোটচাঁদপুর–মহেশপুরে উত্তেজনা ঝিনাইদহ-৪ ভোটের পরিবেশ নষ্টসহ আইনশৃংখলা অবনতির শংকা জানিয়ে কালীগঞ্জে জামায়াতের সংবাদ সন্মেলন

খুলনায় এনসিসি নেতা গুলিবিদ্ধ সাতক্ষীরা সীমান্তে বিজিবির টহল জোরদার

রিপোর্টারের নাম
  • আপডেট টাইম : সোমবার, ২২ ডিসেম্বর, ২০২৫
  • ১২২ বার পঠিত

আজহারুল ইসলাম সাদী: খুলনায় এনসিপি নেতাকে গুলির ঘটনায় সাতক্ষীরা সীমান্ত সীল করে দিয়েছে বিজিবি। সীমান্তের বিভিন্নস্থানে বিজিবি চেকপোস্ট বসিয়েছে। জোরদার করেছে তল্লাসী কার্যক্রম। সাতক্ষীরা ৩৩ বিজিবি ব্যাটলিয়নের অধিনায়ক লেঃ কর্নেল কাজী আশিকুর রহমান এ তথ্য নিশ্চিত করেছেন।

সোমবার (২২ ডিসেম্বর) বেলা ১০.৫০টায় খুলনার সোনাডাংগা আবাসিক এলাকায় এনসিপি নেতা মোঃ মোতালেব সিকদার (৪২) কে দুর্বৃত্তরা দুর থেকে গুলি করে আহত করে। তিনি জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) এর শ্রমিক উইং, খুলনা এর বিভাগীয় আহবায়ক ও কেন্দ্রীয় সমন্বয়ক এবং খুলনার সোনাডাঙ্গা থানার শেখপাড়া পল্লী মঙ্গল স্কুল এলাকার মৃত মুসলিম শিকদারের ছেলে।

সাতক্ষীরা ৩৩ বিজিবি ব্যাটালিয়ন জানায়, সংঘটিত ঘৃন্য অপরাধে জড়িত দুস্কৃতিকারী/অপরাধীকে অনতিবিলম্বে আটক এবং সীমান্ত অতিক্রম রোধকল্পে সাতক্ষীরা সীমান্তে কঠোর নিরাপত্তামূলক ব্যবস্থা গ্রহণ করা হয়েছে। সীমান্ত এলাকায় নিরাপত্তা জোরদারকল্পে নিয়মিত টহল/চেকপোস্টের পাশাপাশি অতিরিক্ত টহল এবং তল্লাশী চেকপোস্ট বৃদ্ধি করা হয়েছে।

এছাড়াও বর্ণিত ঘটনার সাথে জড়িত পলাতক আসামীরা যেন বাংলাদেশ থেকে ভারতে পালিয়ে যেতে না পারে, সে লক্ষ্যে যশোর রিজিয়ন বিজিবির দায়িত্বপূর্ণ সীমান্তবর্তী সাতক্ষীরা, যশোর, চুয়াডাংগা, মেহেরপুর, ঝিনাইদহ ও কুষ্টিয়া জেলার সীমান্তে নিচ্ছিদ্র নজরদারী ও পাহারা জোরদার করা হয়েছে।

এ প্রেক্ষিতে যশোর রিজিয়নের আওতাধীন সাতটি ব্যাটালিয়নের দায়িত্বপূর্ণ সীমান্ত এবং সীমান্তের আশেপাশের এলাকায় ৫৭টি চেকপোষ্ট স্থাপনের মাধ্যমে দুস্কৃতিকারীকে আটকের প্রচেষ্টা অব্যাহত রয়েছে। এছাড়াও নিয়মিত টহলের পাশাপাশি সীমান্তে অতিরিক্ত ৮৭টি টহল পরিচালনার মাধ্যমে দুস্কৃতিকারী অপরাধীর সীমান্ত অতিক্রম রোধকল্পে কার্যকরী ব্যবস্থা গ্রহণ করা হয়েছে।

আইন-শৃঙ্খলা ও সীমান্ত পরিস্থিতি স্বাভাবিক রাখতে স্থানীয় জনসাধারণ, গণ্যমান্য ব্যক্তিবর্গ এবং স্থানীয় জনপ্রতিনিধিদের সাথে মতবিনিময় ও বিশেষ প্রচার/প্রচারণার মাধ্যমে জনসচেতনতা বৃদ্ধি এবং বিজিবিকে তথ্য দিয়ে সহযোগিতা করার জন্য অনুরোধ জানানো হয়েছে।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
এই পত্রিকার সকল সংবাদ, ছবি ও ভিডিও স্বত্ত্ব সংরক্ষিত © ২০২৫ দৈনিক মাতৃজগত    
Developed By Bangla Webs
banglawebs999991