মঙ্গলবার, ২০ জানুয়ারী ২০২৬, ১২:০৯ পূর্বাহ্ন
ঘোষনা
গাজীপুর-৩ আসনে ডা. রফিকুল ইসলাম বাচ্চুর প্রার্থিতা বৈধ ঘোষণা প্রেস ইনস্টিটিউটে সাতক্ষীরা জেলার গণমাধ্যমকর্মীদের জন্য ‘নির্বাচনকালীন সাংবাদিকতা’ বিষয়ক প্রশিক্ষণ জয়পুরহাটে বিজ্ঞান মেলা ও পিঠা উৎসব অনুষ্ঠিত মায়ানমারে পাচারের চেষ্টা: ৭৫০ বস্তা সিমেন্টসহ ১১ জন আটক হোয়াইক্যং চেকপোস্টে ৩০ হাজার ইয়াবাসহ সিএনজি চালক আটক ঝিনাইদহে মাটি ধসে শ্রমিক চাপা, জীবিত উদ্ধার গোমস্তাপুরে ইমারত নির্মাণ শ্রমিকদের ১৮ দফা বাস্তবায়ন দাবিতে র‍্যালী ও আলোচনা সভা অনুষ্ঠিত। হলফনামা অনুযায়ী সাতক্ষীরা-১ (তালা-কলারোয়া) আসনে প্রার্থীদের সম্পদের হিসাব জয়পুরহাটে ইয়ানুরকে কুপিয়ে হত্যা: মামলার আসামি ঢাকার ধামরাইয়ে র‍্যাবের হাতে গ্রেফতার রাজশাহীর সীমান্তবর্তী কাটাখালী এলাকায় বিজিবির অভিযানে বিদেশি অস্ত্র উদ্ধার সুন্দরবনের সাতক্ষীরা রেঞ্জ থেকে দুই শতাধিক হরিণ শিকারের ফাঁদ উদ্ধার গাজীপুরের শ্রীপুরে তালাকপ্রাপ্ত স্ত্রীকে চাপাতি দিয়ে কুপিয়ে জখম কোটচাঁদপুরে নিষিদ্ধ পলিথিনে পরিবেশ বিপর্যয়ের চরম আশঙ্কা নামের মিলেই টেকনাফে মসজিদের মুয়াজ্জিন হত্যা মামলার আসামি মনপুরায় সুস্থ নির্বাচন ও মাদকমুক্ত সমাজ গড়তে নৌবাহিনীর বিশেষ ফুট পেট্রোলিং আছিদ উল্লা উচ্চ বিদ্যালয়ে ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক হিসেবে দায়িত্ব নিলেন মোঃ শাহজাহান সদস্য গ্রহণ চলছে বাংলাদেশ ক্রাইম সাংবাদিক সংগঠন (B.C.S.S) কেন্দ্রীয় কমিটিতে। প্রশংসার মোড়কে প্রতারণা, দাম্পত্য ভাঙনের নীরব ফাঁদ থেকে সাবধান। মহেশখালীতে কোস্ট গার্ড–নৌবাহিনীর যৌথ অভিযানে অস্ত্র ও গুলি উদ্ধার শীলখালীতে প্রাইভেটকারে ইয়াবা পাচার, জাবেদ আটক

