সোমবার, ১৫ ডিসেম্বর ২০২৫, ১১:২১ পূর্বাহ্ন
ঘোষনা
চুয়াডাঙ্গা জেলা পুলিশের মাসিক অপরাধ পর্যালোচনা সভা অনুষ্ঠিত হাদিকে গুলিবিদ্ধ করার প্রতিবাদে গলাচিপায় পৌর বিএনপির বিক্ষোভ মিছিল রাজশাহীতে পিওনকে মারধর ও টাকা ছিনতাইয়ের অভিযোগ, থানায় এজাহার ওসমান হাদীকে গুলি করার প্রতিবাদে ঝিনাইদহ জেলা যুবদলের বিক্ষোভ সমাবেশ মাধবপুরে নোটিশ ছাড়াই উচ্ছেদে মানবেতর জীবন – পুনর্বাসনের দাবিতে আর্তনাদ কয়েক পরিবারের গলাচিপাকে আধুনিক শহরে রূপান্তরিত করতে ব্যস্ত সময় পার করছেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মাহমুদুল হাসান সাতক্ষীরার সাবেক পিপি ছেলেসহ কারাগারে ব্রাহ্মণবাড়িয়ায় বেগম খালেদা জিয়ার রোগমুক্তি কামনায় দোয়া মাহফিল অনুষ্ঠিত ধানমন্ডিতে আইএসটির নবীন বরণ, অতিথিদের প্রশংসা ঝিনাইদহ প্রেসক্লাবের দ্বি-বার্ষিক নির্বাচন সম্পন্ন ২০২৬–২০২৭ মেয়াদের নবনির্বাচিত কমিটি ঘোষণা। ব্রাহ্মণবাড়িয়ায় দেশবরেণ্য গণমাধ্যম ব্যক্তিত্ব খান সেলিম রহমানের শুভ জন্মদিন পালন চট্টগ্রামে বাংলাদেশ সেন্ট্রাল প্রেস ক্লাব (বি,সি,পি,সি )এর প্রতিষ্ঠাতা সভাপতি মানবতার ফেরিওয়ালা খান সেলিম রহমানের ৪৮ তম জন্মদিন উদযাপন। মারাত্মক ঝুঁকিতে গলাচিপা উপজেলা আদালত ভবন খান সেলিম রহমানের শুভ জন্মদিন উপলক্ষে দোয়া মাহফিল অনুষ্ঠিত আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে ফরিদগঞ্জে ধানের শীষের পক্ষে ব্যাপক গণসংযোগ ব্রাহ্মণবাড়িয়ায় হৃদরোগজনিত সমস্যায় সাবেক মেয়র হাফিজুর রহমান মোল্লা হাসপাতালে ভর্তি চুয়াডাঙ্গা–২ আসনে নির্বাচনী আচরণবিধি নিয়ে নেতাকর্মীদের সঙ্গে মতবিনিময় বক্তব্য রাখলেন এমপি প্রার্থী মোঃ রুহুল আমিন গোমস্তাপুর উপজেলার সাবেক চেয়ারম্যান মরহুম বাইরুল ইসলাম এর প্রথম মৃত্যু বার্ষিকী উপলক্ষ্যে দোয়া মাহফিল অনুষ্ঠিত। ঝিনাইদহ জেলা বিএনপির আনন্দ মিছিল ঝিনাইদহে মোবারকগঞ্জ চিনিকলে ৫৯তম আখ মাড়াই মৌসুমের উদ্বোধন

