সোমবার, ১৬ ফেব্রুয়ারী ২০২৬, ০৮:৩৬ অপরাহ্ন
ঘোষনা
নবাবগঞ্জে হিউম্যান এইড ইন্টারন্যাশনাল শাখা কমিটি গঠনের প্রস্তুতি সভা অনুষ্ঠিত মিয়ানমারের জলসীমায় প্রবেশের অভিযোগে আরাকান আর্মির হাতে আটক ৭৩ জেলের প্রত্যাবর্তন মান্দায় ফার্নিচার দোকানে আগুন, ক্ষতি প্রায় ২ লাখ টাকা ব্রাহ্মণবাড়িয়া পৌরসভা-এর উদ্যোগে রামকানাই দিঘীতে পরিষ্কার-পরিচ্ছন্নতা অভিযান ভোলার চরফ্যাশনে মাদক বিরোধকে কেন্দ্র করে বৃদ্ধকে কুপিয়ে হত্যা বগুড়া-৬ আসন ছেড়ে দিচ্ছেন তারেক রহমান প্রধান উপদেষ্টার সঙ্গে সেনাপ্রধানের বিদায়ী সাক্ষাৎ টেকনাফে কোস্ট গার্ড ও র‍্যাবের যৌথ অভিযানে ১৫ জন উদ্ধার অতি উৎসাহী হয়ে অপরাধ করলে দায়ভার বিএনপি নেবে না — নলডাঙ্গায় বিজয়োত্তর বক্তব্যে বুলবুল ঝিনাইদহে ইতালি প্রবাসী ‘রেমিট্যান্স যোদ্ধা’ রিন্টু মিয়াকে সংবর্ধনা দিলেন পুলিশ সুপার মাহফুজ আফজাল বগুড়ার সাতটি আসনেই বিএনপির জয় ভোরের চেতনা পত্রিকার সাংবাদিক আমজাদের অকাল মৃত্যু আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন-২০২৬: ঢাকায় নিরাপত্তা তৎপরতা বৃদ্ধি। নির্বাচনী নিরাপত্তায় ডিজিটাল বিপ্লব,ঝিনাইদহে চালু হলো ‘আমার ভোট কেন্দ্র’ অ্যাপ ইন্দুরকানিতে মানবিক উদ্যোগ: ভূমিহীন ও গৃহহীন হাউজিং লিমিটেডের শীতবস্ত্র বিতরণ জাতীয় পার্টিতে বড় ভাঙন: সাঘাটায় ৫ শতাধিক নেতাকর্মীসহ বিএনপিতে যোগ দিলেন আতাউর রহমান সরকার ভোটের সর্বশেষ প্রস্তুতি পরিদর্শনে সীতাকুণ্ড ও মীরসরাইয়ের কেন্দ্র ঘুরে দেখলেন জেলা প্রশাসক রিটার্নিং অফিসার রায়গঞ্জে ডুমরাই বাজারের মিষ্টি ব্যবসায়ী নিখোঁজ সাতক্ষীরায় ভোটের প্রস্তুতি সম্পর্কে জেলা প্রশাসকের প্রেস ব্রিফিং টাঙ্গাইলের ভূঞাপুরে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন সব ভোটকেন্দ্র সিসিটিভি নজরদারিতে।

গলাচিপার বিপিসি স্কুল এন্ড কলেজে পাশের হার মাত্র ১৬% হওয়ায় অভিভাবকের মাঝে দেখা দিয়েছে চরম হতাশা

রিপোর্টারের নাম
  • আপডেট টাইম : শনিবার, ১২ জুলাই, ২০২৫
  • ২৪৭ বার পঠিত

 

খন্দকার জলিল-স্টাফ রিপোর্টার

গলাচিপা উপজেলার অন্যতম পুরাতন শিক্ষা প্রতিষ্ঠান বিপিসি মাধ্যমিক বিদ্যালয়। এ প্রতিষ্ঠানটি ১৯৮৫ সালে পূন: প্রতিষ্ঠিত হয়। যা বর্তমানে কলেজ এ্যাড হয়ে বিপিসি স্কুল এন্ড কলেজ নামে প্রতিষ্ঠিত হয়েছে। পূর্বের অনেক দক্ষ শিক্ষক অবসরে চলে যাওয়ার শিক্ষার মান ধীরে ধীরে নিম্নমুখী হতে চলছে।

চলতি বছরের এসএসসি পরীক্ষার ফলাফল অভিভাবকদের মাঝে ব্যাপক হতাশা ও উদ্বেগের সৃষ্টি করেছে। ৫৫ জন পরীক্ষার্থীর মধ্যে মাত্র ৯ জন পাশ করেছে। যা পাশের হার দাঁড়ায় মাত্র ১৬.৩৬ শতাংশ।

এমন ফলাফলে শিক্ষার্থী ও অভিভাবক মহলে তীব্র ক্ষোভ বিরাজ করছে। অনেক অভিভাবক অভিযোগ করছেন, বিদ্যালয়ে অভিজ্ঞ শিক্ষক সংকট, নিয়মিত পাঠদানের অভাব এবং প্রশাসনিক অব্যবস্থাপনাই এ চরম ব্যর্থতার মূল কারন।

অধিকাংশ অভিভাবক বলেন আমরা আমাদের সন্তানদের ভবিষ্যৎ গড়ার জন্য এখানে পড়াতে দিয়েছি। কিন্তু এই ফলাফল প্রমান করে স্কুল কর্তপক্ষের দায়িত্বহীনতা চরমে পৌছে গেছে।

এ ব্যাপারে বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষকের সাথে তার মুঠো ফোনে যোগাযোগ করতে চাইলে তিনি ফোন রিসিভ করেননি।

প্রতিষ্ঠানের একজন সিনিয়র শিক্ষকের কাছে জানতে চাইলে তিনি জানান অদক্ষ ভারপ্রাপ্ত প্রধান শিক্ষকের অবহেলার কারনে ফলাফল নিচের দিকে ধাবিত হচ্ছে। এছাড়া ছাত্রছাত্রীদের মনোযোগ ধরে রাখার জন্য কোনো বিশেষ উদ্যোগ নেওয়া হয়নি।

উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিস সূত্রে জানা যায় গলাচিপা উপজেলার কয়েকটি শিক্ষা প্রতিষ্ঠানের ফলাফল নিয়ে তারা উদ্বিগ্ন। তারা খুব শিঘ্রই নিম্নমুখী পাশের হার স্কুলগুলো পরিদর্শন করে কার্যকর ব্যবস্থা নেবে।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
এই পত্রিকার সকল সংবাদ, ছবি ও ভিডিও স্বত্ত্ব সংরক্ষিত © ২০২৫ দৈনিক মাতৃজগত    
Developed By Bangla Webs
banglawebs999991