শনিবার, ১৭ জানুয়ারী ২০২৬, ০১:৪৬ অপরাহ্ন
ঘোষনা
নুরুল হক নুরের বক্তব্যে বিএনপির ভাবমূর্তি ক্ষুণ্ন; গভীর ষড়যন্ত্রের গন্ধ সিলেটের কালিঘাট থেকে ডিবির হাতে আটক জাহেদ ও জাহাঙ্গীর। টেকনাফে পাহাড়ি এলাকায় গোলাগুলি, তরুণীর মৃত্যু ঝিনাইদহে দাঁড়িয়ে প্রসাব ফিরার অপরাধে ১০০ টাকা জরিমানা বিসমিল্লাহ সুপার মার্কেট ও মসজিদ কমপ্লেক্স-এর শুভ ভিত্তিপ্রস্তর স্থাপন দুর্গাপুরে ছাত্রদলের আয়োজনে বেগম খালেদা জিয়ার রুহের মাগফেরাত কামনায় দোয়া মাহফিল অনুষ্ঠিত ‎ সাতক্ষীরায় সার সিন্ডিকেট অনুসন্ধানকালে সাংবাদিকের উপর হামলা মনপুরায় প্রেমিককে আটকে রেখে প্রেমিকাকে গণধর্ষণ, এলাকায় চাঞ্চল্য কলারোয়ায় সড়ক দুর্ঘটনায় নসিমন চালকের মৃত্যু। ঝিনাইদহে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের ৯০তম জন্মবার্ষিকী উপলক্ষে ফ্রি মেডিকেল ক্যাম্প তালা’র সাধারণ মানুষের মাঝে সাক্ষাৎ বিনিময়ে এড. ইয়ারুল ইসলাম আনোয়ারায় খালে ঝাঁপ দিয়ে মায়ের আত্মহত্যার চেষ্টা, প্রাণ হারালো শিশু সন্তান সাতক্ষীরায় সড়ক দুর্ঘটনায় আহত সাংবাদিক মোমিনের শয্যাপাশে জামায়াত প্রার্থী অধ্যক্ষ ইজ্জত উল্লাহ দক্ষিণ কেরানীগঞ্জ তেঘরিয়া ইউনিয়ন বিএনপির আহ্বায়ক খোরশেদ জমিদার দল থেকে বহিষ্কার বগুড়া–৫ আসনের গণমানুষের নেতা আলহাজ্ব গোলাম মোঃ সিরাজের জন্মদিনে শুভেচ্ছা জানালো জিয়া সাইবার ফোর্স আজ পবিত্র শবে মেরাজ রাজধানী ও রাজশাহী জেলা শাখার পক্ষ থেকে আন্তর্জাতিক মানবাধিকার আইন সহায়তা প্রদানকারী সংস্থার নেতৃত্বকে শুভেচ্ছা ও অভিনন্দন মিথ্যা মামলায় সাংবাদিক ও মানবাধিকার নেতা নুরুল হোসাইন গ্রেপ্তারে বাংলাদেশ সেন্ট্রাল প্রেস ক্লাব (B.C.P.C)-এর তীব্র নিন্দা, প্রতিবাদ ও গভীর ক্ষোভ। চোরাচালানের লাইনম্যান আল আমিন, কামাল ও আব্দুল্লাহ সিন্ডিকেটের বেপরোয়া চাদাবাজি! লালমোহনের শতবর্ষী ঐতিহ্যবাহী চতলা বাজারে ময়লা-আবর্জনা ও পানি জমে দুর্ভোগ

খুলনায় সাংবাদিককে গুলি করে হত্যা

রিপোর্টারের নাম
  • আপডেট টাইম : শুক্রবার, ১৯ ডিসেম্বর, ২০২৫
  • ১৮৪ বার পঠিত
{"remix_data":[],"remix_entry_point":"challenges","source_tags":["local"],"origin":"unknown","total_draw_time":0,"total_draw_actions":0,"layers_used":0,"brushes_used":0,"photos_added":0,"total_editor_actions":{},"tools_used":{"border":1,"transform":1},"is_sticker":false,"edited_since_last_sticker_save":true,"containsFTESticker":false}

নিজস্ব প্রতিবেদক:- খুলনায় এবার নিহতের তালিকায় যুক্ত হয়েছেন একজন গণমাধ্যমকর্মী।

গত বৃহস্পতিবার (১৮ ডিসেম্বর) রাত সাড়ে ৯টার দিকে ইমদাদুল হক মিলন (৪৫) নামের এক সাংবাদিককে নগরের আড়ংঘাটা থানাধীন শলুয়া বাজারের একটি চায়ের দোকানে বসে থাকার সময় দুর্বৃত্তরা গুলি করে হত্যা করে। এ ঘটনায় দেবাশীষ বিশ্বাস (৩০) নামের আরও একজন আহত হয়েছেন বলে হাসপাতাল সূত্রে জানা গেছে।

ঘটনার পর তাদের দুজনকে খুলনা মেডিক্যাল কলেজ (খুমেক) হাসপাতালে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক ইমদাদুল হক মিলনকে মৃত ঘোষণা করেন এবং দেবাশীষ বিশ্বাসকে সার্জারি বিভাগে ভর্তি করা হয়।

সাংবাদিক ইমদাদুল হক মিলন খুলনার বর্তমান সময় নামের একটি পত্রিকায় কর্মরত ছিলেন এবং তিনি শলুয়া প্রেসক্লাবের সভাপতি হিসেবে দায়িত্ব পালন করছিলেন।

ঘটনার পর খুলনা মেট্রোপলিটন পুলিশের (কেএমপি) ঊর্ধ্বতন কর্মকর্তারা ঘটনাস্থলে পৌঁছেছেন। কেএমপির উপ-পুলিশ কমিশনার (উত্তর) সুদর্শন কুমার রায় ঘটনার সত্যতা স্বীকার করে জানিয়েছেন, তিনিসহ অন্যান্য কর্মকর্তারা ঘটনাস্থলে রয়েছেন।

স্থানীয়রা জানান, সাংবাদিক ইমদাদুল হক মিলন শলুয়া বাজারের একটি চায়ের দোকানে বসে থাকার সময় তিনটি মোটরসাইকেলে আসা চারজন দুর্বৃত্ত তাকে লক্ষ্য করে একাধিক গুলি করে দ্রুত ঘটনাস্থল ত্যাগ করে। এতে দেবাশীষ বিশ্বাসও আহত হন। পরে স্থানীয়রা তাদের উদ্ধার করে খুমেক হাসপাতালে নিয়ে যান।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
এই পত্রিকার সকল সংবাদ, ছবি ও ভিডিও স্বত্ত্ব সংরক্ষিত © ২০২৫ দৈনিক মাতৃজগত    
Developed By Bangla Webs
banglawebs999991