শনিবার, ১৩ ডিসেম্বর ২০২৫, ০৩:৪১ অপরাহ্ন
ঘোষনা
আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে ফরিদগঞ্জে ধানের শীষের পক্ষে ব্যাপক গণসংযোগ ব্রাহ্মণবাড়িয়ায় হৃদরোগজনিত সমস্যায় সাবেক মেয়র হাফিজুর রহমান মোল্লা হাসপাতালে ভর্তি চুয়াডাঙ্গা–২ আসনে নির্বাচনী আচরণবিধি নিয়ে নেতাকর্মীদের সঙ্গে মতবিনিময় বক্তব্য রাখলেন এমপি প্রার্থী মোঃ রুহুল আমিন গোমস্তাপুর উপজেলার সাবেক চেয়ারম্যান মরহুম বাইরুল ইসলাম এর প্রথম মৃত্যু বার্ষিকী উপলক্ষ্যে দোয়া মাহফিল অনুষ্ঠিত। ঝিনাইদহ জেলা বিএনপির আনন্দ মিছিল ঝিনাইদহে মোবারকগঞ্জ চিনিকলে ৫৯তম আখ মাড়াই মৌসুমের উদ্বোধন বগুড়ায় বাংলাদেশ সেন্ট্রাল প্রেস ক্লাব (B.C.P.C)-এর প্রতিষ্ঠাতা সভাপতি ও মানবতার ফেরিওয়ালা খান সেলিম রহমানের ৪৮তম জন্মদিন উদযাপন ঝিনাইদহে সন্ত্রাসী হামলার প্রতিবাদে বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত সড়ক দুর্ঘটনায় ঝাউদিয়ার দুই মোটরসাইকেল আরোহী গুরুতর আহত ইবি, কুষ্টিয়া-ঝিনাইদহ মহাসড়ক ঝিনাইদহে অজ্ঞাতনামা এক নারী অজ্ঞান অবস্থায় উদ্ধার, পরিচয় জানতে পুলিশ-জনতার সহায়তা প্রয়োজন ঝিনাইদহে স্বপ্নচূড়া স্বেচ্ছাসেবী সংগঠনের উদ্যোগে শীতবস্ত্র বিতরণ ঝিনাইদহে যুবকের রহস্যজনক মৃত্যু: বিদ্যুৎস্পৃষ্ট নাকি অন্য কিছু? খান সেলিম রহমান এর শুভ জন্মদিন উপলক্ষে মাতৃজগত পরিবারের উদ্যোগে জন্মদিনে আনন্দ, শ্রদ্ধা ও শুভেচ্ছার বর্ণিল সমারোহ আরাফাত রহমান কোকো স্মৃতি ফুটবল ফাইনাল খেলা অনুষ্ঠিত একদন্তে আব্দুল কাদের গার্লস স্কুলে ১১ শিক্ষার্থীর মাঝে পবিত্র কোরআন বিতরণ ঝিনাইদহের সাগান্না ইউনিয়নে সেনাবাহিনীর অভিযান অবৈধভাবে সার মজুদ রাখায় ব্যবসায়ী কে জরিমানা তানোরে দুই বছরের সাজিদের করুণ মৃত্যুতে স্তব্ধ পুরো গ্রাম ফরিদগঞ্জে ধানের শীষের পক্ষে গণজোয়ার সৃষ্টির লক্ষ্যে ব্যাপক গণসংযোগ সাংবাদিকদের সাথে পুলিশ সুপার এর মতবিনিময়: ময়মনসিংহে হিজলা সিন্ডিকেটের ভয়ঙ্কর দৌরাত্ম্য বরযাত্রীর গাড়ি টার্গেট, নারী–শিশুকে হেনস্থায় ক্ষোভ ও আতঙ্ক বাড়ছে

গাইবান্ধা গোবিন্দগঞ্জ উপজেলা করোনা বাজারে মেলে নিত্যপ্রয়োজনীয় সব কিছু

রানা ইস্কান্দার রহমান
  • আপডেট টাইম : সোমবার, ৪ এপ্রিল, ২০২২
  • ৩৪৯ বার পঠিত

গাইবান্ধা জেলা ব্যুরো প্রধানঃ
গাইবান্ধার গোবিন্দগঞ্জে স্থানীয়ভাবে গড়ে উঠেছে ‘করোনা’ নামে একটি গ্রাম্য বাজার। শুরুতে দু-একটি দোকান থাকলেও এখন তা পরিণত হয়েছে পূর্ণাঙ্গ একটি বাজারে। শাকসবজি, মাছ-মাংসের দোকান থেকে শুরু করে নিত্যপ্রয়োজনীয় সব পণ্যই মেলে এই বাজারে।

