বৃহস্পতিবার, ০৯ এপ্রিল ২০২৬, ০৯:১৭ পূর্বাহ্ন
ঘোষনা
সাবেক স্পিকার শিরীন শারমিন চৌধুরী আটক মিথ্যা মামলার প্রতিবাদে সরব ঢাকা প্রেস ক্লাব: সাংবাদিক খোকনের পরিবারের নিরাপত্তা ও ন্যায়বিচার দাবি দড়ি বেয়ে মসজিদে যাওয়া প্রায় ১২০ বছর বয়সী অন্ধ মুয়াজ্জিন আব্দুর রহমান আর নেই বাঘায় দুই বোনের ওপর হামলার ঘটনায় পুলিশের নিষ্ক্রিয়তার অভিযোগ ধূমপান ও তামাকজাত দ্রব্য ব্যবহার অধ্যাদেশ দ্রুত আইনে রূপান্তরের দাবি প্রধানমন্ত্রীর কার্যালয়ের মুখপাত্র হলেন মাহদী আমিন ও ছালেহ শিবলী দিলারা হাফিজের স্মরণে দোয়া মাহফিলে প্রধানমন্ত্রী ও বিরোধীদলীয় নেতা বাংলাদেশ-যুক্তরাষ্ট্রের অভিন্ন লক্ষ্যে একসঙ্গে কাজ করার প্রত্যাশা রাষ্ট্রদূতের বগুড়া সদর উপ-নির্বাচনে ধানের শীষের প্রার্থী বাদশার পক্ষে জেলা জিসাসের ব্যাপক গণসংযোগ আমরা সব ধর্মের মানুষকে এক চোখে দেখি: প্রধানমন্ত্রী সরকারি চাকরিতে প্রবেশের নতুন বয়স নির্ধারণ সাংবাদিক পরিচয়ে ‘ভাই’ বলায় চটলেন এসিল্যান্ড ঝিনাইদহ শৈলকুপায় জ্বালানি তেলের সংকট নিয়ে কঠিন হুঁশিয়ারি আইনমন্ত্রীর প্রধানমন্ত্রীকে নিয়ে কটূক্তির প্রতিবাদে অলির বিরুদ্ধে ঝাড়ুমিছিল জিয়া সাংস্কৃতিক সংগঠন (জিসাস)-এর উদ্যোগে বগুড়া সদর উপনির্বাচনে ধানের শীষের পক্ষে গণসংযোগ ডিসি জাহিদের নেতৃত্বে সবুজায়নের নতুন দিগন্তে চট্টগ্রাম ডিসি পার্ক। দেশের সব কোচিং সেন্টার বন্ধের ঘোষণা দিলেন শিক্ষামন্ত্রী কালিয়াকৈরে ফ্যাক্টরিতে চুরি: সিআইডির অভিযানে কর্মচারী গ্রেফতার, উদ্ধার ৫ লাখ টাকার সরঞ্জাম বগুড়ায় র‍্যাবের অভিযানে আন্তঃজেলা গরু চোর চক্রের সর্দারসহ ৫ জন গ্রেফতার, উদ্ধার ট্রাক দূর্গাপুরে অতিরিক্ত মুল্যে জ্বালানি তেল বিক্রি করায় ৩০ হাজার টাকা জরিমানা, মামলা দায়ের

গলাচিপায় যুবদলের ৪৭তম প্রতিষ্ঠা বার্ষিকী উদযাপন  

রিপোর্টারের নাম
  • আপডেট টাইম : সোমবার, ২৭ অক্টোবর, ২০২৫
  • ৫৯১ বার পঠিত

খন্দকার জলিল, পটুয়াখালী জেলা ব্যুরো প্রধান

পটুয়াখালীর গলাচিপায় উৎসবমুখর পরিবেশে বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদলের ৪৭তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন করা হয়েছে। সোমবার (২৭ অক্টোবর) বিকাল ৩টায় গলাচিপা পৌর মঞ্চে উপজেলা ও পৌর যুবদলের যৌথ আয়োজনে এক বর্ণাঢ্য আলোচনা সভা ও আনন্দ মিছিল অনুষ্ঠিত হয়।

অনুষ্ঠানের শুরুতে একটি বিশাল আনন্দ মিছিল গলাচিপা পৌর মঞ্চ থেকে বের হয়ে পৌরসভার প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে পুনরায় মঞ্চে এসে শেষ হয়। পরে জাতীয় ও দলীয় সংগীত পরিবেশনের মাধ্যমে আলোচনা সভার সূচনা করা হয়।
সভায় সভাপতিত্ব করেন গলাচিপা উপজেলা যুবদলের আহবায়ক খন্দকার মো. মশিউর রহমান শাহিন। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন গলাচিপা উপজেলা বিএনপির সভাপতি বীর মুক্তিযোদ্ধা মো. সিদ্দিকুর রহমান। তিনি বলেন, যুবদল দেশের গণতান্ত্রিক আন্দোলনের অগ্রভাগে থেকে সবসময় জনগণের অধিকার রক্ষায় কাজ করে যাচ্ছে। শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের আদর্শে বিশ্বাসী এই সংগঠনের নেতাকর্মীরা আজও দেশের গণতন্ত্র পুনরুদ্ধারের সংগ্রামে অগ্রণী ভূমিকা পালন করছে।

প্রধান বক্তা হিসেবে বক্তব্য দেন গলাচিপা উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক বীর মুক্তিযোদ্ধা আব্দুস সাত্তার হাওলাদার। তিনি বলেন, যুবদল শুধু একটি রাজনৈতিক সংগঠন নয়, এটি দেশের তরুণ সমাজের প্রেরণার কেন্দ্র। দেশের উন্নয়ন, ন্যায়বিচার ও গণতন্ত্র প্রতিষ্ঠায় যুবদলকে ঐক্যবদ্ধভাবে এগিয়ে যেতে হবে।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন গলাচিপা পৌর যুবদলের সভাপতি মো. মিজানুর রহমান ও মো. জসিম উদ্দিন খান। তারা বলেন, যুব সমাজই জাতির ভবিষ্যৎ। তাই দলীয় শৃঙ্খলা ও সাংগঠনিক ঐক্য বজায় রেখে জনগণের পাশে থেকে কাজ করতে হবে।

অনুষ্ঠান সঞ্চালনা করেন গলাচিপা উপজেলা যুবদলের সিনিয়র যুগ্ম আহবায়ক বাবু আশিষ কুমার সাহা এবং যুগ্ম আহবায়ক মো. জাহিদুল ইসলাম মিন্টু। এ সময় গলাচিপা উপজেলা ও পৌর যুবদলের বিভিন্ন ইউনিটের নেতাকর্মীসহ গণমাধ্যমকর্মীরা উপস্থিত ছিলেন।

সভায় বক্তারা শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের অবদান স্মরণ করেন এবং বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নেতৃত্বে দেশের গণতন্ত্র পুনরুদ্ধারের আহ্বান জানান। আলোচনা সভার সমাপ্তি ঘোষনা করা হয়।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
এই পত্রিকার সকল সংবাদ, ছবি ও ভিডিও স্বত্ত্ব সংরক্ষিত © ২০২৫ দৈনিক মাতৃজগত    
Developed By Bangla Webs
banglawebs999991