শনিবার, ১৩ ডিসেম্বর ২০২৫, ১০:৪৯ পূর্বাহ্ন
ঘোষনা
আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে ফরিদগঞ্জে ধানের শীষের পক্ষে ব্যাপক গণসংযোগ ব্রাহ্মণবাড়িয়ায় হৃদরোগজনিত সমস্যায় সাবেক মেয়র হাফিজুর রহমান মোল্লা হাসপাতালে ভর্তি চুয়াডাঙ্গা–২ আসনে নির্বাচনী আচরণবিধি নিয়ে নেতাকর্মীদের সঙ্গে মতবিনিময় বক্তব্য রাখলেন এমপি প্রার্থী মোঃ রুহুল আমিন গোমস্তাপুর উপজেলার সাবেক চেয়ারম্যান মরহুম বাইরুল ইসলাম এর প্রথম মৃত্যু বার্ষিকী উপলক্ষ্যে দোয়া মাহফিল অনুষ্ঠিত। ঝিনাইদহ জেলা বিএনপির আনন্দ মিছিল ঝিনাইদহে মোবারকগঞ্জ চিনিকলে ৫৯তম আখ মাড়াই মৌসুমের উদ্বোধন বগুড়ায় বাংলাদেশ সেন্ট্রাল প্রেস ক্লাব (B.C.P.C)-এর প্রতিষ্ঠাতা সভাপতি ও মানবতার ফেরিওয়ালা খান সেলিম রহমানের ৪৮তম জন্মদিন উদযাপন ঝিনাইদহে সন্ত্রাসী হামলার প্রতিবাদে বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত সড়ক দুর্ঘটনায় ঝাউদিয়ার দুই মোটরসাইকেল আরোহী গুরুতর আহত ইবি, কুষ্টিয়া-ঝিনাইদহ মহাসড়ক ঝিনাইদহে অজ্ঞাতনামা এক নারী অজ্ঞান অবস্থায় উদ্ধার, পরিচয় জানতে পুলিশ-জনতার সহায়তা প্রয়োজন ঝিনাইদহে স্বপ্নচূড়া স্বেচ্ছাসেবী সংগঠনের উদ্যোগে শীতবস্ত্র বিতরণ ঝিনাইদহে যুবকের রহস্যজনক মৃত্যু: বিদ্যুৎস্পৃষ্ট নাকি অন্য কিছু? খান সেলিম রহমান এর শুভ জন্মদিন উপলক্ষে মাতৃজগত পরিবারের উদ্যোগে জন্মদিনে আনন্দ, শ্রদ্ধা ও শুভেচ্ছার বর্ণিল সমারোহ আরাফাত রহমান কোকো স্মৃতি ফুটবল ফাইনাল খেলা অনুষ্ঠিত একদন্তে আব্দুল কাদের গার্লস স্কুলে ১১ শিক্ষার্থীর মাঝে পবিত্র কোরআন বিতরণ ঝিনাইদহের সাগান্না ইউনিয়নে সেনাবাহিনীর অভিযান অবৈধভাবে সার মজুদ রাখায় ব্যবসায়ী কে জরিমানা তানোরে দুই বছরের সাজিদের করুণ মৃত্যুতে স্তব্ধ পুরো গ্রাম ফরিদগঞ্জে ধানের শীষের পক্ষে গণজোয়ার সৃষ্টির লক্ষ্যে ব্যাপক গণসংযোগ সাংবাদিকদের সাথে পুলিশ সুপার এর মতবিনিময়: ময়মনসিংহে হিজলা সিন্ডিকেটের ভয়ঙ্কর দৌরাত্ম্য বরযাত্রীর গাড়ি টার্গেট, নারী–শিশুকে হেনস্থায় ক্ষোভ ও আতঙ্ক বাড়ছে

গাইবান্ধা জেলা পুলিশ লাইনে ইফতারে ও দোয়া মাহফিলে বিশেষ মেহমান ছিলেন এতিম শিশুরা ।

রানা ইস্কান্দার রহমান
  • আপডেট টাইম : বৃহস্পতিবার, ২৮ এপ্রিল, ২০২২
  • ২৯৩ বার পঠিত

গাইবান্ধা জেলা ব্যুরো প্রধানঃ
গাইবান্ধা জেলা পুলিশের আয়োজনে ব্যতিক্রমী ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে। ইফতার মাহফিলে বিশেষ মেহমান ছিল এতিম শিশুরা। বুধবার (২৭ এপ্রিল) সন্ধ্যায় পুলিশ লাইন্স চত্বরে সাদুল্লাপুর উপজেলার বড় জামালপুর শাহ্জামাল এতিমখানার ছাত্রদের বিশেষ মেহমান হিসেবে আমন্ত্রণ জানানো হয়।

জাকজমকপূর্ণ এমন ইফতার মাহফিলে উপস্থিত হতে পেরে ছোট্ট এতিম শিশুরা পুলিশ প্রশাসনকে ধন্যবাদ জানায়।ইফতার অনুষ্ঠানের শুরুতে বক্তব্য রাখেন পুলিশ সুপার মো: তৌহিদুল ইসলাম । তিনি বলেন, প্রতিবছর জেলা পুলিশ সমাজের গণ্যমান্য ব্যক্তি ও বিশিষ্টজনদের নিয়ে ইফতারের আয়োজন করে থাকে। এ বছরও রাজনৈতিক নেতৃবৃন্দ, বিচার বিভাগের কর্মকর্তা, বিভিন্ন দপ্তরের সরকারি কর্মকর্তা, সাংবাদিক ও সুশীল সমাজের প্রতিনিধিদের পাশাপাশি এতিম শিশুদের আমন্ত্রণ জানানো হয়। তারই অংশ হিসেবে আজকের ইফতার মাহফিলে এতিম শিশুদের বিশেষ মেহমান হিসেবে সম্মান জানানো হয়। মাহফিলে জাতীয় সংসদের হুইপ মাহাবুব আরা বেগম গিনি এমপি, জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আবু বকর সিদ্দিক, সদর উপজেলা পরিষদ চেয়ারম্যান শাহ্ সারোয়ার কবির, পৌর মেয়র মতলুবর রহমানসহ জেলা-উপজেলার রাজনৈতিক নেতৃবৃন্দসহ আমন্ত্রিত অতিথিরা উপস্থিত ছিলেন।

এতিম শিশুদের বিশেষ মেহমান করার বিষয়টি আমন্ত্রিত অতিথিদের মাঝে ইতিবাচক সাড়া ফেলে। এ জন্য অতিথিরা জেলা পুলিশ সুপার মহোদয় কে ধন্যবাদ জানান।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
এই পত্রিকার সকল সংবাদ, ছবি ও ভিডিও স্বত্ত্ব সংরক্ষিত © ২০২৫ দৈনিক মাতৃজগত    
Developed By Bangla Webs
banglawebs999991