রবিবার, ০৮ ফেব্রুয়ারী ২০২৬, ০৪:৪০ পূর্বাহ্ন
ঘোষনা
ভোট প্রভাবিত করতে সুন্দরগঞ্জে কালো টাকা ছড়ানোর অভিযোগ জামায়াত প্রার্থীর বহিরাগতদের নিয়ে বিশৃঙ্খলার দায় জামায়াতকেই নিতে হবে: আমিনুল হক এশিয়ান টেলিভিশনের চেয়ারম্যান নির্বাচিত হলেন রূপায়ণ গ্রুপের চেয়ারম্যান মো. লিয়াকত আলী খাঁন মুকুল ব্রাহ্মণবাড়িয়ায় নবচেতনার জেলা প্রতিনিধির ওপর হামলার অভিযোগ গ্রেপ্তারের দাবিতে সাংবাদিক মহলের নিন্দা ও প্রতিবাদ মামলা দায়ের, তদন্তে পুলিশ। লোহাগাড়ায় যৌথ অভিযানে ১১ মামলার পলাতক আসামি গ্রেপ্তার গভীর সমুদ্রে কোস্ট গার্ডের অভিযান: অবৈধ ট্রলিং বোটসহ ৩৪ জেলে আটক সোনাতলাবাসীকে ধানের শীষে ভোট দেওয়ার আহ্বান সাবেক ছাত্রনেতা ডলারের ধানের শীষের সমর্থনে ১০ নম্বর ওয়ার্ড বিএনপির বিশাল মিছিল ও জনসভা সাতক্ষীরা প্রেসক্লাবের আয়োজনে পরিবার পরিজন নিয়ে সাংবাদিকদের মিলন মেলা শ্যামনগরে এয়ারগান, গুলিসহ বিভিন্ন সরঞ্জাম উদ্ধার কোটচাঁদপুরে ছাত্রশিবিরের ৪৯তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন ভোলা-৩ আসনে মেজর (অব.) হাফিজ উদ্দিন আহমেদ (বীর বিক্রম)-এর জনসভা উপলক্ষে মিছিল ও নেতৃবৃন্দের সমাবেশ যুক্তরাজ্য প্রবাসী গীতিকার আছাব আলীকে বিমানবন্দরে সংবর্ধনা ভোলা-৩ আসনে মেজর (অব.) হাফিজ উদ্দিন আহমেদ (বীর বিক্রম)-এর নির্বাচনী উঠান বৈঠক অনুষ্ঠিত ঝিনাইদহ-৪ আসনে স্বতন্ত্র প্রার্থীর প্রচার মিছিল মনপুরায় বিএনপি–জামায়াত সংঘর্ষ, আহত ৮। মেধা, সততা ও দেশপ্রেমে গড়ি আগামীর বাংলাদেশ চুয়াডাঙ্গায় ছাত্রশিবিরের ৪৯তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত। দ্রুতগতির বাসের ধাক্কায় টেকনাফে টমটমচালক নিহত, আহত ৬ ভোলা-লালমোহনে মদ, ইয়াবা, গাঁজা ও জুয়ার ভয়াবহ বিস্তার ঝিনাইদহে ইসলামী ছাত্রশিবিরের প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে নানা কর্মসূচি

গাইবান্ধায় রহস্যজনকভাবে একটি মটর সাইকেল সহ ১,০৩,৭০০ টাকার গাজা আটক করেছে ট্রাফিক পুলিশ।

রানা ইস্কান্দার রহমান
  • আপডেট টাইম : বৃহস্পতিবার, ১৯ মে, ২০২২
  • ৩০০ বার পঠিত

গাইবান্ধা জেলা ব্যুরো প্রধানঃ

গাইবান্ধায় কর্তব্যরত অবস্থায় একটি ডিসকভার ১০০ সিসি মটর সাইকেল সহ মটর সাইকেল এর সিটের নিচ থেকে আনুমানিক ১লক্ষ ৩ হাজার ৭শ টাকা মূল্যের ৫ কেজি ১শ ৮৫ গ্রাম গাজা আটক করেছে ট্রাফিক পুলিশ। চালক পলাতক।

ট্রাফিক পুলিশ সূত্রে জানা গেছে-বুধবার সন্ধ্যা ৭ টার দিকে গাইবান্ধা শহরের বড় মসজিদ মোড় হয়ে একজন মটর সাইকেল চালক হেলমেট ছাড়া মটর সাইকেল চালিয়ে পূর্ব পাড়া মুখে যাচ্ছিল। এ সময় ট্রাফিক কনষ্টেবল ফরহাদ মটর সাইকেল চালককে থামানোর জন্য সিগনাল দিলে মটর সাইকেল চালক মটর সাইকেল থুয়ে চলে যায়। পরে দীর্ঘ সময় পেড়িয়ে গেলেও মটর সাইকেল চালক মটর সাইকেল নিতে না আসায় ট্রাফিক কনষ্টেবল ফরহাদ এর সন্দেহ হলে তিনি মটর সাইকেল এর সিটের কভার তুলে দেখে গাজার বস্তা। পরে মটর সাইকেল সহ গাজার বস্তাটি উদ্ধার করে ট্রাফিক পুলিশ বক্স অফিসে এনে মেশিনে মাপলে গাজার পরিমাণ জানা যায়। আটককালে টিআই আলী আজম, টি এস আই মোজাম্মেল, ট্রাফিক মিজানুর উপস্থিত ছিলেন।

এ রিপোর্ট লেখা অবধি মটর সাইকেল চালক পলাতক থাকায় তার নাম ঠিকানা যানা যায়নি।

গাইবান্ধা ট্রাফিক অফিসার ইনচার্জ ( টি আই প্রশাসন) নূর আলম সিদ্দিক এ ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন- বগুড়া হ ১৩ সিরিয়ালের ২৮৬৫ নাম্বারের একটি ভুয়া নাম্বার প্লেট সংযুক্ত একজন মটর সাইকেল চালক মটর সাইকেল নিয়ে সুন্দরগঞ্জ থেকে বালাসী রুটে যাচ্ছিল। ধারনা করা হচ্ছে গাজাগুলো কুড়িগ্রাম থেকে নৌকাযোগে এনে বালাসী হয়ে জামালপুর অথবা ঢাকায় প্রেরন করার উদ্দেশ্যে যাচ্ছিল। গাজাসহ বস্তাটি সদর থানায় হস্তান্তর করা হয়েছে।

উল্লেখ্য, যে কাজটি পুলিশ এর করার কথা ছিল সেটি ট্রাফিক পুলিশ করল।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
এই পত্রিকার সকল সংবাদ, ছবি ও ভিডিও স্বত্ত্ব সংরক্ষিত © ২০২৫ দৈনিক মাতৃজগত    
Developed By Bangla Webs
banglawebs999991