বৃহস্পতিবার, ১১ ডিসেম্বর ২০২৫, ০৫:৪০ পূর্বাহ্ন
ঘোষনা
জাতীয় দৈনিক মাতৃজগত পত্রিকার সম্পাদক ও মানবতার ফেরিওয়ালা খান সেলিম রহমানের ৪৮তম শুভ জন্মদিন আজ চট্টগ্রামপ্রধান খবর চট্টগ্রাম প্রেসক্লাবের নতুন কমিটি সভাপতি জাহিদুল করিম কচি ও সাধারণ সম্পাদক গোলাম মাওলা মুরাদ নির্বাচিত নিজস্ব প্রতিবেদক : ১০ ডিসেম্বর ২০২৫, ৫:৩৯ চাঁদপুর-৪ ফরিদগঞ্জে ধানের শীষের পক্ষে ব্যাপক গণজোয়ার—বাড়ি বাড়ি গিয়ে ভোট প্রার্থনা লায়ন হারুনুর রশিদের বেগম খালেদা জিয়ার রোগমুক্তি কামনায় কেন্দ্রীয় যুগ্ম-সম্পাদক মীর ইমরান হোসেন মিথুনের সাদকায়ে জারিয়া। বামৈল দক্ষিণে আ. লীগ নেতা মালুর বিরুদ্ধে ক্ষমতার অপব্যবহার–সহ নানা অভিযোগ এলাকায় আতঙ্ক, তদন্ত দাবি স্থানীয়দের দুর্নীতিবিরোধী কবিতা গানে ভোলা দক্ষিণ প্রেসক্লাবের ৫ম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত নিউজ ২১ টিভির প্রতিনিধি শিশির রঞ্জন হাওলাদারের বাবার মৃত্যুতে গলাচিপা উপজেলা প্রেসক্লাবের গভীর শোক প্রকাশ বেগম খালেদা জিয়ার সুস্থতা কামনায় গলাচিপায় দোয়া মাহফিল অনুষ্ঠিত গাজীপুর শ্রীপুরে বাংলাদেশ জাতীয়বাদী দল বিএনপি তে অর্ধশত মানুষের যোগদান করেছে, তানোরে পরিত্যক্ত নলকূপের পাইপে ৩৫ ফুট গভীরে আটকা দুই বছরের শিশু, চলছে প্রাণপণ উদ্ধার অভিযান লালমনিরহাটে এসপির সাথে জেলা প্রেসক্লাব নেতৃবৃন্দের সৌজন্য সাক্ষাৎ ও কমিটির তালিকা হস্তান্তর ঝিনাইদহে মানবাধিকার দিবস উপলক্ষে আলোচনা সভা ঝিনাইদহে সড়ক দুর্ঘটনায় যুবক গুরুতর আহত, হাসপাতাল ভর্তি ঝিনাইদহে বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার সুস্থতা কামনায় দোয়া মাহফিল আয়োজনে ঝিনাইদহ জেলা কার ও মাইক্রোবাস চালক সমিতি চাঁদাবাজির মামলায় রাঙ্গাবালীর তহশিলদারসহ তিনজনকে আদালতের সমন বাঞ্ছারামপুরে বেগম রোকেয়া দিবসে পাঁচ অদম্য নারীকে সম্মাননা। সাংবাদিক সাইদুলের উপর হামলার ঘটনায় ঢাকা প্রেস ক্লাবের পক্ষ থেকে তীব্র নিন্দা ও প্রতিবাদ বেগম খালেদা জিয়ার রোগমুক্তি কামনায় একদন্তে বিএনপির দোয়া মাহফিল ১০ ডিসেম্বর হিউম্যান এইড এর ৭৭তম বিশ্ব মানবাধিকার দিবস উদযাপন করেছে আন্তর্জাতিক মানবাধিকার দিবস উপলক্ষে ঝিনাইদহে র‍্যালি, মানববন্ধন ও আলোচনা সভা অনুষ্ঠিত

গাইবান্ধা গোবিন্দগঞ্জ উপজেলায় আনুষ্ঠানিক কার্যক্রমের সুচনা হলো বহুল প্রতিক্ষিত ইপিজেড স্থাপনের।

