শনিবার, ২৪ জানুয়ারী ২০২৬, ০১:২৯ পূর্বাহ্ন
ঘোষনা
সীতাকুণ্ডে র‍্যাব কর্মকর্তাকে হত্যা: দুই দিন পর মামলা, গ্রেপ্তার ৩ পতনের পর মাসির দেশে আশ্রয় নিয়েছে হাসিনা: মেজর (অব.) হাফিজ। গলাচিপায় ইলিশের পোনাসহ ৩০ ব্যারেল গুড়া মাছ জব্দ, ভ্রাম্যমাণ আদালতে জরিমানা সাতক্ষীরা-২ আসনে জাতীয় পার্টির প্রার্থী আশরাফুজ্জামানের মতবিনিময় লালমোহনে মাহফিলে যাওয়ার পথে বাসচাপায় দুই মোটরসাইকেল আরোহী নিহত নওগাঁর মান্দায় নির্বাচনী আচরণবিধি মানতে প্রশাসনের কঠোর নজরদারি ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেটের টহল জোরদার মনপুরায় ভোলা-৪ আসনে বিএনপি প্রার্থী নয়নের গণসংযোগ ফ্যামিলি কার্ডের মাধ্যমে নাগরিকদের মৌলিক চাহিদা পূরণের প্রতিশ্রুতি। সুষ্ঠু ও নিরপেক্ষ জাতীয় নির্বাচন নিশ্চিতে দায়িত্বশীল সংবাদ পরিবেশনে অগ্রণী ভূমিকা রাখবে বাংলাদেশ সেন্ট্রাল প্রেসক্লাব ঝিনাইদহ-৪ আসনে স্বতন্ত্র প্রার্থীর নির্বাচনী জনসভায় জনতার ঢল “দেশ গড়ার পরিকল্পনা” আটঘরিয়ায় শীর্ষক রাজনৈতিক প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত  নওগাঁ সদরে প্রথম দিনেই উৎসবমুখর পরিবেশে ভোটারদের কাছে ভোট চাইছেন সকল দলের প্রার্থীরা রাজশাহী-৫ আসনে ধানের শীষের প্রার্থী নজরুল ইসলামের পক্ষে প্রচারণা শুরু। সাতক্ষীরা-২ আসনে বিএনপি প্রার্থী আব্দুর রউফের বিশাল নির্বাচনী জনসভা অনুষ্ঠিত কোটচাঁদপুরে অধ্যাপক মতিয়ার রহমানের দাঁড়িপাল্লার মিছিল সাতক্ষীরা-১ আসনের জনসাধারণ কে ডাব প্রতিকে ভোট দেয়ার আহ্বান হরিণাকুণ্ডুতে বৈদ্যুতিক সর্ট সার্কিটে আগুন, অবরুদ্ধ ফায়ার সার্ভিস টেকনাফে ৫০ হাজার ইয়াবাসহ কোস্ট গার্ডের অভিযানে এক পাচারকারী আটক ঢাকা-১৬ আসন মা-বাবার কবর জিয়ারত করে প্রচারণা শুরু বিএনপির প্রার্থী আমিনুল হকের। গলাচিপা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভয়াবহ আগুন গোমস্তাপুরে আইন শৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত।

গাইবান্ধার পলাশবাড়ী উপজেলায় মহুবর বাহিনীর লুটতরাজ, বসতবাড়ি,ভাংচুর গৃহহীন পরিবারের মানবেতর জীবন