গাইবান্ধা জেলা শহর থেকে ৪০ কিলোমিটার দূরে গোবিন্দগঞ্জের শালমারা ইউনিয়নের বাইগুনি গ্রামের প্রত্যন্ত এলাকায় অবস্থান করোনা বাজারের। পাশেই বগুড়া জেলার সোনাতলা উপজেলা। প্রতিদিন বিকেল থেকে শুরু হওয়া এ বাজার চলে রাত ১০টা পর্যন্ত।

২০২০ সালে যখন করোনা শুরু হয়, তখন লকডাউনে সোনাতলায় যাওয়া বন্ধ হয় বাইগুনি এলাকার লোকজনের। রাস্তায় রাস্তায় দেওয়া হয় ব্যারিকেড। নিত্যপ্রয়োজনীয় বাজার করতে প্রতিবন্ধকতায় পড়ে স্থানীয়রা। পরে বাধ্য হয়ে এলাকার লোকজন একটি জায়গা নির্ধারণ করে একটি বাজার গড়ে তোলে। করোনাকালে বাজারটি তৈরি হয় বিধায় এলাকার মানুষজন নাম দেয় ‘করোনা বাজার’। সেই থেকে জেলা-উপজেলার গ্রামগঞ্জে বাজারটি করোনা বাজার নামে পরিচিত হয়ে আসছে।

করোনা বাজারে জিনিসপত্র কিনতে আসা শান্তনা বেগম নামে এক নারী জানান, করোনা সময় সোনাতলা উপজেলায় যেতে না পেরে স্থানীয়রা বাজারটি গড়ে তুলে নাম দেয় করোনা বাজার। এই বাজারে নিত্যপ্রয়োজনীয় সব পণ্যই পাওয়া যায়।

করোনা বাজারের রাজু নামে এক মুদি দোকানদার বলেন, বাজারটি নতুন হলেও এই বাজারে সবকিছু পাওয়া যায়। এখানকার লোকজনকে আর সোনাতলা বাজারে যাওয়া লাগে না। সবচেয়ে ভালো হয়েছে, আমার মতো কিছু বেকারের কর্মসংস্থানের সুযোগ হয়েছে।

পাশের মোকলেসুর রহমান নামে এক কাপড়ের দোকানদার বলেন, সকাল থেকে বাজারটি শুরু হলেও সকালের দিকে তেমন বেচাকেনা হয় না। মূলত বিকেল থেকে বাজারটি জমজমাট হয়ে ওঠে। রাত ১০টা পর্যন্ত চলে বাজারের কার্যক্রম। এই বাজারে আলু, পটোল, পেঁয়াজ মরিচ থেকে শুরু করে সব পণ্যই পাওয়া যায়।

শালমারা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আনিছুর রহমান আনিছ বলেন,এলাকাটি প্রত্যন্ত হওয়ায় আশপাশে কোনো বাজার নেই। সবাই বগুড়া জেলার সোনাতলায় গিয়ে বাজার করত। করোনার সময় এই বাজারটি গড়ে ওঠায় এখন খুব সহজেই এখানকার লোকজন প্রয়োজনীয় সবকিছু কিনতে পারে।

বেশ কিছু লোকের কর্মসংস্থানও তৈরি হয়েছে জানিয়ে তিনি বলেন, বেকার যুবকরা কর্মসংস্থান করে আয় করছে। কষ্ট করে এখন আর সোনাতলায় যাওয়া লাগে না। বাজারটি বিকেলে শুরু হয়ে অনেক রাত পর্যন্ত চলে। ধীরে ধীরে এই বাজারের দোকান বাড়ছে।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
এই পত্রিকার সকল সংবাদ, ছবি ও ভিডিও স্বত্ত্ব সংরক্ষিত © ২০২৫ দৈনিক মাতৃজগত    
Developed By Bangla Webs
banglawebs999991