শুক্রবার, ১৬ জানুয়ারী ২০২৬, ১১:৫৬ অপরাহ্ন
ঘোষনা
বগুড়া–৫ আসনের গণমানুষের নেতা আলহাজ্ব গোলাম মোঃ সিরাজের জন্মদিনে শুভেচ্ছা জানালো জিয়া সাইবার ফোর্স আজ পবিত্র শবে মেরাজ রাজধানী ও রাজশাহী জেলা শাখার পক্ষ থেকে আন্তর্জাতিক মানবাধিকার আইন সহায়তা প্রদানকারী সংস্থার নেতৃত্বকে শুভেচ্ছা ও অভিনন্দন মিথ্যা মামলায় সাংবাদিক ও মানবাধিকার নেতা নুরুল হোসাইন গ্রেপ্তারে বাংলাদেশ সেন্ট্রাল প্রেস ক্লাব (B.C.P.C)-এর তীব্র নিন্দা, প্রতিবাদ ও গভীর ক্ষোভ। চোরাচালানের লাইনম্যান আল আমিন, কামাল ও আব্দুল্লাহ সিন্ডিকেটের বেপরোয়া চাদাবাজি! লালমোহনের শতবর্ষী ঐতিহ্যবাহী চতলা বাজারে ময়লা-আবর্জনা ও পানি জমে দুর্ভোগ মায়ানমারে পাচারকালে নিত্যপণ্যসহ ১০ জন আটক সাতক্ষীরার ব্রহ্মরাজপুরে বেগম খালেদা জিয়ার রুহের মাগফিরাত কামনায় দোয়া মাহফিল ঝিনাইদহে ইজিবাইক–মোটরসাইকেল মুখোমুখি সংঘর্ষে একজন নিহত, একজন আহত সাতক্ষীরায় বিজিবির অভিযানে ৩৬ লক্ষাধিক টাকার মালামাল আটক রাজশাহী-১ আসনে অ্যাডভোকেট সুলতানুল ইসলাম তারেকের মনোনয়ন বৈধ ঘোষণা তজুমদ্দিনে অনিল বাবাজির আশ্রমে বিএনপির মতবিনিময় সভা অনুষ্ঠিত মহেশপুর সীমান্তে ৫৮ বিজিবির বড় সাফল্য: মাদক উদ্ধার, নারী ও শিশুসহ ১১ জন আটক কোটচাঁদপুরে র‍্যাবের অভিযানে পরিত্যক্ত অবস্থায় দুইটি আগ্নেয়াস্ত্র উদ্ধার নলডাঙ্গায় সাধারণ মানুষের মাঝে ফ্রি চক্ষু চিকিৎসা প্রদান দুর্গাপুরে খামারিদের মাঝে  দুধ দহন মেশিন বিতরণ। সাংবাদিকদের সঙ্গে মতবিনিময়ে জামায়াত প্রার্থী মাওলানা আবু তলিব“যেই নির্বাচিত হবেন, তাকেই সঙ্গে নিয়ে কালীগঞ্জের মানুষের জন্য কাজ করবো” সাতক্ষীরা সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ে বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা অনুষ্ঠিত ঝিনাইদহে নির্বাচন সামনে রেখে নিরাপত্তা জোরদারে পুলিশের মহড়া জামায়াত প্রার্থী সর্বাত্মক অবৈধ অস্ত্র উদ্ধারের দাবি জানালেন

খুলনা-৬ আসনে বিএনপির মনোনয়ন প্রত্যাশী আমিনুল ইসলাম কাগজীর গণসংযোগ ও লিফলেট বিতরণ

