বৃহস্পতিবার, ১১ ডিসেম্বর ২০২৫, ০৫:৪৬ পূর্বাহ্ন
ঘোষনা
জাতীয় দৈনিক মাতৃজগত পত্রিকার সম্পাদক ও মানবতার ফেরিওয়ালা খান সেলিম রহমানের ৪৮তম শুভ জন্মদিন আজ চট্টগ্রামপ্রধান খবর চট্টগ্রাম প্রেসক্লাবের নতুন কমিটি সভাপতি জাহিদুল করিম কচি ও সাধারণ সম্পাদক গোলাম মাওলা মুরাদ নির্বাচিত নিজস্ব প্রতিবেদক : ১০ ডিসেম্বর ২০২৫, ৫:৩৯ চাঁদপুর-৪ ফরিদগঞ্জে ধানের শীষের পক্ষে ব্যাপক গণজোয়ার—বাড়ি বাড়ি গিয়ে ভোট প্রার্থনা লায়ন হারুনুর রশিদের বেগম খালেদা জিয়ার রোগমুক্তি কামনায় কেন্দ্রীয় যুগ্ম-সম্পাদক মীর ইমরান হোসেন মিথুনের সাদকায়ে জারিয়া। বামৈল দক্ষিণে আ. লীগ নেতা মালুর বিরুদ্ধে ক্ষমতার অপব্যবহার–সহ নানা অভিযোগ এলাকায় আতঙ্ক, তদন্ত দাবি স্থানীয়দের দুর্নীতিবিরোধী কবিতা গানে ভোলা দক্ষিণ প্রেসক্লাবের ৫ম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত নিউজ ২১ টিভির প্রতিনিধি শিশির রঞ্জন হাওলাদারের বাবার মৃত্যুতে গলাচিপা উপজেলা প্রেসক্লাবের গভীর শোক প্রকাশ বেগম খালেদা জিয়ার সুস্থতা কামনায় গলাচিপায় দোয়া মাহফিল অনুষ্ঠিত গাজীপুর শ্রীপুরে বাংলাদেশ জাতীয়বাদী দল বিএনপি তে অর্ধশত মানুষের যোগদান করেছে, তানোরে পরিত্যক্ত নলকূপের পাইপে ৩৫ ফুট গভীরে আটকা দুই বছরের শিশু, চলছে প্রাণপণ উদ্ধার অভিযান লালমনিরহাটে এসপির সাথে জেলা প্রেসক্লাব নেতৃবৃন্দের সৌজন্য সাক্ষাৎ ও কমিটির তালিকা হস্তান্তর ঝিনাইদহে মানবাধিকার দিবস উপলক্ষে আলোচনা সভা ঝিনাইদহে সড়ক দুর্ঘটনায় যুবক গুরুতর আহত, হাসপাতাল ভর্তি ঝিনাইদহে বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার সুস্থতা কামনায় দোয়া মাহফিল আয়োজনে ঝিনাইদহ জেলা কার ও মাইক্রোবাস চালক সমিতি চাঁদাবাজির মামলায় রাঙ্গাবালীর তহশিলদারসহ তিনজনকে আদালতের সমন বাঞ্ছারামপুরে বেগম রোকেয়া দিবসে পাঁচ অদম্য নারীকে সম্মাননা। সাংবাদিক সাইদুলের উপর হামলার ঘটনায় ঢাকা প্রেস ক্লাবের পক্ষ থেকে তীব্র নিন্দা ও প্রতিবাদ বেগম খালেদা জিয়ার রোগমুক্তি কামনায় একদন্তে বিএনপির দোয়া মাহফিল ১০ ডিসেম্বর হিউম্যান এইড এর ৭৭তম বিশ্ব মানবাধিকার দিবস উদযাপন করেছে আন্তর্জাতিক মানবাধিকার দিবস উপলক্ষে ঝিনাইদহে র‍্যালি, মানববন্ধন ও আলোচনা সভা অনুষ্ঠিত

