শনিবার, ১৩ ডিসেম্বর ২০২৫, ০৪:৫১ অপরাহ্ন
ঘোষনা
আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে ফরিদগঞ্জে ধানের শীষের পক্ষে ব্যাপক গণসংযোগ ব্রাহ্মণবাড়িয়ায় হৃদরোগজনিত সমস্যায় সাবেক মেয়র হাফিজুর রহমান মোল্লা হাসপাতালে ভর্তি চুয়াডাঙ্গা–২ আসনে নির্বাচনী আচরণবিধি নিয়ে নেতাকর্মীদের সঙ্গে মতবিনিময় বক্তব্য রাখলেন এমপি প্রার্থী মোঃ রুহুল আমিন গোমস্তাপুর উপজেলার সাবেক চেয়ারম্যান মরহুম বাইরুল ইসলাম এর প্রথম মৃত্যু বার্ষিকী উপলক্ষ্যে দোয়া মাহফিল অনুষ্ঠিত। ঝিনাইদহ জেলা বিএনপির আনন্দ মিছিল ঝিনাইদহে মোবারকগঞ্জ চিনিকলে ৫৯তম আখ মাড়াই মৌসুমের উদ্বোধন বগুড়ায় বাংলাদেশ সেন্ট্রাল প্রেস ক্লাব (B.C.P.C)-এর প্রতিষ্ঠাতা সভাপতি ও মানবতার ফেরিওয়ালা খান সেলিম রহমানের ৪৮তম জন্মদিন উদযাপন ঝিনাইদহে সন্ত্রাসী হামলার প্রতিবাদে বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত সড়ক দুর্ঘটনায় ঝাউদিয়ার দুই মোটরসাইকেল আরোহী গুরুতর আহত ইবি, কুষ্টিয়া-ঝিনাইদহ মহাসড়ক ঝিনাইদহে অজ্ঞাতনামা এক নারী অজ্ঞান অবস্থায় উদ্ধার, পরিচয় জানতে পুলিশ-জনতার সহায়তা প্রয়োজন ঝিনাইদহে স্বপ্নচূড়া স্বেচ্ছাসেবী সংগঠনের উদ্যোগে শীতবস্ত্র বিতরণ ঝিনাইদহে যুবকের রহস্যজনক মৃত্যু: বিদ্যুৎস্পৃষ্ট নাকি অন্য কিছু? খান সেলিম রহমান এর শুভ জন্মদিন উপলক্ষে মাতৃজগত পরিবারের উদ্যোগে জন্মদিনে আনন্দ, শ্রদ্ধা ও শুভেচ্ছার বর্ণিল সমারোহ আরাফাত রহমান কোকো স্মৃতি ফুটবল ফাইনাল খেলা অনুষ্ঠিত একদন্তে আব্দুল কাদের গার্লস স্কুলে ১১ শিক্ষার্থীর মাঝে পবিত্র কোরআন বিতরণ ঝিনাইদহের সাগান্না ইউনিয়নে সেনাবাহিনীর অভিযান অবৈধভাবে সার মজুদ রাখায় ব্যবসায়ী কে জরিমানা তানোরে দুই বছরের সাজিদের করুণ মৃত্যুতে স্তব্ধ পুরো গ্রাম ফরিদগঞ্জে ধানের শীষের পক্ষে গণজোয়ার সৃষ্টির লক্ষ্যে ব্যাপক গণসংযোগ সাংবাদিকদের সাথে পুলিশ সুপার এর মতবিনিময়: ময়মনসিংহে হিজলা সিন্ডিকেটের ভয়ঙ্কর দৌরাত্ম্য বরযাত্রীর গাড়ি টার্গেট, নারী–শিশুকে হেনস্থায় ক্ষোভ ও আতঙ্ক বাড়ছে

গাইবান্ধায় জেলা প্রশাসকের আয়োজনে জাতীয় দূর্যোগ প্রস্তুতি দিবস পালিত 

রানা ইস্কান্দার রহমান
  • আপডেট টাইম : বৃহস্পতিবার, ১০ মার্চ, ২০২২
  • ৩২৬ বার পঠিত

গাইবান্ধা জেলা ব্যুরো প্রধানঃ জাতীয় দূর্যোগ প্রস্তুতি দিবস পালন উপলক্ষ্যে গাইবান্ধায় র‍্যালি,আলোচনা সভা, ভূমিকম্প ও অগ্নিনির্বাপক বিষয়ক সচেতনতা বৃদ্ধি মহড়া অনুষ্ঠিত হয়েছে।