রিপোর্টারের নাম
  • আপডেট টাইম : সোমবার, ২৫ আগস্ট, ২০২৫
  • ৪৯৭ বার পঠিত

মীর রাজিবুল হাসান নাজমুল : খুলনা-৬ (পাইকগাছা- কয়রা) আসনে বিএনপির মনোনয়ন প্রত্যাশী আমিনুল ইসলাম কাগজি গণসংযোগ ও লিফলেট বিতরণ করেছেন। গতকাল খুলনা জেলার পাইকগাছা থানার হরিঢালী ইউনিয়ন এর মাহমুদ কাঠি খেয়া ঘাটে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান কর্তৃক জাতির সামনে উপস্থাপিত রাষ্ট্র কাঠামো মেরামতের ৩১ দফা কর্মসূচি সম্বলিত লিফলেট বিতরণ করা হয়। লিফলেট বিতরণ শেষে হরিঢালী ইউনিয়ন বিএনপির সাবেক সাধারণ সম্পাদক দেব ভদ্রের  সভাপতিত্বে এক পথসভা অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন গণমানুষের নেতা সাংবাদিক জগতের আইকন জিয়া ফাউন্ডেশন এর পরিচালক মোঃ আমিনুল ইসলাম কাগজি। তিনি এ সময় বলেন আমি সব সময় পাইকগাছা কয়রা এলাকার সাধারণ মানুষের সঙ্গে ছিলাম আছি থাকবো। যদি দল আমাকে মনোনয়ন দেয় তাহলে আপনাদের সাথে নিয়ে বিএনপি ধানের শীষ প্রতীক কে বিজয়ী করবো ইনশাল্লাহ। তিনি এ সময় আরো বলেন অবশ্যই আপনারা শহীদ জিয়ার আদর্শে বিশ্বাসী হয়ে ধানের শীষে ভোট দিয়ে তারেক জিয়ার হাতকে শক্তিশালী করবেন। অনুষ্ঠানে প্রধান আলোচক হিসেবে বক্তব্য রাখেন খুলনা কৃষক দলের সাবেক সিনিয়র সহ-সভাপতি ও ঢাকা প্রেসক্লাবের সভাপতি আওরঙ্গজেব কামাল। তিনি এ সময় বলেন, আমরা পাইকগাছা কয়রা এলাকার জনসাধারণ সব সময় অবহেলিত রয়েছি। বিগত দিনে যখন যে  সংসদ সদস্য  নির্বাচিত হয়েছে তারা নিজেদের ভাগ্যের উন্নয়নে কাজ করেছে । এলাকার তেমন কোন উন্নয়ন লক্ষনীয় নয়। আমরা এমন একটি নেতা চাই যিনি এলাকার সার্বিক উন্নয়নে কাজ করবেন। অবহেলিত জনপদের জনগণের দুঃখ দুর্দশা বুঝবেন। বিএনপি নেতা শেখ জাকির হোসেন এর সার্বিক পরিচালনায় এ সময় উপস্থিত ছিলেন পাইকগাছার কৃতি সন্তান সচিব তোহিদুর রহমান,এসময় আরো উপস্থিত ছিলেন এক নম্বর হরি ঢালী ইউনিয়নের  দুই নম্বর ওয়ার্ডের সাংগঠনিক সম্পাদক মীর আছাফুর রহমান, মোঃ কাশেম, মোঃ মাহবুব, মোঃ হারুন গাজী, যুগল বিশ্বাস, কার্তিক বিশ্বাস, দুলাল বিশ্বাস, আব্দুল খালেক,, রহমান প্রমুখ । অনুষ্ঠান পরিচালনা করেন সাবেক অড বিএনপির সভাপতি মোঃ শুকুর আলী। এই সময় অসহায় রোগীদের ঢাকাতে চিকিৎসার জন্য ব্যবস্থা করেন বিএনপির মনোনয়ন প্রত্যাশী আমিনুল ইসলাম কাগজি । তিনি এ সময় বলেন, আমরা এলাকার মানুষের সূচিকিৎসার ব্যবস্থা নিজ উদ্যোগে করছি। আপনাদের সহযোগিতা পেলে এলাকার জনসাধারণের উন্নত চিকিৎসার ব্যবস্থা করব। আমরা চাই দেশের সুশাসন ও জনগণের কল্যাণ নিশ্চিত হোক। এই গণসংযোগ ও লিফলেট বিতরণের মাধ্যমে আমরা জনগণের কাছে আমাদের পরিকল্পনা ও নীতি পৌঁছে দিচ্ছি।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
এই পত্রিকার সকল সংবাদ, ছবি ও ভিডিও স্বত্ত্ব সংরক্ষিত © ২০২৫ দৈনিক মাতৃজগত    
Developed By Bangla Webs
banglawebs999991