সোমবার, ১৯ জানুয়ারী ২০২৬, ১১:১৪ অপরাহ্ন
ঘোষনা
গাজীপুর-৩ আসনে ডা. রফিকুল ইসলাম বাচ্চুর প্রার্থিতা বৈধ ঘোষণা প্রেস ইনস্টিটিউটে সাতক্ষীরা জেলার গণমাধ্যমকর্মীদের জন্য ‘নির্বাচনকালীন সাংবাদিকতা’ বিষয়ক প্রশিক্ষণ জয়পুরহাটে বিজ্ঞান মেলা ও পিঠা উৎসব অনুষ্ঠিত মায়ানমারে পাচারের চেষ্টা: ৭৫০ বস্তা সিমেন্টসহ ১১ জন আটক হোয়াইক্যং চেকপোস্টে ৩০ হাজার ইয়াবাসহ সিএনজি চালক আটক ঝিনাইদহে মাটি ধসে শ্রমিক চাপা, জীবিত উদ্ধার গোমস্তাপুরে ইমারত নির্মাণ শ্রমিকদের ১৮ দফা বাস্তবায়ন দাবিতে র‍্যালী ও আলোচনা সভা অনুষ্ঠিত। হলফনামা অনুযায়ী সাতক্ষীরা-১ (তালা-কলারোয়া) আসনে প্রার্থীদের সম্পদের হিসাব জয়পুরহাটে ইয়ানুরকে কুপিয়ে হত্যা: মামলার আসামি ঢাকার ধামরাইয়ে র‍্যাবের হাতে গ্রেফতার রাজশাহীর সীমান্তবর্তী কাটাখালী এলাকায় বিজিবির অভিযানে বিদেশি অস্ত্র উদ্ধার সুন্দরবনের সাতক্ষীরা রেঞ্জ থেকে দুই শতাধিক হরিণ শিকারের ফাঁদ উদ্ধার গাজীপুরের শ্রীপুরে তালাকপ্রাপ্ত স্ত্রীকে চাপাতি দিয়ে কুপিয়ে জখম কোটচাঁদপুরে নিষিদ্ধ পলিথিনে পরিবেশ বিপর্যয়ের চরম আশঙ্কা নামের মিলেই টেকনাফে মসজিদের মুয়াজ্জিন হত্যা মামলার আসামি মনপুরায় সুস্থ নির্বাচন ও মাদকমুক্ত সমাজ গড়তে নৌবাহিনীর বিশেষ ফুট পেট্রোলিং আছিদ উল্লা উচ্চ বিদ্যালয়ে ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক হিসেবে দায়িত্ব নিলেন মোঃ শাহজাহান সদস্য গ্রহণ চলছে বাংলাদেশ ক্রাইম সাংবাদিক সংগঠন (B.C.S.S) কেন্দ্রীয় কমিটিতে। প্রশংসার মোড়কে প্রতারণা, দাম্পত্য ভাঙনের নীরব ফাঁদ থেকে সাবধান। মহেশখালীতে কোস্ট গার্ড–নৌবাহিনীর যৌথ অভিযানে অস্ত্র ও গুলি উদ্ধার শীলখালীতে প্রাইভেটকারে ইয়াবা পাচার, জাবেদ আটক

গলাচিপায় যৌথবাহিনীর অভিযানে ৫০ হাজারের বেশি নকল সিগারেট উদ্ধার

রিপোর্টারের নাম
  • আপডেট টাইম : শনিবার, ৩০ আগস্ট, ২০২৫
  • ৩০৮ বার পঠিত

খন্দকার জলিল-স্টাফ রিপোর্টার

পটুয়াখালীর গলাচিপায় সেনাবাহিনী ও পুলিশের যৌথ অভিযানে বিপুল পরিমাণ নকল ব্যান্ডরোলযুক্ত সিগারেট জব্দ হয়েছে। বুধবার (২৭ আগস্ট) গভীর রাতে পৌরসভার ২ নম্বর ওয়ার্ডের পেয়ারাবাগান এলাকায় গোপন সংবাদের ভিত্তিতে এই অভিযান পরিচালনা করা হয়। এসময় শাহাদৎ হোসেন শিমুল (২৮) নামে স্থানীয় এক ব্যবসায়ীকে আটক করে আইনশৃঙ্খলা বাহিনী। পরে বৃহস্পতিবার (২৮ আগস্ট) সন্ধ্যায় থানায় আয়োজিত প্রেস ব্রিফিংয়ে অফিসার ইনচার্জ মো. আশাদুর রহমান অভিযানের বিষয়টি নিশ্চিত করেন। তিনি জানান, মোট ৫০ হাজার ৩০০ শলাকা সিগারেট উদ্ধার করা হয়েছে, যেগুলো ছয়টি ভিন্ন ব্র্যান্ডের—কিং ব্ল্যাক, পপুলার, এনজয় নাইট, গ্লোরি অফ হলিউড, লাকি সেভেন ও ডুবাই। এগুলোর আনুমানিক বাজারমূল্য প্রায় তিন লাখ টাকা। ঘটনার পর রাত সাড়ে ৮টার দিকে উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মাহামুদুল হাসান ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন। তিনি আটক ব্যক্তিকে ৪০ হাজার টাকা জরিমানা ও অনাদায়ে ২০ দিনের বিনাশ্রম কারাদণ্ড দেন। তবে অভিযুক্ত ব্যক্তি তাৎক্ষণিকভাবে জরিমানা পরিশোধ করায় তাকে ছেড়ে দেওয়া হয়। এদিকে পটুয়াখালী কাস্টমস ও ভ্যাট বিভাগের সহকারী কমিশনার সুদীপ্ত বিশ্বাসের নেতৃত্বে পাঁচ সদস্যের একটি দল গলাচিপায় গিয়ে জব্দ সিগারেটগুলো পরীক্ষার জন্য গ্রহণ করে। অফিসার ইনচার্জ মো. আশাদুর রহমান জানান, এসব সিগারেটের গায়ে মূসক ৬.৩ উল্লেখ নেই এবং ব্যবহৃত ব্যান্ডরোল নকল বলে প্রাথমিকভাবে সন্দেহ করা হচ্ছে। তিনি ধারণা করছেন, এগুলো শুল্ক ও ভ্যাট ফাঁকি দিয়ে বাজারজাত করা হচ্ছিল। উপজেলা নির্বাহী কর্মকর্তা মাহামুদুল হাসান বলেন, আটক ব্যবসায়ী বৈধ প্রক্রিয়ায় সিগারেট মজুদ করতে ব্যর্থ হয়েছেন। এজন্য মোবাইল কোর্টের মাধ্যমে তাকে শাস্তি দেওয়া হয়েছে এবং উদ্ধারকৃত সিগারেট পরীক্ষা করার জন্য কাস্টমস বিভাগে দিয়ে দেওয়া হয়েছে।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
এই পত্রিকার সকল সংবাদ, ছবি ও ভিডিও স্বত্ত্ব সংরক্ষিত © ২০২৫ দৈনিক মাতৃজগত    
Developed By Bangla Webs
banglawebs999991