গাইবান্ধা জেলা প্রশাসনের আয়োজনে ১০ মার্চ রবিবার শহরের স্বাধীনতা প্রাঙ্গন থেকে র‍্যালি বের হয়। প্রধান অতিথি হিসাবে র‍্যালিটির উদ্বোধন করেন গাইবান্ধা জেলা প্রশাসক মো: অলিউর রহমান। র‍্যালিটি প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে ইসলামিয়া হাইস্কুল মাঠে শেষ হয়ে দূর্যোগ প্রস্তুতির উপর ভূমিকম্প ও অগ্নিনির্বাপক বিষয়ক সচেতনতা বৃদ্ধি মহড়া অনুষ্ঠিত হয়। মহড়ায় ফায়ার সার্ভিস ও রেড ক্রিসেন্ট সদস্যরা উপস্থিত ছিলেন। পরে আলোচনা সভায় প্রধান অতিথি হিসাবে বক্তব্য রাখেন গাইবান্ধা জেলা প্রশাসক মো: অলিউর রহমান।

গাইবান্ধা অতিরিক্ত জেলা প্রশাসক সার্বিক সাদেকুর রহমান সভাপতিত্বে ও এনডিসি এস,এম ফয়েজ উদ্দিন এর সঞ্চালনায় বিশেষ অতিথি হিসাবে বক্তব্য রাখেন আওয়ামীলীগ গাইবান্ধা জেলা শাখার সাধারন সম্পাদক আবু বকর সিদ্দিক, গাইবান্ধা অতিরিক্ত পুলিশ সুপার ( সি সার্কেল) উদয় কুমার সাহা, সদর উপজেলা পরিষদ চেয়ারম্যান শাহ সারোয়ার কবির, পৌরসভার প্যানেল মেয়র শহীদ আহমেদ। অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন- সদর উপজেলা নির্বাহী অফিসার আব্দুর রাফিউল আলম, গাইবান্ধা ইসলামিয়া উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক এহসানুল কবির,নির্বাহী ম্যাজিষ্ট্রেট মৌমিতা গুহ ইভা, গন উন্নয়ন কেন্দ্র সমন্বয়কারী আফতাব হোসেন, গাইবান্ধা ফায়ার সার্ভিস উপ-সহকারী পরিচালক এনামুল হক, গাইবান্ধা সদর উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা আনিছুর রহমান, বাংলাদেশ স্কাউট গাইবান্ধা জেলা শাখার সাধারন সম্পাদক মোস্তাফিজুর রহমান।

বক্তারা বলেন- ভৌগোলিক অবস্থানগত কারণে বাংলাদেশে প্রতি বছরই বিভিন্ন ধরনের প্রাকৃতিক দুর্যোগ হয়ে থাকে। সঠিক সময়ে যথাযথ প্রস্তুতি গ্রহণ করা গেলে এসব দুর্যোগের ঝুঁকি হ্রাস করে জনগণের জানমালের ক্ষয়ক্ষতি কমিয়ে আনা সম্ভব।দুর্যোগের আগাম সতর্কতা ও দৈনন্দিন আবহাওয়া বার্তা জানতে মোবাইলে ১০৯০ (টোল ফ্রি) আইভিআর পদ্ধতি চালু করা হয়েছে। ফলে ঘূর্ণিঝড়, বন্যা, বজ্রপাত, শৈত্যপ্রবাহ ইত্যাদি প্রাকৃতিক দুর্যোগে পূর্বপ্রস্তুুতি গ্রহণ পূর্বক জনগণকে সুরক্ষিত করে সম্পদের ক্ষয়ক্ষতি কমিয়ে আনতে সক্ষমতা অর্জিত হয়েছে। সে সাথে আমরা ২০৩০ সালের মধ্যে টেকসই উন্নয়ন লক্ষ্যমাত্রা অর্জন করে ২০৪১ সালের মধ্যে দুর্যোগ সহনশীল, ক্ষুধা ও দারিদ্র্যমুক্ত, উন্নত ও সমৃদ্ধ বাংলাদেশ গঠনে সমর্থ হবো।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
এই পত্রিকার সকল সংবাদ, ছবি ও ভিডিও স্বত্ত্ব সংরক্ষিত © ২০২৫ দৈনিক মাতৃজগত    
Developed By Bangla Webs
banglawebs999991