শনিবার, ১৭ জানুয়ারী ২০২৬, ০১:৩৫ পূর্বাহ্ন
ঘোষনা
সিলেটের কালিঘাট থেকে ডিবির হাতে আটক জাহেদ ও জাহাঙ্গীর। টেকনাফে পাহাড়ি এলাকায় গোলাগুলি, তরুণীর মৃত্যু ঝিনাইদহে দাঁড়িয়ে প্রসাব ফিরার অপরাধে ১০০ টাকা জরিমানা বিসমিল্লাহ সুপার মার্কেট ও মসজিদ কমপ্লেক্স-এর শুভ ভিত্তিপ্রস্তর স্থাপন দুর্গাপুরে ছাত্রদলের আয়োজনে বেগম খালেদা জিয়ার রুহের মাগফেরাত কামনায় দোয়া মাহফিল অনুষ্ঠিত ‎ সাতক্ষীরায় সার সিন্ডিকেট অনুসন্ধানকালে সাংবাদিকের উপর হামলা মনপুরায় প্রেমিককে আটকে রেখে প্রেমিকাকে গণধর্ষণ, এলাকায় চাঞ্চল্য কলারোয়ায় সড়ক দুর্ঘটনায় নসিমন চালকের মৃত্যু। ঝিনাইদহে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের ৯০তম জন্মবার্ষিকী উপলক্ষে ফ্রি মেডিকেল ক্যাম্প তালা’র সাধারণ মানুষের মাঝে সাক্ষাৎ বিনিময়ে এড. ইয়ারুল ইসলাম আনোয়ারায় খালে ঝাঁপ দিয়ে মায়ের আত্মহত্যার চেষ্টা, প্রাণ হারালো শিশু সন্তান সাতক্ষীরায় সড়ক দুর্ঘটনায় আহত সাংবাদিক মোমিনের শয্যাপাশে জামায়াত প্রার্থী অধ্যক্ষ ইজ্জত উল্লাহ দক্ষিণ কেরানীগঞ্জ তেঘরিয়া ইউনিয়ন বিএনপির আহ্বায়ক খোরশেদ জমিদার দল থেকে বহিষ্কার বগুড়া–৫ আসনের গণমানুষের নেতা আলহাজ্ব গোলাম মোঃ সিরাজের জন্মদিনে শুভেচ্ছা জানালো জিয়া সাইবার ফোর্স আজ পবিত্র শবে মেরাজ রাজধানী ও রাজশাহী জেলা শাখার পক্ষ থেকে আন্তর্জাতিক মানবাধিকার আইন সহায়তা প্রদানকারী সংস্থার নেতৃত্বকে শুভেচ্ছা ও অভিনন্দন মিথ্যা মামলায় সাংবাদিক ও মানবাধিকার নেতা নুরুল হোসাইন গ্রেপ্তারে বাংলাদেশ সেন্ট্রাল প্রেস ক্লাব (B.C.P.C)-এর তীব্র নিন্দা, প্রতিবাদ ও গভীর ক্ষোভ। চোরাচালানের লাইনম্যান আল আমিন, কামাল ও আব্দুল্লাহ সিন্ডিকেটের বেপরোয়া চাদাবাজি! লালমোহনের শতবর্ষী ঐতিহ্যবাহী চতলা বাজারে ময়লা-আবর্জনা ও পানি জমে দুর্ভোগ মায়ানমারে পাচারকালে নিত্যপণ্যসহ ১০ জন আটক

গাইবান্ধা গোবিন্দগঞ্জ উপজেলায় সাঁওতাল হত্যা দিবস পালিত।

রানা ইস্কান্দার রহমান
  • আপডেট টাইম : শনিবার, ৫ নভেম্বর, ২০২২
  • ২৩৩ বার পঠিত

সাঁওতাল হত্যার বিচারের দাবিতে আদিবাসী বিশেষ করে সাঁওতাল সম্প্রদায়ের সক্রিয় অংশগ্রহণে জেলায় সাঁওতাল হত্যা দিবস পালিত হয়েছে। এ দিবসটি উপলক্ষে আদিবাসী বাঙালি সংহতি পরিষদ, সাহেবগঞ্জ বাগদা খামার ভূমি উদ্ধার সংগ্রাম কমিটি, সামাজিক সংগ্রাম পরিষদ ও জনউদ্যোগ যৌথ ভাবে এ কর্মসূচি পালন করে। ৫ নভেম্বর শনিবার সকাল ১১টার দিকে শহরের নাট্য সংস্থা প্রাঙ্গণে এক সমাবেশ অনুষ্ঠিত হয়। এর আগে শহরে একটি শোক মিছিল বের হয়ে শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে নাট্য সংস্থা প্রাঙ্গনে শেষ হয়।

আদিবাসী বাঙালি সংহতি পরিষদের আহ্বায়ক অ্যাড. সিরাজুল ইসলাম সভাপতিত্বে সমাবেশে বক্তব্য রাখেন পরিবেশ আন্দোলন-গাইবান্ধার আহ্বায়ক ওয়াজিউর রহমান রাফেল, সাহেবগঞ্জ-বাগদাফার্ম ভূমি উদ্ধার কমিটির সভাপতি ফিলেমন বাস্কে, জনউদ্যোগের সদস্য সচিব প্রবীর চক্রবর্তী, আদিবাসী বাঙালি সংহতি পরিষদ সদর উপজেলার আহ্বায়ক গোলাম রব্বানী মুসা, ত্রিবালক মুর্মু, বিপ্লবী কমিউনিস্ট লীগ নেতা মৃণাল কান্তি বর্মণ, রংপুর বিভাগীয় খ্রিস্টান অ্যাসোসিয়েশনের সভাপতি মাথিয়াস মার্ডি, হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদের জেলা কমিটির গৌর চন্দ্র পাহাড়ি, সাঁওতাল হত্যা মামলার বাদী টমাস হেমব্রম, মানবাধিকার কর্মী অঞ্জলি রানী দেবী ও কাজী আবদুল খালেকসহ অন্যান্যরা। 

বক্তারা তাদের বক্তব্যে ছয় বছর আগে সংঘটিত সাঁওতাল হত্যার বিচার, আসামিদের গ্রেপ্তার, গুলিতে আহত সাঁওতালদের, বাড়িঘর লুটপাট, অগ্নিসংযোগে ক্ষতিগ্রস্ত সাঁওতালদের অবিলম্বে ক্ষতিপূরণের দাবি জানান।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
এই পত্রিকার সকল সংবাদ, ছবি ও ভিডিও স্বত্ত্ব সংরক্ষিত © ২০২৫ দৈনিক মাতৃজগত    
Developed By Bangla Webs
banglawebs999991