মঙ্গলবার, ১৬ ডিসেম্বর ২০২৫, ০৩:২৭ অপরাহ্ন
ঘোষনা
ভাষানটেক থানার ৯৫,নং ওয়ার্ডবাসী’কে জানাই মহান বিজয় দিবসের শুভেচ্ছা: সিরাজুল ইসলাম বেপারী ব্রাহ্মণবাড়িয়ায় বিজয় দিবসে বাংলাদেশ প্রেস ক্লাবের শ্রদ্ধা নিবেদন ঘোড়াঘাটে ২০২৫সাল বিজয় দিবস পালিত। স্বাধীনতার স্বপ্ন নিয়ে নতুন বাংলাদেশ বিএনপি’র নেতৃত্বে এগিয়ে যাবে : চান মিয়া বেপারী তারেক রহমানের নেতৃত্বেই স্বাধীনতার স্বপ্ন বাস্তবায়ন হবে : বিল্লাল হোসেন ধামইরহাটে বিজয় দিবসের পুষ্পার্পণে সময় বিভ্রাট, ক্ষুব্ধ সাংবাদিক ও স্থানীয়রা ঝুঁকিপূর্ণ সড়কঘেঁষে দৃষ্টিনন্দন স্থাপনা আখাউড়ায় বড় দুর্ঘটনার আশঙ্কা স্থানীয়দের নির্বাচন বানচালের ষড়যন্ত্র চলছে: যুবদল সরাইলে স্বেচ্ছাসেবী ও সেনাবাহিনীর যৌথ অভিযানে ১৬০ পিস ইয়াবাসহ মাদক বিক্রেতা আটক হোয়াইক্যংয়ে জোরপূর্বক জমি দখলের চেষ্টা, আহত সাইফুল শাহজাদপুরে শহীদ বুদ্ধিজীবী দিবস উপলক্ষে আলোচনা সভা সাতক্ষীরায় নির্বাচনী আচরণবিধি ও আইন-শৃঙ্খলা বিষয়ে মতবিনিময় শ্রীপুর উপজেলা রিপোর্টার্স ক্লাবের সভাপতি পদে ২৭’শে ডিসেম্বর নির্বাচন। অরুয়াইল ইউনিয়ন যুবদলের যুগ্ম আহ্বায়ক বুশির আহমেদ খানকে ঘিরে এলাকাবাসীর প্রত্যাশা ঝিনাইদহের শৈলকুপায় মানবিকতার অনন্য দৃষ্টান্ত স্থাপন করলেন ইউএনও মাহফুজুর রহমান। মহান বিজয় দিবস উদযাপন উপলক্ষে গলাচিপায় চলছে ব্যাপক প্রস্তুতি কালীগঞ্জে ট্রাকের ধাক্কায় মোটরসাইকেল আরোহী নিহত, আহত ১ মহান বিজয় দিবস উপলক্ষে দেশবাসীকে ছাত্রদলের কেন্দ্রীয় যুগ্ম সম্পাদক মীর মিথুনের রক্তিম শুভেচ্ছা কালীগঞ্জে মকসেদ আলী ব্রিকসে চতুর্থবারের মতো পরিবেশ অধিদপ্তরের অভিযান, শ্রমিকদের বাধা চুয়াডাঙ্গা জেলা পুলিশের মাসিক অপরাধ পর্যালোচনা সভা অনুষ্ঠিত

গলাচিপায় আইনশৃঙ্খলা সভায় বিজয় দিবস ও বুদ্ধিজীবী দিবস উদযাপনে ব্যাপক প্রস্তুতি

রিপোর্টারের নাম
  • আপডেট টাইম : সোমবার, ১ ডিসেম্বর, ২০২৫
  • ১০৬ বার পঠিত

খন্দকার জলিল জেলা ব্যুরো প্রধান, পটুয়াখালী

পটুয়াখালীর গলাচিপা উপজেলায় মাসিক আইনশৃঙ্খলা কমিটির নিয়মিত সভা এবং ১৪ ডিসেম্বর শহীদ বুদ্ধিজীবী দিবস ও ১৬ ডিসেম্বর মহান বিজয় দিবস উদযাপন উপলক্ষে প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত হয়েছে।

