শনিবার, ১৭ জানুয়ারী ২০২৬, ০১:১০ পূর্বাহ্ন
ঘোষনা
মনপুরায় প্রেমিককে আটকে রেখে প্রেমিকাকে গণধর্ষণ, এলাকায় চাঞ্চল্য কলারোয়ায় সড়ক দুর্ঘটনায় নসিমন চালকের মৃত্যু। ঝিনাইদহে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের ৯০তম জন্মবার্ষিকী উপলক্ষে ফ্রি মেডিকেল ক্যাম্প তালা’র সাধারণ মানুষের মাঝে সাক্ষাৎ বিনিময়ে এড. ইয়ারুল ইসলাম আনোয়ারায় খালে ঝাঁপ দিয়ে মায়ের আত্মহত্যার চেষ্টা, প্রাণ হারালো শিশু সন্তান সাতক্ষীরায় সড়ক দুর্ঘটনায় আহত সাংবাদিক মোমিনের শয্যাপাশে জামায়াত প্রার্থী অধ্যক্ষ ইজ্জত উল্লাহ দক্ষিণ কেরানীগঞ্জ তেঘরিয়া ইউনিয়ন বিএনপির আহ্বায়ক খোরশেদ জমিদার দল থেকে বহিষ্কার বগুড়া–৫ আসনের গণমানুষের নেতা আলহাজ্ব গোলাম মোঃ সিরাজের জন্মদিনে শুভেচ্ছা জানালো জিয়া সাইবার ফোর্স আজ পবিত্র শবে মেরাজ রাজধানী ও রাজশাহী জেলা শাখার পক্ষ থেকে আন্তর্জাতিক মানবাধিকার আইন সহায়তা প্রদানকারী সংস্থার নেতৃত্বকে শুভেচ্ছা ও অভিনন্দন মিথ্যা মামলায় সাংবাদিক ও মানবাধিকার নেতা নুরুল হোসাইন গ্রেপ্তারে বাংলাদেশ সেন্ট্রাল প্রেস ক্লাব (B.C.P.C)-এর তীব্র নিন্দা, প্রতিবাদ ও গভীর ক্ষোভ। চোরাচালানের লাইনম্যান আল আমিন, কামাল ও আব্দুল্লাহ সিন্ডিকেটের বেপরোয়া চাদাবাজি! লালমোহনের শতবর্ষী ঐতিহ্যবাহী চতলা বাজারে ময়লা-আবর্জনা ও পানি জমে দুর্ভোগ মায়ানমারে পাচারকালে নিত্যপণ্যসহ ১০ জন আটক সাতক্ষীরার ব্রহ্মরাজপুরে বেগম খালেদা জিয়ার রুহের মাগফিরাত কামনায় দোয়া মাহফিল ঝিনাইদহে ইজিবাইক–মোটরসাইকেল মুখোমুখি সংঘর্ষে একজন নিহত, একজন আহত সাতক্ষীরায় বিজিবির অভিযানে ৩৬ লক্ষাধিক টাকার মালামাল আটক রাজশাহী-১ আসনে অ্যাডভোকেট সুলতানুল ইসলাম তারেকের মনোনয়ন বৈধ ঘোষণা তজুমদ্দিনে অনিল বাবাজির আশ্রমে বিএনপির মতবিনিময় সভা অনুষ্ঠিত মহেশপুর সীমান্তে ৫৮ বিজিবির বড় সাফল্য: মাদক উদ্ধার, নারী ও শিশুসহ ১১ জন আটক

