বৃহস্পতিবার, ১১ ডিসেম্বর ২০২৫, ০৬:১২ পূর্বাহ্ন
ঘোষনা
জাতীয় দৈনিক মাতৃজগত পত্রিকার সম্পাদক ও মানবতার ফেরিওয়ালা খান সেলিম রহমানের ৪৮তম শুভ জন্মদিন আজ চট্টগ্রামপ্রধান খবর চট্টগ্রাম প্রেসক্লাবের নতুন কমিটি সভাপতি জাহিদুল করিম কচি ও সাধারণ সম্পাদক গোলাম মাওলা মুরাদ নির্বাচিত নিজস্ব প্রতিবেদক : ১০ ডিসেম্বর ২০২৫, ৫:৩৯ চাঁদপুর-৪ ফরিদগঞ্জে ধানের শীষের পক্ষে ব্যাপক গণজোয়ার—বাড়ি বাড়ি গিয়ে ভোট প্রার্থনা লায়ন হারুনুর রশিদের বেগম খালেদা জিয়ার রোগমুক্তি কামনায় কেন্দ্রীয় যুগ্ম-সম্পাদক মীর ইমরান হোসেন মিথুনের সাদকায়ে জারিয়া। বামৈল দক্ষিণে আ. লীগ নেতা মালুর বিরুদ্ধে ক্ষমতার অপব্যবহার–সহ নানা অভিযোগ এলাকায় আতঙ্ক, তদন্ত দাবি স্থানীয়দের দুর্নীতিবিরোধী কবিতা গানে ভোলা দক্ষিণ প্রেসক্লাবের ৫ম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত নিউজ ২১ টিভির প্রতিনিধি শিশির রঞ্জন হাওলাদারের বাবার মৃত্যুতে গলাচিপা উপজেলা প্রেসক্লাবের গভীর শোক প্রকাশ বেগম খালেদা জিয়ার সুস্থতা কামনায় গলাচিপায় দোয়া মাহফিল অনুষ্ঠিত গাজীপুর শ্রীপুরে বাংলাদেশ জাতীয়বাদী দল বিএনপি তে অর্ধশত মানুষের যোগদান করেছে, তানোরে পরিত্যক্ত নলকূপের পাইপে ৩৫ ফুট গভীরে আটকা দুই বছরের শিশু, চলছে প্রাণপণ উদ্ধার অভিযান লালমনিরহাটে এসপির সাথে জেলা প্রেসক্লাব নেতৃবৃন্দের সৌজন্য সাক্ষাৎ ও কমিটির তালিকা হস্তান্তর ঝিনাইদহে মানবাধিকার দিবস উপলক্ষে আলোচনা সভা ঝিনাইদহে সড়ক দুর্ঘটনায় যুবক গুরুতর আহত, হাসপাতাল ভর্তি ঝিনাইদহে বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার সুস্থতা কামনায় দোয়া মাহফিল আয়োজনে ঝিনাইদহ জেলা কার ও মাইক্রোবাস চালক সমিতি চাঁদাবাজির মামলায় রাঙ্গাবালীর তহশিলদারসহ তিনজনকে আদালতের সমন বাঞ্ছারামপুরে বেগম রোকেয়া দিবসে পাঁচ অদম্য নারীকে সম্মাননা। সাংবাদিক সাইদুলের উপর হামলার ঘটনায় ঢাকা প্রেস ক্লাবের পক্ষ থেকে তীব্র নিন্দা ও প্রতিবাদ বেগম খালেদা জিয়ার রোগমুক্তি কামনায় একদন্তে বিএনপির দোয়া মাহফিল ১০ ডিসেম্বর হিউম্যান এইড এর ৭৭তম বিশ্ব মানবাধিকার দিবস উদযাপন করেছে আন্তর্জাতিক মানবাধিকার দিবস উপলক্ষে ঝিনাইদহে র‍্যালি, মানববন্ধন ও আলোচনা সভা অনুষ্ঠিত

গাইবান্ধায় মাদক মামলায় এক ব্যক্তির মৃত্যুদণ্ড

রিপোর্টারের নাম
  • আপডেট টাইম : রবিবার, ৬ মার্চ, ২০২২
  • ৩১০ বার পঠিত

গাইবান্ধা জেলা ব্যুরো প্রধানঃ গাইবান্ধায় মাদক মামলায় জহুরুল ইসলাম (৬৫) নামে এক ব্যক্তিকে মৃত্যুদন্ডের আদেশ দিয়েছেন আদালত। একই সঙ্গে এক লাখ টাকা অর্থদন্ড করা হয়েছে।
রবিবার (৬ মার্চ) দুপুরে গাইবান্ধা জেলা ও দায়রা জজ আদালতের বিচারক দিলীপ কুমার ভৌমিক এই রায় দেন। আদালতে জহুরুল ইসলামের উপস্থিতি এই রায় ঘোষণা করা হয়।
দণ্ডপ্রাপ্ত জহুরুল ইসলাম গোবিন্দগঞ্জ উপজেলার মালাধর গ্রামের মৃত নায়েব উদ্দিনের ছেলে। ২০১৯ সালের ৬ জুন গোবিন্দগঞ্জ পৌর এলাকার পান্থাপাড়া থেকে ২৫০ গ্রাম হেরোইনসহ তাকে গ্রেফতার করে পুলিশ।
বিষয়টি নিশ্চিত করে রাষ্ট্রপক্ষের আইনজীবী মো. ফারুক আহস্মেদ প্রিন্স জানান, জহুরুল ইসলামের কাছ থেকে ২৫০ গ্রাম হেরোইন উদ্ধারের ঘটনায় গোবিন্দগঞ্জ থানার তৎকালীন এসআই মমিরুল ইসলাম বাদী হয়ে মাদকদ্রব্য আইনে একটি মামলা দায়ের করেন। পরে তদন্ত শেষে পুলিশ একমাত্র আসামি জহুরুলের বিরুদ্ধে আদালতে অভিযোগপত্র দাখিল করেন। এরপর আদালতে এই মামলার দীর্ঘ শুনানি ও সাক্ষ্যগ্রহণ শেষ হয়। আদালতের বিচারকাজে অভিযোগ প্রমাণিত রায় ঘোষণার ধার্য তারিখ অনুযায়ী বিচারক আসামি জহুরুল ইসলামকে ফাঁসিতে ঝুলিয়ে মৃত্যুদণ্ডের আদেশ দেন। একই সঙ্গে তাকে এক লাখ টাকা জরিমানা করা হয়। আদালতের এই রায়ে সন্তোষ প্রকাশ করেন তিনি।
আদালতে আসামি পক্ষের আইনজীবী ছিলেন এ্যাডভোকেট মো. সিরাজুল ইসলাম বাবু। তবে এই রায়ের বিরুদ্ধে তিনি উচ্চ আদালতে আপীল করবেন বলেন জানিয়েছেন।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
এই পত্রিকার সকল সংবাদ, ছবি ও ভিডিও স্বত্ত্ব সংরক্ষিত © ২০২৫ দৈনিক মাতৃজগত    
Developed By Bangla Webs
banglawebs999991