রিপোর্টারের নাম
  • আপডেট টাইম : বৃহস্পতিবার, ২৬ মে, ২০২২
  • ৩০৪ বার পঠিত

গাইবান্ধা জেলা ব্যুরো প্রধানঃ

গাইবান্ধার গোবিন্দগঞ্জে আনুষ্ঠানিক কার্যক্রমের সুচনা হলো বহুল প্রতিক্ষিত ইপিজেড স্থাপনের। এ যেন মঙ্গাপীড়িত এলাকার তকমা ঝেড়ে ফেলে দিয়ে বর্তমান সরকারের উন্নয়নের মহাসড়কে যাত্রাপথের সাথী হিসেবে পথচলার শুরু। দেশ ও এলাকার উন্নয়ন বিরোধীদের সকল ষড়যন্ত্রের মুখে ছাই দিয়ে বুধবার (২৫ মে) স্থাপন করা হলো উত্তর জনপদের রংপুর বিভাগের গাইবান্ধা জেলার গোবিন্দগঞ্জে বহুল কাঙ্খিত রংপুর রপ্তানী প্রক্রিয়াকরণ এলাকা (আরইপিজেড) এর সাইনবোর্ড। আর এতেই খুশির বন্যা বয়ে যাচ্ছে এলাকায়।

 

বাংলাদেশ রপ্তানী প্রক্রিয়াকরণ এলাকা কর্তৃপক্ষ (বেপজা) কর্তৃক গাইবান্ধার গোবিন্দগঞ্জ উপজেলার কাইয়াগঞ্জ ঈদগাহ মাঠ সংলগ্ন এলাকায় গোবিন্দগঞ্জ দিনাজপুর মহাসড়কের পাশে একটি সাইনবোর্ড লাগানো হয়েছে। বুধবার দুপুরে স্থাপনের পর এই সাইনবোর্ড পথচারীদের দৃষ্টিগোচর হয়। আর এই সাইনবোর্ড স্থাপনের খবরে খুশির বন্যা বইছে উপজেলাজুড়ে। সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুক উপজেলার ব্যবহারকারীদের ওয়াল ভরে গেছে এই সাইনবোর্ডের ছবিতে।

 

বর্তমান সরকার রংপুর চিনিকলের নিজস্ব মালিকাধীন সাহেবগঞ্জ বাণিজ্যিক খামারের জমিতে দেশের ১০ম রপ্তানী প্রক্রিয়াকরণ এলাকা (ইপিজেড) স্থাপনের সিদ্ধান্ত নেয়। এর নাম দেওয়া হয়েছে রংপুর রপ্তানী প্রক্রিয়াকরণ এলাকা (আরইপিজেড)। ইতোমধ্যেই বাণিজ্যিক খামারের ১ হাজার ৮শ’ ৪২ একর জমির মধ্যে ৪০০ একর জমির দলিল বেপজার কাছে হস্তান্তর করা হয়েছে। আর এই সাইনবোর্ড স্থাপনের মধ্যে দিয়েই দৃশ্যমানভাবে আরইপিজেড এর আনুষ্ঠানিক কার্যক্রম শুরু হলো বলে মনে করছে সামাজিক যোগাযোগ মাধ্যম ব্যবহারকারীসহ এলাকার লোকজন।

 

এখানকার প্রায় সকল পেশার লোকজনই অভিযোগ করেছেন, কোন প্রকার দালিলিক প্রমাণ ছাড়াই সহজ-সরল ও নিরীহ ক্ষুদ্র নৃ-গোষ্ঠির একদল মানুষকে জমি দেয়ার মিথ্যা প্রলোভন দিয়ে দেশের বিভিন্ন এলাকা থেকে ডেকে এনেছে এখানকার কয়েকজন ভূমিদস্যু। তাদের ঢাল হিসেবে ব্যবহার করে তীর-ধনুকসহ সন্ত্রাসী কায়দায় চিনিকলের মালিকানাধীন সরকারি সম্পদ লুটপাটের অপচেষ্টা করছে ওই চক্রটি। গাইবান্ধা জেলা সদর থেকে কালোকাঁচে ঘেরা মাইক্রোবাসে দিনাজপুর দিয়ে ঘুর পথে গোপনে এসে এদের ইন্ধন দেয়া একটি রহস্যময় গ্রুপ দেশের উন্নয়নবিরোধী চক্রকে এখনই আইনের আওতায় আনার দাবি জানান তারা। কুচক্রীদের চক্রান্ত নস্যাৎ করে উপজেলাবাসীসহ উত্তরবঙ্গের মানুষের ভাগ্য বদলে দিতে আরইপিজেড গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে মনে করছেন উপজেলার সকল স্তরের মানুষ।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
এই পত্রিকার সকল সংবাদ, ছবি ও ভিডিও স্বত্ত্ব সংরক্ষিত © ২০২৫ দৈনিক মাতৃজগত    
Developed By Bangla Webs
banglawebs999991