শুক্রবার, ১০ এপ্রিল ২০২৬, ১১:২৬ অপরাহ্ন
ঘোষনা
সাবেক স্পিকার শিরীন শারমিন চৌধুরী আটক মিথ্যা মামলার প্রতিবাদে সরব ঢাকা প্রেস ক্লাব: সাংবাদিক খোকনের পরিবারের নিরাপত্তা ও ন্যায়বিচার দাবি দড়ি বেয়ে মসজিদে যাওয়া প্রায় ১২০ বছর বয়সী অন্ধ মুয়াজ্জিন আব্দুর রহমান আর নেই বাঘায় দুই বোনের ওপর হামলার ঘটনায় পুলিশের নিষ্ক্রিয়তার অভিযোগ ধূমপান ও তামাকজাত দ্রব্য ব্যবহার অধ্যাদেশ দ্রুত আইনে রূপান্তরের দাবি প্রধানমন্ত্রীর কার্যালয়ের মুখপাত্র হলেন মাহদী আমিন ও ছালেহ শিবলী দিলারা হাফিজের স্মরণে দোয়া মাহফিলে প্রধানমন্ত্রী ও বিরোধীদলীয় নেতা বাংলাদেশ-যুক্তরাষ্ট্রের অভিন্ন লক্ষ্যে একসঙ্গে কাজ করার প্রত্যাশা রাষ্ট্রদূতের বগুড়া সদর উপ-নির্বাচনে ধানের শীষের প্রার্থী বাদশার পক্ষে জেলা জিসাসের ব্যাপক গণসংযোগ আমরা সব ধর্মের মানুষকে এক চোখে দেখি: প্রধানমন্ত্রী সরকারি চাকরিতে প্রবেশের নতুন বয়স নির্ধারণ সাংবাদিক পরিচয়ে ‘ভাই’ বলায় চটলেন এসিল্যান্ড ঝিনাইদহ শৈলকুপায় জ্বালানি তেলের সংকট নিয়ে কঠিন হুঁশিয়ারি আইনমন্ত্রীর প্রধানমন্ত্রীকে নিয়ে কটূক্তির প্রতিবাদে অলির বিরুদ্ধে ঝাড়ুমিছিল জিয়া সাংস্কৃতিক সংগঠন (জিসাস)-এর উদ্যোগে বগুড়া সদর উপনির্বাচনে ধানের শীষের পক্ষে গণসংযোগ ডিসি জাহিদের নেতৃত্বে সবুজায়নের নতুন দিগন্তে চট্টগ্রাম ডিসি পার্ক। দেশের সব কোচিং সেন্টার বন্ধের ঘোষণা দিলেন শিক্ষামন্ত্রী কালিয়াকৈরে ফ্যাক্টরিতে চুরি: সিআইডির অভিযানে কর্মচারী গ্রেফতার, উদ্ধার ৫ লাখ টাকার সরঞ্জাম বগুড়ায় র‍্যাবের অভিযানে আন্তঃজেলা গরু চোর চক্রের সর্দারসহ ৫ জন গ্রেফতার, উদ্ধার ট্রাক দূর্গাপুরে অতিরিক্ত মুল্যে জ্বালানি তেল বিক্রি করায় ৩০ হাজার টাকা জরিমানা, মামলা দায়ের

গলাচিপায় আদালত ভবন থাকলেও দেওয়ানী মামলা চলছে পটুয়াখালীতে

রিপোর্টারের নাম
  • আপডেট টাইম : বৃহস্পতিবার, ৪ সেপ্টেম্বর, ২০২৫
  • ৩৫০ বার পঠিত

