শনিবার, ১৪ মার্চ ২০২৬, ০৫:২৬ পূর্বাহ্ন
ঘোষনা
হযরত খাজা মুহিউদ্দিন চিশতী (রহ.) এর সিলসিলার ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান ও সাবেক প্রধানমন্ত্রী মরহুমা খালেদা জিয়ার সমাধিতে স্পিকার ও ডেপুটি স্পিকারের শ্রদ্ধা। আটঘরিয়ায় সুদের টাকার চাপের কারণে দুই সন্তানের জনক বিষপানে আত্মহত্যা নওগাঁর মহাদেবপুরে চোরাই মোটরসাইকেল উদ্ধার, ১ চোর গ্রেফতার শীলখালী চেকপোস্টে বিজিবির অভিযান: প্রাইভেটকারে ২০ হাজার পিস ইয়াবাসহ আটক ১ সিংড়ায় অবৈধভাবে জ্বালানি তেল মজুদ, ভ্রাম্যমাণ আদালতে ব্যবসায়ীকে জরিমানা চট্টগ্রামে বাজার তদারকি অভিযানে এক লক্ষ ২৫ হাজার টাকা জরিমানা ঝিনাইদহে বিএনপির কার্যালয়ে আগুন, ককটেল বিস্ফোরণ ঝিনাইদহে পেট্রোল কিনতে গিয়ে তেলপাম্প কর্মচারীদের হাতে যুবক নিহত। গুম ও শহীদ পরিবারের পাশে ক্রীড়া প্রতিমন্ত্রী আমিনুল হক নাটোরের নলডাঙ্গায় জ্বালানি তেলের দাম বেশি রাখায় ১০ হাজার টাকা জরিমানা আনোয়ারা জুঁইদন্ডী ইউনিয়নে ৭০০ পরিবারের মাঝে ঈদ উপহার বিতরণ ‘স্ত্রীকে দামি জুতা কিনে দিতে না পেরে’ আত্মহত্যার গল্প ফেসবুকে, আসলে যা ঘটেছে ঢাকা প্রেসক্লাবের সভাপতিকে পাকিস্তান জার্নালিস্ট অ্যাসোসিয়েশনের কেন্দ্রীয় সদস্য ও বাংলাদেশ শাখার সভাপতি নির্বাচিত হওয়ায় শুভেচ্ছা জ্বালানি তেল পাচার রোধে সাতক্ষীরা সীমান্তে বিজিবির কঠোর অবস্থান সাতক্ষীরার মেয়ে সুমি খুলনা থেকে অস্ত্রসহ আটক সেন্টমার্টিনে কোস্ট গার্ডের অভিযানে ১০ কেজি গাঁজাসহ ৯ মাদক পাচারকারী আটক গোমস্তাপুরে অভিযান : আন্তঃজেলা ডাকাত দলের ২ সদস্য গ্রেফতার ঈদকে ঘিরে সাঘাটায় অনুমোদনহীন বেকারির দৌরাত্ম্য, অস্বাস্থ্যকর পরিবেশে তৈরি হচ্ছে খাদ্যপণ্য গাজীপুরের শ্রীপুরে মাদক ব্যবসাকে কেন্দ্র করে মনোয়ারা নামে এক নারী গুলিবিদ্ধ

গাইবান্ধায় সুন্দরগঞ্জ উপজেলা টাকার অভাবে বিনা চিকিৎসায় বাড়ির বিছানায় কাতরাচ্ছে অগ্নিদগ্ধ আশরাফি

