শনিবার, ১৪ মার্চ ২০২৬, ০৫:৫৭ পূর্বাহ্ন
ঘোষনা
হযরত খাজা মুহিউদ্দিন চিশতী (রহ.) এর সিলসিলার ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান ও সাবেক প্রধানমন্ত্রী মরহুমা খালেদা জিয়ার সমাধিতে স্পিকার ও ডেপুটি স্পিকারের শ্রদ্ধা। আটঘরিয়ায় সুদের টাকার চাপের কারণে দুই সন্তানের জনক বিষপানে আত্মহত্যা নওগাঁর মহাদেবপুরে চোরাই মোটরসাইকেল উদ্ধার, ১ চোর গ্রেফতার শীলখালী চেকপোস্টে বিজিবির অভিযান: প্রাইভেটকারে ২০ হাজার পিস ইয়াবাসহ আটক ১ সিংড়ায় অবৈধভাবে জ্বালানি তেল মজুদ, ভ্রাম্যমাণ আদালতে ব্যবসায়ীকে জরিমানা চট্টগ্রামে বাজার তদারকি অভিযানে এক লক্ষ ২৫ হাজার টাকা জরিমানা ঝিনাইদহে বিএনপির কার্যালয়ে আগুন, ককটেল বিস্ফোরণ ঝিনাইদহে পেট্রোল কিনতে গিয়ে তেলপাম্প কর্মচারীদের হাতে যুবক নিহত। গুম ও শহীদ পরিবারের পাশে ক্রীড়া প্রতিমন্ত্রী আমিনুল হক নাটোরের নলডাঙ্গায় জ্বালানি তেলের দাম বেশি রাখায় ১০ হাজার টাকা জরিমানা আনোয়ারা জুঁইদন্ডী ইউনিয়নে ৭০০ পরিবারের মাঝে ঈদ উপহার বিতরণ ‘স্ত্রীকে দামি জুতা কিনে দিতে না পেরে’ আত্মহত্যার গল্প ফেসবুকে, আসলে যা ঘটেছে ঢাকা প্রেসক্লাবের সভাপতিকে পাকিস্তান জার্নালিস্ট অ্যাসোসিয়েশনের কেন্দ্রীয় সদস্য ও বাংলাদেশ শাখার সভাপতি নির্বাচিত হওয়ায় শুভেচ্ছা জ্বালানি তেল পাচার রোধে সাতক্ষীরা সীমান্তে বিজিবির কঠোর অবস্থান সাতক্ষীরার মেয়ে সুমি খুলনা থেকে অস্ত্রসহ আটক সেন্টমার্টিনে কোস্ট গার্ডের অভিযানে ১০ কেজি গাঁজাসহ ৯ মাদক পাচারকারী আটক গোমস্তাপুরে অভিযান : আন্তঃজেলা ডাকাত দলের ২ সদস্য গ্রেফতার ঈদকে ঘিরে সাঘাটায় অনুমোদনহীন বেকারির দৌরাত্ম্য, অস্বাস্থ্যকর পরিবেশে তৈরি হচ্ছে খাদ্যপণ্য গাজীপুরের শ্রীপুরে মাদক ব্যবসাকে কেন্দ্র করে মনোয়ারা নামে এক নারী গুলিবিদ্ধ

গলায় ওড়না পেচিয়ে ঝুলন্ত অবস্থায় পাওয়া গিয়েছে শিশু মরিয়মের লাশ।

রিপোর্টারের নাম
  • আপডেট টাইম : শনিবার, ২০ এপ্রিল, ২০২৪
  • ২২৩ বার পঠিত

 

মনজুরুল ইসলাম মিলন স্টাফ রিপোর্টার। ঘটনা সূত্রে জানা যায় নানার বাড়িতে বড় হওয়া মরিয়ম(১১) নামের একটি শিশু গলায় ওড়না পেচিয়ে ঘরের আরার সাথে ঝুলন্ত অবস্থায় ছিলো। দুপুরের খাবারের জন্য ডাকতে গিয়ে এই অবস্থা দেখে মামা শফি আলম শিকদার(২৫) ও তার মা দ্রুত লাশটি নামিয়ে জাজিরা উপজেলা স্বাস্থ্যকমপ্লেক্সে নিয়ে আসলে কর্তব্যরত চিকিৎসক শিশুটিকে মৃত ঘোষণা করেন।

শুক্রবার (১৯-এপ্রিল) দুপুরে ঘটনাটি ঘটে শরীয়তপুরের জাজিরা উপজেলার মুলনা ইউনিয়নের জয়সাগর গ্রামের হাচেন শিকদারের বাড়িতে। বাবা মানসিক ভারসাম্যহীন হওয়ায় সংসার ভাঙ্গার পর মা হাসি আক্তার(৩০) এর বিয়ে হয় অন্যত্র, তবে হাসি আক্তার ঢাকায় গার্মেন্টসে কাজ করতেন বিধায় ছোট্ট থেকে মরিয়মকে তার নানা বাড়িতেই রেখেছিলেন।

জাজিরা থানা পুলিশ ও পরিবার সূত্রে জানা যায়, নিহত মরিয়ম(১১) এর বাবা মানসিক ভারসাম্যহীন অবস্থায় ঘুরে বেড়ান। যার ফলে মেয়েটির বাবার বাড়ি জাজিরা পৌরসভার হরিয়াশায় হলেও সে থাকতো মুলনার জয়সাগরে অবস্থিত তার নানা বাড়িতে। সেখানে থেকেই পড়াশোনা করতো। সে জাজিরা বালিকা উচ্চ বিদ্যালয়ের ষষ্ঠ শ্রেণীর ছাত্রী ছিলো বলে জানা যায়।

এদিকে নিহত মরিয়মের মা হাসি আক্তার তার বাবা এবং মেয়ে মরিয়ম দুজনকেই মানসিক ভারসাম্যহীন বলে মেয়ে গলায় ওড়না পেচিয়ে ফাঁস নিয়ে আত্মহত্যা করেছে বলে জানালেও দাদী রোকেয়া বেগমের দাবি তার নাতনী মরিয়মকে হত্যা করা হয়েছে।

জাজিরা থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) মো: সুজন হক জানান, মেয়েটি আত্মহত্যা করেছে বলে শুনেছি। আমরা লাশটি উদ্ধার করে সুরতহাল প্রতিবেদন শেষে ময়নাতদন্তের জন্য শরীয়তপুর সদর হাসপাতালের মর্গে পাঠিয়েছি। আপাতত একটি অপমৃত্যু মামলার প্রস্তুতি চলছে। ময়নাতদন্তের রিপোর্ট অনুযায়ী পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
এই পত্রিকার সকল সংবাদ, ছবি ও ভিডিও স্বত্ত্ব সংরক্ষিত © ২০২৫ দৈনিক মাতৃজগত    
Developed By Bangla Webs
banglawebs999991