গাইবান্ধা জেলার সাঘাটা উপজেলার প্রধান শহর গ্রামে টিকটকে পরিচয় অতঃপর অপহরণ ।

রানা ইস্কান্দার রহমান
  • আপডেট টাইম : শনিবার, ১৪ মে, ২০২২
  • ৩১৭ বার পঠিত

গাইবান্ধা জেলা ব্যুরো প্রধানঃ
গাইবান্ধা জেলার সাঘাটা থানার পদুমশহর গ্রামের লোকমানের কন্যা মোছাঃ লতিফা আক্তার লাবনী লতা (১৬) । সে পদুমশহর নতুন বন্দর উচ্চ বিদ্যালয়ে ১০ম শ্রেনীতে পড়ালেখা করে। গত ০৫ মাস পূর্বে মোছাঃ নিশা আক্তার (৩০) স্বামীঃ মোঃ শাহাদত হোসেন পিতাঃ মোঃ মজিবুর রহমান সাং- দক্ষিন চরমঙ্গল থানাঃ শষিভূষন জেলাঃ ভোলা এর সাথে লতার টিকটকের মেসেঞ্জারের মাধ্যমে পরিচয় হয়। নিশা আক্তার বেশির ভাগ সময়ে লতার সাথে ইমো নাম্বার ব্যবহার করে যোগযোগ করত। কম বয়স ও টিকটক ব্যবহারের সুযোগ নিয়ে নিশা আক্তার লতাকে চাকুরীর দেয়ার কথা বলে ও চট্রগ্রাম জেলার বিভিন্ন লোকেশনে টিকটক এ্যাপে ভিডিও তৈরির প্রলোভন দেখায়। নিশা আক্তারের কথার মাঁরপ্যাচে লতা রাজী হয়। এরই ধারাবাহিকতায় গত ইং ০৯/০৫/২০২২ সকাল ০৯.০০ ঘটিকার সময় লতা প্রাইভেট পড়ার জন্য নতুন বন্দর স্কুলে যায়। স্কুলে থাকা অবস্থায় নিশা আক্তার লতাকে ফোন করে গাইবান্ধা যেতে বলে। চট্রগ্রাম থেকে নিশা আক্তার গাইবান্ধা বাসস্ট্যান্ডে আসে। ভিক্টিম লতা গাইবান্ধা গেলে নিশা আক্তার লতাকে নিয়ে বাসে করে তার ভাড়া বাসা চট্রগ্রাম জেলার চান্দগাঁও থানার শোলশহর এলাকায় গিয়ে উঠে। কৌশলে নিশা আক্তার লতার ব্যবহৃত মোবাইল ফোন বন্ধ করে দেয়। ইং ০৯/০৫/২০২২ তারিখ সন্ধ্যা অনুঃ ০৬.০০ ঘটিকায় লতার মা অনেক খোজাখুজি করে তার মেয়ের কোন সন্ধান না পাওয়ায় তিনি বাদী হয়ে সাঘাটা থানায় জিডি করেন। উক্ত জিডির প্রেক্ষিতে বোনারপাড়া পুলিশ তদন্ত কেন্দ্রের পুলিশ ব্যাপক অভিযান ও তথ্য প্রযুক্তি ব্যবহার করে গত ইং ১২/০৫/২০২২ তারিখ চট্রগ্রাম জেলার চান্দগাঁও থানার বিভিন্ন এলাকায় অভিযান পরিচালনা করা হয়। সর্বশেষ গত ইং ১৩/০৫/২০২২ তারিখ বিকেল ৩.০০ ঘটিকায় নিশা আক্তারের ভাড়া বাসা চট্রগ্রাম জেলার চান্দগাঁও থানার গনি মাবিয়া ম্যানশন, ০৬ নং ওয়ার্ড পূর্ব শোলশহর এলাকায় অভিযান করে লতাকে উদ্ধার ও নিশা আক্তারকে আটক করা হয়। প্রাথমিকভাবে জানা যায়, নিশা আক্তার একজন খারাপ প্রকৃতির মহিলা ও পতিতা বৃতির সাথে জড়িত। নিশা আক্তারের বিরুদ্ধে উক্ত ঘটনায় একটি নিয়মিত মামলা দায়রের প্রুস্তুতি চলছে।

টিকটিক সহ যে কোন সামাজিক যোগাযোগ মাধ্যম ব্যবহারের ক্ষেত্রে স্থানীয় উঠতি বয়সের ছেলে ও মেয়ে সহ তাদের অভিভাবকদের আরো সচেতন থাকতে হবে। অপরিচিত কাউকে বন্ধু নির্বাচনের ক্ষেত্রে সতর্ক থাকুন। আপনাদের ছেলে মেয়েদের প্রতি খেয়াল রাখুন। এন্ড্রোয়েড ফোন ব্যবহার নজরদারিতে রাখুন। যে কোন অনাকাঙ্খিত ঘটনা এড়াতে মোবাইল ফোনের বিভিন্ন এ্যাপস ব্যবহারে সতর্ক থাকুন।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
এই পত্রিকার সকল সংবাদ, ছবি ও ভিডিও স্বত্ত্ব সংরক্ষিত © ২০২৫ দৈনিক মাতৃজগত    
Developed By Bangla Webs
banglawebs999991