গাইবান্ধার গোবিন্দগঞ্জে উপজেলায় ভাতিজীর বিয়ের অনুষ্ঠানে ২০ হাজার টাকা চাঁদা না পেয়ে চাচা লিচু মিয়ার উপর দু’দফা হামলা

রানা ইস্কান্দার রহমান
  • আপডেট টাইম : মঙ্গলবার, ১৫ মার্চ, ২০২২
  • ৩৪২ বার পঠিত

গাইবান্ধা জেলা ব্যুরো প্রধানঃ গাইবান্ধার গোবিন্দগঞ্জে ভাতিজীর বিয়ের অনুষ্ঠানে চাঁদা না পেয়ে চাচা লিচু মিয়ার উপর দু’দফা হামলা করে স্থানীয় চাঁদাবাজ শহিদুল ইসলাম।
থানার অভিযোগ সুত্রে জানা গেছে, গোবিন্দগঞ্জ উপজেলার দরবস্ত ইউনিয়নের উত্তর সিংগা গ্রামের বজেল হক প্রধান খোকার ছেলে লিচু মিয়া (৩৩) ও একই গ্রামের আঃ সামাদ মিয়ার ছেলে শহিদুল ইসলাম (৩২) এর সাথে পারিবারিক বিষয়ে শক্রতা চলে আসছে।

তারই জের ধরে গত ২৭ ফেব্রুয়ারি লিচু মিয়া তার ভাতিজীর বিবাহের প্রস্তুতি নিলে বিকেল ৪ টার দিকে ওই গ্রামের লাইজু মিয়ার দোকানের সামনে দাঁড়িয়ে ২০ হাজার টাকা চাঁদা দাবী করে শহিদুল। উক্ত চাঁদার টাকা দিতে অস্বীকার করায় ভাতিজীর বিবাহ দিতে দিবে না মর্মে বিভিন্ন ভয়ভীতি দেখিয়ে লোহার রড দ্বারা এলোপাথারী মারপিট করে লিচু মিয়াকে আহত করে।

স্থানীয়রা লিচু মিয়াকে উদ্ধার করে চিকিৎসার জন্য উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করে দেয়।
এ ঘটনায় চাঁদাবাজ শহিদুল ইসলাম ক্ষিপ্ত হয়ে গত ২৮ ফেব্রুয়ারি লিচু’র ভাতিজীকে স্বামীর বাড়ী থেকে আসতে দিবে না বলে রাস্তায় দেশীয় অস্ত্রশস্ত্র নিয়ে খুন-জখম ও মারপিটের হুমকি দেয়।

এরই ধারাবাহিকতায় আজ ১৩ মার্চ (রবিবার) সন্ধ্যা সাড়ে ৭ টার দিকে চকসিংহডাঙ্গা মৌজায় জুম্মার ঘর চারমাথা আজিজুল ইসলামের দোকানের সামনে বেঞ্চে বসে ছিলো লিচু মিয়।

এ সময় চাঁদাবাজ শহিদুল ইসলাম ধারালো বার্মিচ লিচু মিয়ার গর্দানে ঠেকাইয়া পূর্বের ন্যায় ২০ হাজার টাকা আবারো চাঁদা দাবী করলে, স্থানীয় লোকজন এসে শহিদুল ইসলামের হাত থেকে লিচু মিয়াকে উদ্ধার করে।
এ বিষয়ে লিচু মিয়া বাদী হয়ে চাঁদাবাজ শহিদুল ইসলামকে আসামী করে থানায় একটি অভিযোগ দায়ের করেছে।

গোবিন্দগঞ্জ থানার অফিসার ইনচার্জ ইজার উদ্দিন অভিযোগের বিষয় নিশ্চিত করে বলেন, তদন্ত করে শহিদুল ইসলামের বিরুদ্ধে প্রয়োজনিয় আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
এই পত্রিকার সকল সংবাদ, ছবি ও ভিডিও স্বত্ত্ব সংরক্ষিত © ২০২৫ দৈনিক মাতৃজগত    
Developed By Bangla Webs
banglawebs999991