খন্দকার জলিল-স্টাফ রিপোর্টার

পটুয়াখালীর গলাচিপা উপজেলায় আদালত ভবন, দেওয়ানী আদালতের এজলাস কক্ষ ও প্রয়োজনীয় অবকাঠামো থাকা সত্ত্বেও দীর্ঘদিন ধরে দেওয়ানী মামলার কার্যক্রম চলছে জেলা সদরে। এতে ভুক্তভোগী সাধারণ মানুষ চরম ভোগান্তির শিকার হচ্ছেন। সরকার উপজেলা ঘোষনা করার পরে ১৯৮৩ সালে গলাচিপা উপজেলায় দেওয়ানী ও ফৌজদারি আদালতের কার্যক্রম শুরু হয়। কিন্তু সরকার পরিবর্তনের পর ১৯৯৩ সালে দেওয়ানী ও ফৌজদারি আদালতের কার্যক্রম জেলা সদরে সরিয়ে নেওয়া হয়। পরবর্তীতে পুনরায় ২০০০ সালে গলাচিপায় শুধু ফৌজদারি আদালত পুনঃস্থাপন করা হলেও দেওয়ানী আদালতের কার্যক্রম আর ফেরানো হয়নি। ফলে গলাচিপা আদালত ভবনের দেওয়ানী আদালত ও এজলাস কক্ষ দীর্ঘ দুই দশকেরও বেশি সময় ধরে খালি পড়ে আছে। গলাচিপা এবং রাংগাবালী উপজেলার দেওয়ানী মামলাগুলো দীর্ঘদিন ধরে পটুয়াখালীতে নিষ্পত্তি হয়ে আসছিল। তবে কয়েক মাস আগে রাংগাবালী উপজেলার দেওয়ানী মামলাগুলো স্থানীয়ভাবে স্থানান্তরিত করা হলেও সেখানে এখনও স্থায়ী আদালত ভবন নেই। অস্থায়ী ঝুঁকিপূর্ণ ব্যবস্থায় সেসব কার্যক্রম চালু থাকলেও গলাচিপায় পর্যাপ্ত অবকাঠামো থাকা সত্ত্বেও এখানকার দেওয়ানী মামলা এখনো জেলা সদরে পরিচালিত হচ্ছে। ভুক্তভোগী সাধারণ মানুষের দাবি, গলাচিপার দেওয়ানী মামলা যেন দ্রুত এখানকার উপজেলা আদালতে স্থানান্তর করা হয়। চিকনিকান্দি ইউনিয়নের গৃহবধূ মিনারা বেগম জানান, তার একাধিক দেওয়ানী মামলা বর্তমানে পটুয়াখালীতে চলছে। প্রতিবার মামলা পরিচালনার জন্য তাকে জেলা শহরে যেতে হয়। এতে যেমন অতিরিক্ত খরচ বহন করতে হয়, তেমনি সময় নষ্ট হয় এবং অনেক ক্ষেত্রে রাত্রীযাপনও করতে হয়। তার মতে, গলাচিপার শত শত মানুষ একই ভোগান্তির শিকার হচ্ছেন। গলাচিপা ফৌজদারি আদালতে কর্মরত সিনিয়র আইনজীবী আব্দুল খালেক মিয়া, মো. দেলোয়ার হোসেন, মো. রাইসুল ইসলাম জাহিদ, মো. মনিরুল ইসলাম, মো. মনির গাজী, এ পি পি গাজী মো. আল-আমিন এবং গলাচিপা উপজেলা আইনজীবী প্রতিনিধি মো. মোকলেছুর রহমানসহ একাধিক আইনজীবী জানান, রাংগাবালীতে পর্যাপ্ত অবকাঠামো না থাকলেও সেখানে দেওয়ানী মামলা চলছে। অথচ গলাচিপায় যথেষ্ট অবকাঠামো ও সুযোগ-সুবিধা থাকা সত্ত্বেও এখানকার মানুষকে পটুয়াখালী যেতে হচ্ছে। তারা আইন, বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রণালয়ের দৃষ্টি আকর্ষণ করে অবিলম্বে গলাচিপায় দেওয়ানী আদালত কার্যক্রম চালুর জোর দাবি জানান। এ প্রসঙ্গে গলাচিপা ফৌজদারি আদালতের জিআরও মো. আবু সালেহ এবং বেঞ্চ সহকারী মো. ফেরদাউস বলেন, গলাচিপা দেওয়ানী আদালত চালুর মতো পর্যাপ্ত অবকাঠামো, কক্ষ ও প্রয়োজনীয় সুযোগ-সুবিধা রয়েছে। যেকোনো সময় এখানকার দেওয়ানী আদালত কার্যক্রম চালু করা সম্ভব। গলাচিপার সাধারণ মানুষ মনে করেন, দেওয়ানী মামলাগুলো জেলা সদরে চালানোর ফলে মামলার নিষ্পত্তি দীর্ঘায়িত হচ্ছে। এতে শুধু আর্থিক ক্ষতিই নয়, ভোগান্তি ও হয়রানিও বাড়ছে। তাই তারা দ্রুততম সময়ের মধ্যে গলাচিপায় দেওয়ানী আদালত চালুর জোরালো দাবি তুলেছেন।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
এই পত্রিকার সকল সংবাদ, ছবি ও ভিডিও স্বত্ত্ব সংরক্ষিত © ২০২৫ দৈনিক মাতৃজগত    
Developed By Bangla Webs
banglawebs999991