সোমবার, ১৬ মার্চ ২০২৬, ০৮:২৭ অপরাহ্ন
ঘোষনা
নওগাঁর মহাদেবপুরে চোরাই মোটরসাইকেল উদ্ধার, ১ চোর গ্রেফতার শীলখালী চেকপোস্টে বিজিবির অভিযান: প্রাইভেটকারে ২০ হাজার পিস ইয়াবাসহ আটক ১ সিংড়ায় অবৈধভাবে জ্বালানি তেল মজুদ, ভ্রাম্যমাণ আদালতে ব্যবসায়ীকে জরিমানা চট্টগ্রামে বাজার তদারকি অভিযানে এক লক্ষ ২৫ হাজার টাকা জরিমানা ঝিনাইদহে বিএনপির কার্যালয়ে আগুন, ককটেল বিস্ফোরণ ঝিনাইদহে পেট্রোল কিনতে গিয়ে তেলপাম্প কর্মচারীদের হাতে যুবক নিহত। গুম ও শহীদ পরিবারের পাশে ক্রীড়া প্রতিমন্ত্রী আমিনুল হক নাটোরের নলডাঙ্গায় জ্বালানি তেলের দাম বেশি রাখায় ১০ হাজার টাকা জরিমানা আনোয়ারা জুঁইদন্ডী ইউনিয়নে ৭০০ পরিবারের মাঝে ঈদ উপহার বিতরণ ‘স্ত্রীকে দামি জুতা কিনে দিতে না পেরে’ আত্মহত্যার গল্প ফেসবুকে, আসলে যা ঘটেছে ঢাকা প্রেসক্লাবের সভাপতিকে পাকিস্তান জার্নালিস্ট অ্যাসোসিয়েশনের কেন্দ্রীয় সদস্য ও বাংলাদেশ শাখার সভাপতি নির্বাচিত হওয়ায় শুভেচ্ছা জ্বালানি তেল পাচার রোধে সাতক্ষীরা সীমান্তে বিজিবির কঠোর অবস্থান সাতক্ষীরার মেয়ে সুমি খুলনা থেকে অস্ত্রসহ আটক সেন্টমার্টিনে কোস্ট গার্ডের অভিযানে ১০ কেজি গাঁজাসহ ৯ মাদক পাচারকারী আটক গোমস্তাপুরে অভিযান : আন্তঃজেলা ডাকাত দলের ২ সদস্য গ্রেফতার ঈদকে ঘিরে সাঘাটায় অনুমোদনহীন বেকারির দৌরাত্ম্য, অস্বাস্থ্যকর পরিবেশে তৈরি হচ্ছে খাদ্যপণ্য গাজীপুরের শ্রীপুরে মাদক ব্যবসাকে কেন্দ্র করে মনোয়ারা নামে এক নারী গুলিবিদ্ধ ভোলার লালমোহনে সড়ক দুর্ঘটনায় মোটরসাইকেল চালক নিহত সুন্দরগঞ্জ মডেল প্রেসক্লাবের ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত নওগাঁ গোয়েন্দার পৃথক ৩টি মাদকবিরোধী অভিযানে ৮ কেজি গাঁজাসহ ৪ মাদক ব্যবসায়ী গ্রেফতার

গাইবান্ধার গোবিন্দগঞ্জে কাজল বেগম নামে এক মহিলা সন্তানের পিতৃপরিচয় ও স্ত্রী হিসেবে স্বীকৃতির দাবী

রানা ইস্কান্দার রহমান ‌
  • আপডেট টাইম : বৃহস্পতিবার, ৩০ জুন, ২০২২
  • ৩২১ বার পঠিত

গাইবান্ধা জেলা ব্যুরো প্রধানঃ

গাইবান্ধার গোবিন্দগঞ্জে কাজল বেগম নামে এক মহিলা সন্তানের পিতৃপরিচয় ও স্ত্রী হিসেবে স্বীকৃতির দাবীতে দ্বারে দ্বারে ঘুরছে। অসহায় এ মহিলা ভূমিষ্ঠ সন্তান নিয়ে মানবেতর জীবন-যাপন করছে।

