বৃহস্পতিবার, ১১ ডিসেম্বর ২০২৫, ০৬:২৩ পূর্বাহ্ন
ঘোষনা
জাতীয় দৈনিক মাতৃজগত পত্রিকার সম্পাদক ও মানবতার ফেরিওয়ালা খান সেলিম রহমানের ৪৮তম শুভ জন্মদিন আজ চট্টগ্রামপ্রধান খবর চট্টগ্রাম প্রেসক্লাবের নতুন কমিটি সভাপতি জাহিদুল করিম কচি ও সাধারণ সম্পাদক গোলাম মাওলা মুরাদ নির্বাচিত নিজস্ব প্রতিবেদক : ১০ ডিসেম্বর ২০২৫, ৫:৩৯ চাঁদপুর-৪ ফরিদগঞ্জে ধানের শীষের পক্ষে ব্যাপক গণজোয়ার—বাড়ি বাড়ি গিয়ে ভোট প্রার্থনা লায়ন হারুনুর রশিদের বেগম খালেদা জিয়ার রোগমুক্তি কামনায় কেন্দ্রীয় যুগ্ম-সম্পাদক মীর ইমরান হোসেন মিথুনের সাদকায়ে জারিয়া। বামৈল দক্ষিণে আ. লীগ নেতা মালুর বিরুদ্ধে ক্ষমতার অপব্যবহার–সহ নানা অভিযোগ এলাকায় আতঙ্ক, তদন্ত দাবি স্থানীয়দের দুর্নীতিবিরোধী কবিতা গানে ভোলা দক্ষিণ প্রেসক্লাবের ৫ম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত নিউজ ২১ টিভির প্রতিনিধি শিশির রঞ্জন হাওলাদারের বাবার মৃত্যুতে গলাচিপা উপজেলা প্রেসক্লাবের গভীর শোক প্রকাশ বেগম খালেদা জিয়ার সুস্থতা কামনায় গলাচিপায় দোয়া মাহফিল অনুষ্ঠিত গাজীপুর শ্রীপুরে বাংলাদেশ জাতীয়বাদী দল বিএনপি তে অর্ধশত মানুষের যোগদান করেছে, তানোরে পরিত্যক্ত নলকূপের পাইপে ৩৫ ফুট গভীরে আটকা দুই বছরের শিশু, চলছে প্রাণপণ উদ্ধার অভিযান লালমনিরহাটে এসপির সাথে জেলা প্রেসক্লাব নেতৃবৃন্দের সৌজন্য সাক্ষাৎ ও কমিটির তালিকা হস্তান্তর ঝিনাইদহে মানবাধিকার দিবস উপলক্ষে আলোচনা সভা ঝিনাইদহে সড়ক দুর্ঘটনায় যুবক গুরুতর আহত, হাসপাতাল ভর্তি ঝিনাইদহে বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার সুস্থতা কামনায় দোয়া মাহফিল আয়োজনে ঝিনাইদহ জেলা কার ও মাইক্রোবাস চালক সমিতি চাঁদাবাজির মামলায় রাঙ্গাবালীর তহশিলদারসহ তিনজনকে আদালতের সমন বাঞ্ছারামপুরে বেগম রোকেয়া দিবসে পাঁচ অদম্য নারীকে সম্মাননা। সাংবাদিক সাইদুলের উপর হামলার ঘটনায় ঢাকা প্রেস ক্লাবের পক্ষ থেকে তীব্র নিন্দা ও প্রতিবাদ বেগম খালেদা জিয়ার রোগমুক্তি কামনায় একদন্তে বিএনপির দোয়া মাহফিল ১০ ডিসেম্বর হিউম্যান এইড এর ৭৭তম বিশ্ব মানবাধিকার দিবস উদযাপন করেছে আন্তর্জাতিক মানবাধিকার দিবস উপলক্ষে ঝিনাইদহে র‍্যালি, মানববন্ধন ও আলোচনা সভা অনুষ্ঠিত

গাইবান্ধায় ভুয়া কমিটির প্রতিবাদে মুক্তিযোদ্ধা সংসদ সন্তান কমান্ডের সংবাদ সম্মেলন

রিপোর্টারের নাম
  • আপডেট টাইম : রবিবার, ৬ মার্চ, ২০২২
  • ৩০৪ বার পঠিত

গাইবান্ধা জেলা ব্যুরো প্রধানঃ সংগঠন থেকে বহিষ্কৃত কেন্দ্রীয় ও স্থানীয় নেতার মুখোশ উন্মোচন এবং তাদের নানা অপকর্ম তুলে ধরতে সংবাদ সম্মেলন করেছেন জেলা মুক্তিযোদ্ধা সংসদ সন্তান কমান্ড গাইবান্ধা।
রবিবার সকালে শহরের ব্রিজ রোডের পুরাতন বাজার সংলগ্ন গাইবান্ধা মুক্তিযোদ্ধা কমপ্লেক্স ভবনের সম্মেলন কক্ষে এই সংবাদ সম্মেলন করে সংগঠনটি।

