শনিবার, ২৪ জানুয়ারী ২০২৬, ০২:০৯ পূর্বাহ্ন
ঘোষনা
সীতাকুণ্ডে র‍্যাব কর্মকর্তাকে হত্যা: দুই দিন পর মামলা, গ্রেপ্তার ৩ পতনের পর মাসির দেশে আশ্রয় নিয়েছে হাসিনা: মেজর (অব.) হাফিজ। গলাচিপায় ইলিশের পোনাসহ ৩০ ব্যারেল গুড়া মাছ জব্দ, ভ্রাম্যমাণ আদালতে জরিমানা সাতক্ষীরা-২ আসনে জাতীয় পার্টির প্রার্থী আশরাফুজ্জামানের মতবিনিময় লালমোহনে মাহফিলে যাওয়ার পথে বাসচাপায় দুই মোটরসাইকেল আরোহী নিহত নওগাঁর মান্দায় নির্বাচনী আচরণবিধি মানতে প্রশাসনের কঠোর নজরদারি ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেটের টহল জোরদার মনপুরায় ভোলা-৪ আসনে বিএনপি প্রার্থী নয়নের গণসংযোগ ফ্যামিলি কার্ডের মাধ্যমে নাগরিকদের মৌলিক চাহিদা পূরণের প্রতিশ্রুতি। সুষ্ঠু ও নিরপেক্ষ জাতীয় নির্বাচন নিশ্চিতে দায়িত্বশীল সংবাদ পরিবেশনে অগ্রণী ভূমিকা রাখবে বাংলাদেশ সেন্ট্রাল প্রেসক্লাব ঝিনাইদহ-৪ আসনে স্বতন্ত্র প্রার্থীর নির্বাচনী জনসভায় জনতার ঢল “দেশ গড়ার পরিকল্পনা” আটঘরিয়ায় শীর্ষক রাজনৈতিক প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত  নওগাঁ সদরে প্রথম দিনেই উৎসবমুখর পরিবেশে ভোটারদের কাছে ভোট চাইছেন সকল দলের প্রার্থীরা রাজশাহী-৫ আসনে ধানের শীষের প্রার্থী নজরুল ইসলামের পক্ষে প্রচারণা শুরু। সাতক্ষীরা-২ আসনে বিএনপি প্রার্থী আব্দুর রউফের বিশাল নির্বাচনী জনসভা অনুষ্ঠিত কোটচাঁদপুরে অধ্যাপক মতিয়ার রহমানের দাঁড়িপাল্লার মিছিল সাতক্ষীরা-১ আসনের জনসাধারণ কে ডাব প্রতিকে ভোট দেয়ার আহ্বান হরিণাকুণ্ডুতে বৈদ্যুতিক সর্ট সার্কিটে আগুন, অবরুদ্ধ ফায়ার সার্ভিস টেকনাফে ৫০ হাজার ইয়াবাসহ কোস্ট গার্ডের অভিযানে এক পাচারকারী আটক ঢাকা-১৬ আসন মা-বাবার কবর জিয়ারত করে প্রচারণা শুরু বিএনপির প্রার্থী আমিনুল হকের। গলাচিপা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভয়াবহ আগুন গোমস্তাপুরে আইন শৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত।

গাইবান্ধার সাদুল্লাপুর উপজেলায় এখানকার ঘাঘট ব্রিজ-কামারপাড়া কাঁচা রাস্তার খামার বাগচী ও পুরানলক্ষীপুর গ্রামের সীমান্তবর্তী স্থানের সুইচ গেট ঘেঁষে বিশালাকৃতির সুড়ঙ্গ হয়েছে তা যেন দেখার কেউ নেই

রানা ইস্কান্দার রহমান
  • আপডেট টাইম : বুধবার, ১৫ জুন, ২০২২
  • ২৯৬ বার পঠিত

গাইবান্ধা জেলা ব্যুরো প্রধানঃ

পথের মাঝে স্লুইচ গেট। এর পাদদেশে সৃষ্টি হয়েছে ভাঙন। সম্প্রতি পানির চাপ বাড়ার ফলে সেই ভাঙন থেকে তৈরি হয়েছে বড় গর্ত। এর ফলে আসছে বর্ষায় বাড়তি পানির ঢলে গেটটির বিলীন হওয়ার আশঙ্কা রয়েছে। এতে প্রাণহানীসহ নষ্ট হতে পারে এলাকার কৃষি ফসল। এ নিয়ে আতঙ্ক ও দুশ্চিন্তায় রয়েছে এলাকাবাসী।

সরেজমিনে মঙ্গলবার সকালে ঝুঁকিতে থাকা ওই গেটটির দেখা মেলে গাইবান্ধার সাদুল্লাপুর উপজেলায়। এখানকার ঘাঘট ব্রিজ-কামারপাড়া কাঁচা রাস্তার খামার বাগচী ও পুরানলক্ষীপুর গ্রামের সীমান্তবর্তী স্থানের গেট ঘেঁষে বিশালাকৃতির সৃষ্টি হওয়া সুড়ঙ্গটি সহজেই চোখে পড়ে।

স্থানীয়রা জানান, কৃষি ফসল রক্ষায় কয়েক যুগ আগে ওই স্থানে নির্মিত হয় স্লুইচ গেটটি। এরই মধ্যে গেটটি ঘেঁষে রাস্তার নিচে একটি সুড়ঙ্গ (গর্ত) সৃষ্টি হয়েছে। এমন পরিস্থিতিতেও হালকা যানবাহন ও হেঁটে সুড়ঙ্গটির ওপর দিয়ে মানুষ চলাফেরা করছে। এতে করে মাটি ধসে যে কোনো মুহূর্তে প্রাণহানী হওয়ার আশঙ্কা দেখা দিয়েছে। এছাড়া অতি ঝুঁকিতে রয়েছে স্লুইচ গেট। দ্রুত সুড়ঙ্গটি মাটিভরাট না করা হলে পানির চাপে নদীগর্ভে বিলীন হতে পারে এই গেটটি। সেই সঙ্গে মানুষের দুর্ভোগসহ পানিতে তলিয়ে যেতে পারে সহস্রাধিক হেক্টর কৃষি ফসল। বিদ্যমান পরিস্থিতে নুরপুর, খামার বাগচী, পুরানলক্ষীপুর, কামারপাড়া, হিয়ালীসহ আশপাশের প্রায় ১৫ গ্রামের মানুষ চরম দুশ্চিন্তায় পড়েছেন। ওই স্লুইচ গেটের রেগুলেটরম্যান ও সাবেক ইউপি সদস্য মোছা. ছালমা বেগম জানান, কয়েক দিনের বর্ষণের কারণে হঠাৎ করে রাস্তার নিচে গেট সংলগ্ন বড় ধরণের সুড়ঙ্গের সৃষ্টি হয়েছে। যার ফলে গেটটি ভেঙে পড়ার আশঙ্কা করা হচ্ছে। অবিলম্বে সংস্কার করা না হলে দুর্ঘটনাসহ মানুষেরা ভোগান্তিতে পড়তে পারে।

এ বিষয়টির সতত্যা স্বীকার করে গাইবান্ধা পানি উন্নয়ন বোর্ডের সহকারী প্রকৌশলী গোলাম ওয়াদুদ জানান, ইতোমধ্যে ঘটনাস্থল পরিদর্শন করা হয়েছে। স্লুইচ গেটটি দ্রুত প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
এই পত্রিকার সকল সংবাদ, ছবি ও ভিডিও স্বত্ত্ব সংরক্ষিত © ২০২৫ দৈনিক মাতৃজগত    
Developed By Bangla Webs
banglawebs999991