জানা গেছে,গোবিন্দগঞ্জ উপজেলার দরবস্ত ইউনিয়নের মিরুপাড়া গ্রামের মোঃ কালামের স্বামী পরিত্যক্তা মেয়ে কাজল বেগমের উপর কুনজর পড়ে একই গ্রামের জাহিদুল ইসলামের লম্পট ছেলে মেনারুল ইসলামের। বিভিন্ন সময় সে কাজলী বেগমকে কু প্রস্তাব দিত।

এরই একপর্যায়ে গত বছরের ১৬ সেপ্টেম্বর একটি ফাঁকা বাড়িতে কাজলকে জোরপূর্বক মেনারুল ধর্ষণ করে। ধর্ষণের সময় কাজলীর চিৎকার ও চেঁচামেচিতে আশেপাশের বাড়ির লোকজন ছুটে এসে মেনারুলকে আপত্তিকর অবস্থায় দেখে। এ সময় লোকজন মেনারুলকে আটক করলে সে কাজলকে বিয়ে করার প্রস্তাব দেয়। এমতাবস্থায় বিক্ষুব্ধ লোকজন শান্ত হয়ে মেনারুলের কথা মেনে নিয়ে তাকে ছেড়ে দেয়। এরপর থেকেই মেনারুল কাজলকে বিয়ে করতে নানা টালবাহালা শুরু করে।

এদিকে কাজল ধর্ষিত হওয়ার কারণে গর্ভবতী হয়ে পড়ে। এ অবস্থায় বার বার মেনারুলকে বিয়ের কথা বললে সে বিয়ের অস্বীকৃতি জানিয়ে গা ঢাকা দেয়।

বাধ্য হয়ে কাজল গত ২২-১১-২০২১ ইং তারিখে নারী ও শিশু নির্যাতন ট্রাইবুনাল-২ গাইবন্ধায় মেনারুল সহ ৫ জনকে আসামী করে একটি মামলা দায়ের করেন। মামলার পর থেকে কাজলসহ তার পরিবারের লোকজনকে মামলা তুলে নিতে বিভিন্নভাবে ভয়-ভীতিসহ প্রাণনাশের হুমকি দিতে থাকে মেনারুল।

একপর্যায়ে গত ২২ ফেব্রুয়ারী মেনারুল ও তার লোকজন দলবদ্ধভাবে কাজলের বাড়ীতে হামলা চালিয়ে কাজলের গর্ভে থাকা সন্তানকে হত্যার উদ্দেশ্যে পেটে স্বজোরে লাথি মারে এবং বেধরক মারপিট করে।

মামলা চলাকালীন সময়ে গত ২১-৬-২০২২ ইং তারিখ রাতে গোবিন্দগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে কাজল বেগম একটি ছেলে সন্তানের জন্ম দেয়। সন্তান জন্মের পর থেকেই কাজল বেগম দারুণ ভাবে ভেঙ্গে পড়েছেন। সমাজে এখন সে কিভাবে মুখ দেখাবে। সন্তানকেই সে কিভাবে লালন-পালন করবে।

এসব বিষয় নিয়ে তিনি সাংবাদিকদের সঙ্গে কথা বলেন। তার ভূমিষ্ঠ সন্তানের পিতৃপরিচয়ের ব্যবস্থা করে দেয়ার জন্য প্রশাসন সহ সকলের নিকট আকুল আবেদন জানিয়েছেন।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
এই পত্রিকার সকল সংবাদ, ছবি ও ভিডিও স্বত্ত্ব সংরক্ষিত © ২০২৫ দৈনিক মাতৃজগত    
Developed By Bangla Webs
banglawebs999991