এ সময় জেলা মুক্তিযোদ্ধা সংসদ সন্তান কমান্ডের সাধারণ সম্পাদক শেখ রোহিত হাসান রিন্টু লিখিত বক্তব্য পাঠ করেন।
লিখিত বক্তব্যে তিনি উল্লেখ করেন, গত ২২ ফেব্রুয়ারি গাইবান্ধা মুক্তিযোদ্ধা সংসদ সন্তান কমান্ডের ৩১ সদস্য বিশিষ্ট একটি ভুয়া কমিটি সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রচার করা হয়েছে। যে কমিটির সাধারণ সম্পাদক হিসেবে আতিকুর রহমান আতিক বাবুর নাম রয়েছে। এই আতিক বাবুকে একটি এজাহারভুক্ত ধর্ষণ মামলাসহ চুরি ও বেশ কয়েকটি প্রতারণা ও চেক জালিয়াতির মামলার অভিযোগে কেন্দ্রীয় মুক্তিযোদ্ধা সংসদ সন্তান কমান্ড ২০২০ সালের ১৬ সেপ্টেম্বর গাইবান্ধা কমিটির সাধারণ সম্পাদকের পদ থেকে বহিষ্কার করা হয়। পরবর্তীতে কেন্দ্রীয় মুক্তিযোদ্ধা সংসদ সন্তান কমান্ডের সভাপতি শেখ আতিকুর বাবু স্বাক্ষরিত ইস্তেকুর রহমানকে সভাপতি ও শেখ রোহিত হাসান রিন্টুকে সাধারণ সম্পাদক করে গাইবান্ধা জেলা কমিটির অনুমোদন দেওয়া হয়। যা এখন পর্যন্ত বলবৎ রয়েছে।
অন্যদিকে, যিনি এই ভুয়া কমিটির অনুমোদন দিয়েছেন তিনিও মুক্তিযোদ্ধা কেন্দ্রীয় সংসদ কাউন্সিল কর্তৃক বহিষ্কৃত নেতা মেহেদী হাসান। মুক্তিযোদ্ধা সংসদ সন্তান কমান্ডের কেন্দ্রীয় কমিটির বহিষ্কৃত সভাপতি মেহেদী হাসানের বিরুদ্ধেও একাধিক অভিযোগ রয়েছে। রয়েছে টাকার বিনিময়ে টাঙ্গাইল জেলা কমিটি গঠনের অভিযোগ। মূলত এই ঘটনাটি তদন্তের মাধ্যমে প্রমাণিত হলে, ‘মুক্তিযোদ্ধা সংসদ কেন্দ্রীয় কমান্ড কাউন্সিল’ ২০১৬ সালের জুলাই মাসে অভিযুক্ত মেহেদী হাসানকে কেন্দ্রীয় কমিটির সভাপতির পদ থেকে অব্যাহতি দেয়া হয়। পরবর্তীতে ২০১৭ সালে ৩০মে সম্মেলনের মাধ্যমে কেন্দ্রীয় মুক্তিযোদ্ধা সংসদ সন্তান কমান্ডের সভাপতির দায়িত্ব পান শেখ আতিকুর বাবু (কেন্দ্রীয়)। এদিকে পদ ফিরে পেতে হাইকোর্টের দারস্থ হন অভিযুক্ত মেহেদী হাসান। কিন্তু আদালতের রায়ে বৈধতা পায় শেখ আতিকুর বাবুর কমিটি।
এ সময় শেখ রোহিত হাসান রিন্টু উপস্থিত সাংবাদিকদের কাছে প্রশ্ন রেখে বলেন, মেহেদী হাসান নিজেই যেখানে বহিষ্কৃত, সেখানে তার দেয়া গাইবান্ধা মুক্তিযোদ্ধা সংসদ সন্তান কমান্ডের কমিটি কিভাবে বৈধ? বহিষ্কৃত এই দুই নেতার এমন কর্মকান্ডকে ধিক্কার জানিয়ে তাদের বিরুদ্ধে কঠোর আইনগত ব্যবস্থা নেওয়ার জন্য কেন্দ্রীয় কমিটির কাছে অনুরোধ জানান তিনি।
এরআগে অভিযুক্ত দুই নেতার বহিস্কৃত হওয়ার কেন্দ্রীয় চিঠি, হাইকোর্টের রিট, এবং বর্তমান ৪১ সদস্য বিশিষ্ট কেন্দীয় কমিটির অনুমোদন পত্র অবগতির জন্য সাংবাদিকদের হাতে তুলে দেওয়া হয়।
সংবাদ সম্মেলনে মুক্তিযোদ্ধা সংসদ সন্তান কমান্ডের জেলা ও উপজেলার কমিটির নেতৃবৃন্দ, সদস্য ও আতিক বাবুর বিরুদ্ধে দায়ের করা ধর্ষণ মামলার বাদী মৌসুমি মিষ্টিসহ সাংবাদিকরা উপস্থিত ছিলেন।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
এই পত্রিকার সকল সংবাদ, ছবি ও ভিডিও স্বত্ত্ব সংরক্ষিত © ২০২৫ দৈনিক মাতৃজগত    
Developed By Bangla Webs
banglawebs999991