শনিবার, ১৪ মার্চ ২০২৬, ০৫:৩৯ পূর্বাহ্ন
ঘোষনা
হযরত খাজা মুহিউদ্দিন চিশতী (রহ.) এর সিলসিলার ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান ও সাবেক প্রধানমন্ত্রী মরহুমা খালেদা জিয়ার সমাধিতে স্পিকার ও ডেপুটি স্পিকারের শ্রদ্ধা। আটঘরিয়ায় সুদের টাকার চাপের কারণে দুই সন্তানের জনক বিষপানে আত্মহত্যা নওগাঁর মহাদেবপুরে চোরাই মোটরসাইকেল উদ্ধার, ১ চোর গ্রেফতার শীলখালী চেকপোস্টে বিজিবির অভিযান: প্রাইভেটকারে ২০ হাজার পিস ইয়াবাসহ আটক ১ সিংড়ায় অবৈধভাবে জ্বালানি তেল মজুদ, ভ্রাম্যমাণ আদালতে ব্যবসায়ীকে জরিমানা চট্টগ্রামে বাজার তদারকি অভিযানে এক লক্ষ ২৫ হাজার টাকা জরিমানা ঝিনাইদহে বিএনপির কার্যালয়ে আগুন, ককটেল বিস্ফোরণ ঝিনাইদহে পেট্রোল কিনতে গিয়ে তেলপাম্প কর্মচারীদের হাতে যুবক নিহত। গুম ও শহীদ পরিবারের পাশে ক্রীড়া প্রতিমন্ত্রী আমিনুল হক নাটোরের নলডাঙ্গায় জ্বালানি তেলের দাম বেশি রাখায় ১০ হাজার টাকা জরিমানা আনোয়ারা জুঁইদন্ডী ইউনিয়নে ৭০০ পরিবারের মাঝে ঈদ উপহার বিতরণ ‘স্ত্রীকে দামি জুতা কিনে দিতে না পেরে’ আত্মহত্যার গল্প ফেসবুকে, আসলে যা ঘটেছে ঢাকা প্রেসক্লাবের সভাপতিকে পাকিস্তান জার্নালিস্ট অ্যাসোসিয়েশনের কেন্দ্রীয় সদস্য ও বাংলাদেশ শাখার সভাপতি নির্বাচিত হওয়ায় শুভেচ্ছা জ্বালানি তেল পাচার রোধে সাতক্ষীরা সীমান্তে বিজিবির কঠোর অবস্থান সাতক্ষীরার মেয়ে সুমি খুলনা থেকে অস্ত্রসহ আটক সেন্টমার্টিনে কোস্ট গার্ডের অভিযানে ১০ কেজি গাঁজাসহ ৯ মাদক পাচারকারী আটক গোমস্তাপুরে অভিযান : আন্তঃজেলা ডাকাত দলের ২ সদস্য গ্রেফতার ঈদকে ঘিরে সাঘাটায় অনুমোদনহীন বেকারির দৌরাত্ম্য, অস্বাস্থ্যকর পরিবেশে তৈরি হচ্ছে খাদ্যপণ্য গাজীপুরের শ্রীপুরে মাদক ব্যবসাকে কেন্দ্র করে মনোয়ারা নামে এক নারী গুলিবিদ্ধ

গাইবান্ধায় সংঘবদ্ধ সন্ত্রাসী চক্রের তিন সদস্যকে গ্রেফতার করেছে পুলিশ।

রানা ইস্কান্দার রহমান
  • আপডেট টাইম : বৃহস্পতিবার, ৩ নভেম্বর, ২০২২
  • ২৫৭ বার পঠিত

গাইবান্ধায় সংঘবদ্ধ সন্ত্রাসী চক্রের তিন সদস্যকে গ্রেফতার করেছে পুলিশ । তারা মামলার সাক্ষী দেয়ার জন্য আদালত চত্বরে আসা ফুলছড়ি উপজেলার সন্যাসীর চর এলাকার মূফতি আব্দুল মান্নানকে অপহরণ করে মুক্তিপণ দাবি করে। গ্রেফতারকৃত আসামীরা হলেন মো. মাসুদ রানা, পাপুল মিয়া ও আরিফ হোসেন ।

পুলিশ জানায় , সংঘবদ্ধ এই চক্রটি বাসস্ট্যান্ড ও জজ কোর্টের সামনে থেকে প্রায়ই গ্রাম হতে আসা সাধারন মানুষকে অপহরণ করে নিয়ে গিয়ে মুক্তিপণ দাবি করত।

বুধবার দুপুরে স্কাই ভিউ হোটেলের সামনে থেকে সন্ত্রাসী কায়দায় গামছা দিয়ে মুখ বেধে মূফতি আব্দুল মান্নানকে অপহরণ করে । পরে চকমামরোজপুর সরকারী প্রাথমিক বিদ্যালয়ের পিছনে একটি প্ররিত্যাক্ত বাগানে নিয়ে যায়। সন্ত্রাসীরা আব্দুল মান্নানের হাত পা- বেধে মারধর করে তার মোবাইল দিয়ে স্বজনদের কাছে মুক্তিপন দাবি করে।

স্বজনরা পুলিশকে জানালে পুলিশ ঘঁটনাস্থলে উপস্থিত হয়ে অপহৃতকে উদ্ধার করে এবং ঘটনা স্থল থেকে তিন অপহরণকারীকে গ্রেফতার করে । এসময় অন্যরা পালিয়ে যায়।

এ বিষয়ে মুফতি আব্দুল মান্নান বাদী হয়ে রাতে সদর থানায় সাত জনের নাম উল্লেখ করে এবং অজ্ঞাত পরিচয়ে আরো পাচ ছয় জনের নামে মামলা করেন।

গাইবান্ধা সদর থানার তদন্ত ওসি ওয়াহেদুল ইসলাম জানায় এই চক্রটি এ জাতীয় সন্ত্রাসী কার্যক্রম চালিয়ে যাচ্ছে তাদেও সনাক্ত করে আইনের আওতায় আনার চেষ্টা চলছে।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
এই পত্রিকার সকল সংবাদ, ছবি ও ভিডিও স্বত্ত্ব সংরক্ষিত © ২০২৫ দৈনিক মাতৃজগত    
Developed By Bangla Webs
banglawebs999991