গলাচিপায় খাল থেকে নিখোঁজ যুবকের লাশ উদ্ধার

রিপোর্টারের নাম
  • আপডেট টাইম : শনিবার, ৩০ আগস্ট, ২০২৫
  • ৩২৪ বার পঠিত

খন্দকার জলিল-স্টাফ রিপোর্টার

পটুয়াখালীর গলাচিপায় নিখোঁজের চারদিন পর সোহেল প্যাদা (২৫) নামের এক যুবকের লাশ উদ্ধার করেছে পুলিশ। শুক্রবার (২৯ আগস্ট) বেলা ১১টার দিকে আমখোলা ইউনিয়নের জাহাঙ্গীর হাওলাদারের বাড়ির পশ্চিম পাশে অবস্থিত পাঙ্গাসিয়া খালের কচুরিপানার ভেতরে তার লাশ পাওয়া যায়। নিহত সোহেল উপজেলার আমখোলা ইউনিয়নের বাঁশবুনিয়া গ্রামের বাসিন্দা। তিনি দেলোয়ার প্যাদা ও ঝুমুর বেগমের ছেলে। পারিবারিক সূত্রে জানা যায়, গত ২৫ আগস্ট সোহেল তার স্ত্রীকে নিয়ে শ্বশুরবাড়ি যান। পরদিন (২৬ আগস্ট) একাই বাড়ি ফিরে আসেন। রাতে পিতার ঘরে খাবার খেয়ে নিজের বসতঘরে ঘুমাতে যান। বুধবার সকালে মা ঝুমুর বেগম ছেলেকে ডাকতে গিয়ে সামনের দরজা বন্ধ আর পিছনের দরজা খোলা দেখতে পান। এ সময় ঘরের ভেতরে পড়ে থাকা বাটন ফোন ভাঙ্গা এবং টাচ্ ফোন চার্জে বসানো দেখতে পেয়ে তিনি চিন্তিত হয়ে বিভিন্ন স্থানে খোঁজাখুঁজি শুরু করেন। সোহেলের স্ত্রী রুবিনা বেগম জানান সোমবার সে তার স্বামীকে নিয়ে বাবার বাড়ি বেড়াতে যান। মঙ্গলবার (২৬ আগস্ট) সকালে সে একা বাড়িতে চলে আসেন। আমি বুধবার সকালে এসে তাকে দেখতে না পেয়ে বিভিন্ন স্থানে খোঁজাখুঁজি করতে থাকি। এদিকে বুধবার থেকেই সোহেলের কোনো খোঁজ না পেয়ে পরিবারের লোকজন উদ্বিগ্ন হয়ে পড়ে। শুক্রবার সকালে স্থানীয়রা পাঙ্গাসিয়া খালের পাড়ে সোহেলের নিজের ঘরে থাকা মাছ ধরার পল্লা এবং অজানা একটি জালি ফ্যান ও কিছু বৈদ্যুতিক তার বস্তাবন্দি দেখতে পেয়ে খোঁজ শুরু করে। পরে কচুরিপানার মধ্যে তার লাশ ভেসে থাকতে দেখে পুলিশে খবর দেন তারা। খবর পেয়ে গলাচিপা থানা পুলিশ ঘটনাস্থলে পৌঁছে লাশ উদ্ধার করে সুরতহাল প্রতিবেদন তৈরির পর ময়নাতদন্তের জন্য পটুয়াখালী মর্গে প্রেরণ করে। এ সংক্রান্তে গলাচিপা থানার অফিসার ইনচার্জ মো. আশাদুর রহমান জানান, “সংবাদ পাওয়ার পরপরই পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করে লাশ উদ্ধার করেছে। লাশ ময়নাতদন্তের জন্য পটুয়াখালী প্রেরন করা হয়েছে। তবে রিপোর্ট হাতে পেলে মৃত্যুর সঠিক কারণ জানা যাবে। মৃত্যুর সঠিক কারন জানা গেলে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।” স্থানীয় সূত্রে জানা গেছে, সোহেলের সঙ্গে এলাকার কিছু লোকের পূর্ব থেকে বিরোধ ছিল। তবে তদন্ত ছাড়া নিশ্চিত করে কিছু বলা যাচ্ছে না। এ ঘটনায় এলাকায় ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। হঠাৎ সোহেলের মৃত্যুতে পরিবারসহ পুরো গ্রামে শোকের ছায়া নেমে এসেছে।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
এই পত্রিকার সকল সংবাদ, ছবি ও ভিডিও স্বত্ত্ব সংরক্ষিত © ২০২৫ দৈনিক মাতৃজগত    
Developed By Bangla Webs
banglawebs999991