শুক্রবার, ১০ এপ্রিল ২০২৬, ১২:৩২ পূর্বাহ্ন
ঘোষনা
সাবেক স্পিকার শিরীন শারমিন চৌধুরী আটক মিথ্যা মামলার প্রতিবাদে সরব ঢাকা প্রেস ক্লাব: সাংবাদিক খোকনের পরিবারের নিরাপত্তা ও ন্যায়বিচার দাবি দড়ি বেয়ে মসজিদে যাওয়া প্রায় ১২০ বছর বয়সী অন্ধ মুয়াজ্জিন আব্দুর রহমান আর নেই বাঘায় দুই বোনের ওপর হামলার ঘটনায় পুলিশের নিষ্ক্রিয়তার অভিযোগ ধূমপান ও তামাকজাত দ্রব্য ব্যবহার অধ্যাদেশ দ্রুত আইনে রূপান্তরের দাবি প্রধানমন্ত্রীর কার্যালয়ের মুখপাত্র হলেন মাহদী আমিন ও ছালেহ শিবলী দিলারা হাফিজের স্মরণে দোয়া মাহফিলে প্রধানমন্ত্রী ও বিরোধীদলীয় নেতা বাংলাদেশ-যুক্তরাষ্ট্রের অভিন্ন লক্ষ্যে একসঙ্গে কাজ করার প্রত্যাশা রাষ্ট্রদূতের বগুড়া সদর উপ-নির্বাচনে ধানের শীষের প্রার্থী বাদশার পক্ষে জেলা জিসাসের ব্যাপক গণসংযোগ আমরা সব ধর্মের মানুষকে এক চোখে দেখি: প্রধানমন্ত্রী সরকারি চাকরিতে প্রবেশের নতুন বয়স নির্ধারণ সাংবাদিক পরিচয়ে ‘ভাই’ বলায় চটলেন এসিল্যান্ড ঝিনাইদহ শৈলকুপায় জ্বালানি তেলের সংকট নিয়ে কঠিন হুঁশিয়ারি আইনমন্ত্রীর প্রধানমন্ত্রীকে নিয়ে কটূক্তির প্রতিবাদে অলির বিরুদ্ধে ঝাড়ুমিছিল জিয়া সাংস্কৃতিক সংগঠন (জিসাস)-এর উদ্যোগে বগুড়া সদর উপনির্বাচনে ধানের শীষের পক্ষে গণসংযোগ ডিসি জাহিদের নেতৃত্বে সবুজায়নের নতুন দিগন্তে চট্টগ্রাম ডিসি পার্ক। দেশের সব কোচিং সেন্টার বন্ধের ঘোষণা দিলেন শিক্ষামন্ত্রী কালিয়াকৈরে ফ্যাক্টরিতে চুরি: সিআইডির অভিযানে কর্মচারী গ্রেফতার, উদ্ধার ৫ লাখ টাকার সরঞ্জাম বগুড়ায় র‍্যাবের অভিযানে আন্তঃজেলা গরু চোর চক্রের সর্দারসহ ৫ জন গ্রেফতার, উদ্ধার ট্রাক দূর্গাপুরে অতিরিক্ত মুল্যে জ্বালানি তেল বিক্রি করায় ৩০ হাজার টাকা জরিমানা, মামলা দায়ের

গলাচিপায় জমির বিরোধ নিয়ে দুই পক্ষের রক্তক্ষয়ী সংঘর্ষ

রিপোর্টারের নাম
  • আপডেট টাইম : রবিবার, ২৪ আগস্ট, ২০২৫
  • ৬৩৭ বার পঠিত

খন্দকার জলিল-স্টাফ রিপোর্টার পটুয়াখালীর গলাচিপায় জমিজমার বিরোধকে কেন্দ্র করে রক্তক্ষয়ী সংঘর্ষের ঘটনা ঘটেছে। এতে অন্তত ৭ জন গুরুতর আহত হয়ে পটুয়াখালী জেনারেল হাসপাতাল ও গলাচিপা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি হয়েছেন। জানা যায়, গলাচিপা উপজেলার চিকনিকান্দি ইউনিয়নের পানখালী গ্রামের মতিউর রহমান খানের স্ত্রী মিনারা বেগমের পৈত্রিক সম্পত্তি নিয়ে দীর্ঘ ৩০ বছর ধরে একই গ্রামের মৃত ইউনুস সরদারের পুত্র মাকসুদ সরদারের সাথে বিরোধ চলে আসছে। এর আগে একই জমি নিয়ে সংঘর্ষে একজন নিহত হয়েছিলেন। বর্তমানে বিরোধীয় জমিটি মিনারা বেগমের দখলে থাকলেও এ নিয়ে দেওয়ানি ও ফৌজদারি আদালতে একাধিক মামলা চলমান রয়েছে। গতকাল শুক্রবার (২২ আগস্ট) সকালে মিনারার পক্ষ জমি চাষ করতে গেলে মাকসুদ সরদারের লোকজন ক্ষিপ্ত হয়ে ওঠে। দুপুরে মিনারার ছেলে শুভ (৩০) জুমার নামাজ শেষে কালারাজা বাজার জামে মসজিদের উত্তর পাশে গেলে প্রতিপক্ষরা দেশীয় অস্ত্র দিয়ে তাকে কুপিয়ে জখম করে। মুহূর্তেই এ ঘটনা সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়লে উভয় পক্ষের নারী পুরুষসহ ২০-২৫ জন লোকের মধ্যে ধাওয়া-পাল্টা ধাওয়া ও সংঘর্ষ শুরু হয়। এতে উভয় পক্ষের অন্তত ৬-৭ জন গুরুতর আহত হন। ভুক্তভোগী মিনারা বেগম অভিযোগ করে জানান, “মাকসুদ সরদার দীর্ঘদিন ধরে ভুয়া দাবি করে আমাদের পৈত্রিক জমি দখলের ষড়যন্ত্র করছে। আদালতে মামলা চলমান থাকা সত্ত্বেও তারা আমাদের জোর করে দখলচ্যুত করার চেষ্টা করছে।” অন্যদিকে মাকসুদ সরদারের বক্তব্য পাওয়া যায়নি। তবে স্থানীয়রা জানিয়েছেন, এ জমি নিয়ে উভয় পক্ষের দীর্ঘদিনের বিরোধ রয়েছে এবং এর আগেও একজন নিহত হয়েছেন। তারা আশঙ্কা প্রকাশ করেছেন, স্থায়ী কোন সমাধান না হলে আরও বড় ধরনের সংঘর্ষ ঘটতে পারে। গলাচিপা থানার অফিসার ইনচার্জ আশাদুর রহমান বলেন, “সংবাদ পাওয়ার পর পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। বর্তমানে পরিস্থিতি নিয়ন্ত্রণে রয়েছে। উভয় পক্ষের মধ্যে মামলা প্রক্রিয়াধীন রয়েছে। মামলা এজাহার ভুক্ত করে তদন্ত সাপেক্ষে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।”

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
এই পত্রিকার সকল সংবাদ, ছবি ও ভিডিও স্বত্ত্ব সংরক্ষিত © ২০২৫ দৈনিক মাতৃজগত    
Developed By Bangla Webs
banglawebs999991