সোমবার (১ ডিসেম্বর) সকাল ১১টা ৩০ মিনিটে উপজেলা পরিষদ সম্প্রসারণ প্রশাসনিক ভবনের হল রুমে ইউএনও মাহমুদুল হাসানের সভাপতিত্বে এ সভা অনুষ্ঠিত হয়।
সভায় উপস্থিত ছিলেন ওসি তদন্ত মো. জিলন সিকদার, সহকারী কমিশনার (ভূমি), রেঞ্জ কর্মকর্তা, পল্লী বিদ্যুৎ কর্মকর্তা, ফায়ার সার্ভিস প্রতিনিধি, উপজেলা পরিবার পরিকল্পনা কর্মকর্তা, বিভিন্ন রাজনৈতিক দলের নেতৃবৃন্দ, সুশীল সমাজের সদস্য এবং স্থানীয় সাংবাদিকরা।

সভায় বক্তারা বলেন, ১৬ ডিসেম্বর মহান বিজয় দিবস জাতির গৌরবের দিন। দিবসটি ঘিরে আগামী প্রজন্মকে মুক্তিযুদ্ধের সঠিক ইতিহাস জানানো, দেশপ্রেম জাগ্রত করা এবং সাংস্কৃতিক ও শিক্ষামূলক কর্মসূচির মাধ্যমে স্বাধীনতার চেতনা ছড়িয়ে দিতে হবে। শিক্ষাপ্রতিষ্ঠানগুলোর মাধ্যমে আলোচনা সভা, রচনা প্রতিযোগিতা ও মুক্তিযুদ্ধভিত্তিক সাংস্কৃতিক অনুষ্ঠান করার পরামর্শও দেওয়া হয়।

১৪ ডিসেম্বর শহীদ বুদ্ধিজীবী দিবস নিয়ে বক্তারা গভীর শোক প্রকাশ করে বলেন, ১৯৭১ সালের শেষ সময়ে বুদ্ধিজীবীদের নির্মম হত্যা ছিল এই জাতির মেরুদণ্ডে আঘাত। নতুন প্রজন্মকে এই ইতিহাস জানতে হবে এবং বুদ্ধিজীবীদের দেশপ্রেম, ন্যায়-সচেতনতা ও মানবিকতার আদর্শ অনুসরণ করতে হবে। বক্তারা উল্লেখ করেন, বুদ্ধিজীবী দিবস শুধু স্মরণ নয়—অন্যায় ও অন্ধকারের বিরুদ্ধে প্রতিরোধের প্রতিজ্ঞার দিন।

সভায় সিদ্ধান্ত হয়, শহীদ বুদ্ধিজীবী দিবস এবং মহান বিজয় দিবস যথাযোগ্য মর্যাদা, শৃঙ্খলা ও নিরাপত্তার মধ্য দিয়ে পালন করবে উপজেলা প্রশাসন। এ উপলক্ষে সব সরকারি-বেসরকারি প্রতিষ্ঠানে সমন্বিত কর্মসূচি গ্রহণ করা হবে।

জাতীয় নির্বাচন সামনে রেখে আইনশৃঙ্খলা বাহিনীকে আরও তৎপর থাকার নির্দেশ দেওয়া হয়। সচেতন নাগরিক, জনপ্রতিনিধি এবং সংবাদমাধ্যমকে সহযোগিতার আহবান জানানো হয়।

গলাচিপার চলমান সড়ক উন্নয়ন কাজ দ্রুত শেষ করার নির্দেশ দেন ইউএনও। তিনি বলেন, “উন্নয়ন কাজ দ্রুত সম্পন্ন হলে জনগণের ভোগান্তি কমবে এবং নির্বাচনকালীন চলাচল আরও সহজ হবে।”

সভায় পানপট্টি–গলাচিপা ইউনিয়নের সংযোগ সেতু ভেঙে পড়ায় সাধারণ মানুষের দুর্ভোগের বিষয়টিও গুরুত্ব পায়। বর্তমানে শিক্ষার্থীসহ হাজারো মানুষের চলাচল মারাত্মকভাবে ব্যাহত হচ্ছে। এ বিষয়ে উপজেলা নির্বাহী কর্মকর্তা জরুরি ভিত্তিতে সেতুটি সংস্কারের আশ্বাস দেন।

এছাড়া নির্বাচন পূর্ব সময়ে প্রয়োজন ছাড়া কোনো সরকারি কর্মকর্তা-কর্মচারীর ছুটিতে না যাওয়ার নির্দেশও প্রদান করেন ইউএনও মাহমুদুল হাসান।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
এই পত্রিকার সকল সংবাদ, ছবি ও ভিডিও স্বত্ত্ব সংরক্ষিত © ২০২৫ দৈনিক মাতৃজগত    
Developed By Bangla Webs
banglawebs999991