রানা ইস্কান্দার রহমান
  • আপডেট টাইম : রবিবার, ২৭ মার্চ, ২০২২
  • ৩৪৬ বার পঠিত

গাইবান্ধা জেলা ব্যুরো প্রধানঃ গাইবান্ধার পলাশবাড়ীতে অসহায় রিক্সাচালক পরিবারের উপর হামলা, ঘরবাড়িসহ যাবতীয় স্থাপনায় ভাংচুর, লুটতরাজ ও মারপিটের মত ঘটনার অভিযোগ উঠেছে।
অভিযোগসূত্রে জানা যায় আসামী মহুবর রহমান ৩ শতক জমি পরে দলিল করে দেওয়ার শর্তে ১২০০০০ টাকায় বিক্রি করে অভিযোগকারীর স্বামী মোঃ দেলোয়ার হোসেনের নিকট। দীর্ঘদিন থেকেই উক্ত জমিতে বসবাস করে আসছে ভুক্তভোগী ও তার পরিবার। বারবার দলিল করে দেওয়ার কথা বললেও কালক্ষেপণ করে আসছে আসামী মোঃ মহুবর।
অভিযোগ সূত্রে আরও জানা যায়, জমি দলিল করে না দেওয়ার বাহানায় পলাশবাড়ী থানায় জিআর ১০৩/২০২১ ধারা ১৪৩/৪৪৮/৩২৩/৩২৫/৩২৬/৩০৭/৩৭৯/৫০৬ দঃ বিঃ ও পিটিশন নং ২৪২/২০২১ ধারা ফৌঃ কাঃ বিঃ ১০৭/১১৭(সি) ধারা ও ফৌঃ কাঃ বিঃ ১৪৪/১৪৫ ধারা মোতাবেক মামলা করায় ১ নং আসামী হাজতবাসের পর আর কোন অন্যায় করবেনা মর্মে মুচলেকা দিলেও হিংসা মনোভাব ও বিদ্বেষ পোষণ করে আসছে। গত ০৩/০৩/২০২২ ইং রোজ বৃহস্পতিবার ৩ ঘটিকার সময় ১ নং আসামী মহুবর, ২ নং আসামী বেলাল, ৩ নং আসামী ইব্রাহিম, ৪ নং আসামী রশিদা, ৫ নং আসামী মুক্তা, ৬ নং আসামী আঃ বারী ও ৭ নং আসামী শাহিন এবং ১০/১৫ জন ভারাটিয়া সন্ত্রাসীসহ ভুক্তভোগীর বাড়িতে হামলা চালায়। হামলা, ভাংচুর, লুটতরাজ ও নগদ অর্থ ছিনতাই করে প্রায় ১৫০৪০০ টাকার ক্ষতি সাধন করে।
হামলাকারীরা ভুক্তভোগীকে মারধর করে এমনকি হত্যার চেষ্টা করে। চিল্লাচিল্লি শুনে পাড়ার লোকজন আসে এবং ৯৯৯ ফোন করলে পুলিশ তাৎক্ষণিকভাবে আসামীদের হাত থেকে তাদের রক্ষা করে। দ্রুত চিকিৎসার জন্য ভুক্তভোগী গাইবান্ধা আধুনিক সদর হাসপাতালে ভর্তি হোন। ঘরবাড়ি হারিয়ে এবং প্রাণ বাঁচানোর ভয়ে ভুক্তভোগী স্বামী সন্তান দিয়ে মানবেতর জীবনযাপন করছে। থানায় অভিযোগ করতে গেলে আসামীরা ক্ষমতার জোর দেখায় এবং ভুক্তভোগীকে প্রাণনাশের হুমকি প্রদান করেন। ভুক্তভোগী গত ১০ মার্চ বৃহস্পতিবার গাইবান্ধা আমলী আদালত (পলাশবাড়ী ) আসামীদের বিরুদ্ধে সিআর ৬০/২২ নং মামলা করেন। প্রাণের নিরাপত্তা ও ন্যায্য মানবাধিকার পাওয়ার আশা করছেন ভুক্তভোগী।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
এই পত্রিকার সকল সংবাদ, ছবি ও ভিডিও স্বত্ত্ব সংরক্ষিত © ২০২৫ দৈনিক মাতৃজগত    
Developed By Bangla Webs
banglawebs999991