গলাচিপায় সরকারী চাকরীর প্রলোভনে প্রতারক চক্রের সদস্য সেনাবাহিনীর হাতে আটক

রিপোর্টারের নাম
  • আপডেট টাইম : শুক্রবার, ২২ আগস্ট, ২০২৫
  • ২৯৯ বার পঠিত

খন্দকার জলিল-স্টাফ রিপোর্টার পটুয়াখালীর গলাচিপায় সেনাবাহিনী কর্তৃক ধৃত প্রতারণার মামলার আসামীকে ঘিরে এলাকায় ব্যাপক আলোড়ন সৃষ্টি হয়েছে। পটুয়াখালীর গলাচিপা পৌরসভার সাগরদী রোডস্থ ৫নং ওয়ার্ডের মো. আবুল বশার প্যাদার স্ত্রী মোসা. মাহমুদা বেগম অভিযোগ করে জানান বরগুনা জেলার আমতলী উপজেলার আঠারো গাছিয়া ইউনিয়নের ৪নং ওয়ার্ডের চালিতা বুনিয়া গ্রামের মৃত আ. রব হাওলাদারের পুত্র এইচএম নেছার আহমেদ @ কুদ্দুস (৪৮) এ/পি সাং রূপাতলী, পার্ট কাওসার ম্যানসন আ. হামিদ খান সড়ক, ২৪নং ওয়ার্ড, বিসিসি, থানা-কোতয়ালী, জেলা-বরিশাল। তার সাথে গত ১৫ এপ্রিল পটুয়াখালী আদালতের সামনে বসে তাদের পরিচয় হয়। একপর্যায়ে কুদ্দুস বলেন বরিশাল বিভাগীয় কমিশনারের অফিসের লোকের সাথে তার ঘনিষ্ঠ সম্পর্ক রয়েছে। সেই সুবাদে মাহমুদার বোনের কন্যা সাথী আক্তারকে সরকারি চাকরী দেওয়ার কথা বলে রূপাতলী বাসস্ট্যান্ড হোটেলে বসে নগদ ১ লক্ষ টাকা নেয় এবং আরও ৬ লক্ষ টাকা দাবি করে। পরবর্তীতে আরও ২ লক্ষ টাকা নেয়। কিন্তু প্রতিশ্রুতি অনুযায়ী কোনো চাকরি না দিয়ে উল্টো নানা টালবাহানা শুরু করে। গতকাল ২১ আগস্ট কুদ্দুস গলাচিপা এসে আবাসিক হোটেল আল-মামুনে অবস্থান নিয়ে মাহমুদার কাছে ৪ লক্ষ টাকা দাবি করে। মাহমুদা তার কাছে এসে কথাবার্তা শুনে সন্দেহের সৃষ্টি হইলে বিষয়টি গলাচিপায় অবস্থানরত সেনাবাহিনীর শরণাপন্ন হইলে সেনাবাহিনী ঘটনাস্থলে এসে অভিযোগের প্রাথমিক সত্যতা পেয়ে কুদ্দুসকে গ্রেপ্তার করে গলাচিপা থানায় সোপর্দ করে। ঘটনার সত্যতা যাচাই করতে গলাচিপা থানা পুলিশ তদন্ত শুরু করে। এ প্রসঙ্গে গলাচিপা থানার অফিসার ইনচার্জ মো. আশাদুর রহমান সাংবাদিকদের জানান, ঘটনার বিষয়ে যথেষ্ট সাক্ষ্য-প্রমান পাওয়া যাইতেছে। আসামী কুদ্দুস এর বিরুদ্ধে প্রতারনার অভিযোগ আমলে নিতে আদালতে সোপর্দ করা হয়েছে। ঘটনার তদন্ত অব্যাহত রয়েছে এবং তদন্তের মাধ্যমে প্রকৃত সত্য উদঘাটন করে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে। অপরদিকে আসামী কুদ্দুস অভিযোগ অস্বীকার করে দাবি করেন, ঘটনা সম্পূর্ণ মিথ্যা এবং ষড়যন্ত্রমূলক। তাকে পরিকল্পিতভাবে ফাঁসানোর জন্য এ মামলা সাজানো হয়েছে। ঘটনাটি এলাকায় ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি করেছে। স্থানীয় সচেতন মহল বলছেন, প্রতারণার এ ধরনের ঘটনা প্রতিরোধে প্রশাসনকে আরও কঠোর হতে হবে। তারা দ্রুত তদন্ত সম্পন্ন করে দায়ীদের বিরুদ্ধে দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিত করার দাবি জানিয়েছেন।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
এই পত্রিকার সকল সংবাদ, ছবি ও ভিডিও স্বত্ত্ব সংরক্ষিত © ২০২৫ দৈনিক মাতৃজগত    
Developed By Bangla Webs
banglawebs999991