রানা ইস্কান্দার রহমান
  • আপডেট টাইম : সোমবার, ৭ মার্চ, ২০২২
  • ৩৪৩ বার পঠিত

গাইবান্ধা জেলা ব্যুরো প্রধানঃ দুই মাস ছয় দিন ধরে বিছানায় কাতরাচ্ছে গাইবান্ধার সুন্দরগঞ্জ উপজেলার ধোপাডাঙ্গা ইউনিয়নের হাতিয়া গ্রামের আলতাফ হোসেনের মেয়ে আশরাফি আক্তার। সাড়ে সাত বছর বয়সী এই শিশুটি শীতকালে বাড়ীর পাশে খেলতে গিয়ে অগ্নিদগ্ধ হয়। এরপর তাকে হাসপাতালে নেওয়া হলে চিকিৎসকরা ঢাকায় নেওয়ার পরামর্শ দেন। কিন্তু অর্থের অভাবে কৃষক বাবা আলতাফ হোসেন শিশুটিকে ঢাকায় নিতে না পেরে বাড়ীতে নিয়ে আসেন। চিকিৎসার অভাবে এখন শিশুটি যন্ত্রনায় কাতরাচ্ছে। বিনা চিকিৎসায় ধুকে ধুকে দিনাতিপাত করছে সে। এ অবস্থায় উন্নত চিকিৎসা করাতে না পারলে দরিদ্র পরিবারের এই শিশুটি মৃত্যুর দিকে ধাবিত হবে বলে আশঙ্কা করছেন স্বজনরা।
পারিবারিক সূত্র জানায়, আশরাফি বাড়ীর পাশ্ববর্তী একটি বিদ্যালয়ে প্রথম শ্রেণিতে পড়ে। আর বাবা আলতাফ হোসেন কৃষি কাজ করেন। মা গৃহিনী। সংসারে আরও দুই বোন আছে আশরাফির। বড় বোন ষষ্ঠ শ্রেইিতে পড়ে ও ছোট বোনের বয়স এক বছর তিন মাস। গত বছরের ১৮ ডিসেম্বর শীতের মধ্যে বাড়ীর পাশে আরেক শিশুর সাথে খেলতে যায় আশরাফি আক্তার। সেসময় দিয়াশলাই দিয়ে আগুন জ্বালানোর সময় হঠাৎ পরনের জামায় আগুন লাগে আশরাফির। তার চিৎকারে আশেপাশের লোকজন এগিয়ে গিয়ে তাকে উদ্ধার করে সুন্দরগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। সাথে সাথে আশরাফিকে রংপুর মেডিকেল কলেজ (রমেক) হাসপাতালে রেফার্ড করলে সেখানে ভর্তি করা হয় আশরাফিকে। চিকিৎসকরা আশরাফিকে ঢাকায় শেখ হাসিনা জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে নিয়ে যাওয়ার পরামর্শ দেন। কিন্তু অর্থাভাবে যেতে না পেরে ১১দিন রমেক হাসপাতালে চিকিৎসার পর আশরাফিকে বাড়ী নিয়ে যান বাবা-মা। বাড়ী ফিরে এখন অসহায় জীবনযাপন করছে শিশুটি। এ অবস্থায় সমাজের মানবদরদি মানুষের কাছে সাহায্য চেয়েছেন ভুক্তভোগী পরিবারটি।

আলতাফ হোসেন বলেন, অর্থের অভাবে আমার অগ্নিদগ্ধ মেয়েটিকে ঢাকায় নিয়ে গিয়ে চিকিৎসা করাতে পারছিনা। তাই আমার সন্তানের উন্নত চিকিৎসার জন্য সমাজের বিত্তশালী মনবদরদি মানুষদের প্রতি অনুরোধ আমাকে সাহায্য করেন। সেই টাকায় আমি মেয়েটার চিকিৎসা করাই। আশরাফির বাবা আলতাফ হোসেনের সাথে যোগাযোগ করতে পারেন ০১৭০১-৫১৬৭৩১ এই মোবাইল নম্বরে।
শিশুটিকে চিকিৎসার বিষয়ে গাইবান্ধার সিভিল সার্জন ডা. আ. ম. আখতারুজ্জামান বলেন, পুড়ে যাওয়া রোগীদের উন্নত চিকিৎসার জন্য একমাত্র হাসপাতাল হচ্ছে শেখ হাসিনা জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউট। সেখানে বিনামূল্যে চিকিৎসা করানো হয়। গরীব হলে সেখানে হয়তো আরো বেশি সুযোগ-সুবিধা পাবে শিশুটি। এর বাহিরে জেলা স্বাস্থ্য বিভাগ থেকে আশরাফির জন্য কিছু করার নেই বলেও জানান সিভিল সার্জন।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
এই পত্রিকার সকল সংবাদ, ছবি ও ভিডিও স্বত্ত্ব সংরক্ষিত © ২০২৫ দৈনিক মাতৃজগত    
Developed By Bangla Webs
banglawebs999991