শনিবার, ১৩ ডিসেম্বর ২০২৫, ১০:০৯ পূর্বাহ্ন
ঘোষনা
আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে ফরিদগঞ্জে ধানের শীষের পক্ষে ব্যাপক গণসংযোগ ব্রাহ্মণবাড়িয়ায় হৃদরোগজনিত সমস্যায় সাবেক মেয়র হাফিজুর রহমান মোল্লা হাসপাতালে ভর্তি চুয়াডাঙ্গা–২ আসনে নির্বাচনী আচরণবিধি নিয়ে নেতাকর্মীদের সঙ্গে মতবিনিময় বক্তব্য রাখলেন এমপি প্রার্থী মোঃ রুহুল আমিন গোমস্তাপুর উপজেলার সাবেক চেয়ারম্যান মরহুম বাইরুল ইসলাম এর প্রথম মৃত্যু বার্ষিকী উপলক্ষ্যে দোয়া মাহফিল অনুষ্ঠিত। ঝিনাইদহ জেলা বিএনপির আনন্দ মিছিল ঝিনাইদহে মোবারকগঞ্জ চিনিকলে ৫৯তম আখ মাড়াই মৌসুমের উদ্বোধন বগুড়ায় বাংলাদেশ সেন্ট্রাল প্রেস ক্লাব (B.C.P.C)-এর প্রতিষ্ঠাতা সভাপতি ও মানবতার ফেরিওয়ালা খান সেলিম রহমানের ৪৮তম জন্মদিন উদযাপন ঝিনাইদহে সন্ত্রাসী হামলার প্রতিবাদে বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত সড়ক দুর্ঘটনায় ঝাউদিয়ার দুই মোটরসাইকেল আরোহী গুরুতর আহত ইবি, কুষ্টিয়া-ঝিনাইদহ মহাসড়ক ঝিনাইদহে অজ্ঞাতনামা এক নারী অজ্ঞান অবস্থায় উদ্ধার, পরিচয় জানতে পুলিশ-জনতার সহায়তা প্রয়োজন ঝিনাইদহে স্বপ্নচূড়া স্বেচ্ছাসেবী সংগঠনের উদ্যোগে শীতবস্ত্র বিতরণ ঝিনাইদহে যুবকের রহস্যজনক মৃত্যু: বিদ্যুৎস্পৃষ্ট নাকি অন্য কিছু? খান সেলিম রহমান এর শুভ জন্মদিন উপলক্ষে মাতৃজগত পরিবারের উদ্যোগে জন্মদিনে আনন্দ, শ্রদ্ধা ও শুভেচ্ছার বর্ণিল সমারোহ আরাফাত রহমান কোকো স্মৃতি ফুটবল ফাইনাল খেলা অনুষ্ঠিত একদন্তে আব্দুল কাদের গার্লস স্কুলে ১১ শিক্ষার্থীর মাঝে পবিত্র কোরআন বিতরণ ঝিনাইদহের সাগান্না ইউনিয়নে সেনাবাহিনীর অভিযান অবৈধভাবে সার মজুদ রাখায় ব্যবসায়ী কে জরিমানা তানোরে দুই বছরের সাজিদের করুণ মৃত্যুতে স্তব্ধ পুরো গ্রাম ফরিদগঞ্জে ধানের শীষের পক্ষে গণজোয়ার সৃষ্টির লক্ষ্যে ব্যাপক গণসংযোগ সাংবাদিকদের সাথে পুলিশ সুপার এর মতবিনিময়: ময়মনসিংহে হিজলা সিন্ডিকেটের ভয়ঙ্কর দৌরাত্ম্য বরযাত্রীর গাড়ি টার্গেট, নারী–শিশুকে হেনস্থায় ক্ষোভ ও আতঙ্ক বাড়ছে

গাইবান্ধা পৌর শহরের সুন্দরজাহান মোড় এলাকায় বাস ডাকাতি প্রস্তুতকালে ৩ ডাকাত সদস্যকে গ্রেফতার করেছে ডিবি পুলিশ।

রিপোর্টারের নাম
  • আপডেট টাইম : শনিবার, ৯ সেপ্টেম্বর, ২০২৩
  • ২১৪ বার পঠিত

রানা ইস্কান্দার রহমান গাইবান্ধা জেলা ব্যুরো প্রধানঃ

গাইবান্ধা পৌর শহরের সুন্দরজাহান মোড় এলাকায় বাস ডাকাতি প্রস্তুতকালে ৩ ডাকাত সদস্যকে গ্রেফতার করেছে ডিবি পুলিশ। এসময় একটি বিদেশী পিস্তল, ২ রাউন্ড তাজা গুলি, একজোড়া হ্যান্ডকাফ, ২টি মোটরসাইকেল ও ৩টি বাটন মোবাইল ফোন জব্দ করা হয়েছে।

আজ ৯ সেপ্টেম্বর শনিবার সকালে গাইবান্ধা জেলা পুলিশ সুপার কার্যালয়ে এক প্রেস কনফারেন্সের মাধ্যমে এসব তথ্য জানান পুলিশ সুপার মো.কামাল হোসেন। এসময় উপস্থিত ছিলেন, অতিরিক্ত পুলিশ সুপার ইবনে মিজান, ইব্রাহিম হোসেন, ধ্রুব জ্যোতিময় গোপ, ডিবি ওসি মোখলেছুর রহমান,সদর থানা অফিসার ইনচার্জ মাসুদ রানা, পুলিশ পরিদর্শক বদরুজ্জামান প্রমুখ।

পুলিশ সুপার মো. কামাল হোসেন বলেন, গত ৭ সেপ্টেম্বর বুহস্পতিবার ৬ টা ২০ মিনিটের দিকে গোপন সংবাদের ভিত্তিতে ওইস্থানে অভিযান পরিচলনা করা হয়। এসময় বাস ডাকাতি প্রস্তুতিকালে উল্লেখিত ডাকাতি কাজে ব্যবহৃত সরঞ্জামসহ ওই অপরাধ চক্রের ৩ সদস্যকে গ্রেফতার করা হয়েছে। এরই মধ্যে এই চক্রের আরও ৪-৫ জন ঘটনাস্থল থেকে পালিয়ে যায়। ধৃতদের দেওয়া তথ্য মোতাবেক পালিয়ে যাওয়াদের অন্যান্যদের গ্রেফতার অভিযান অব্যাহত রয়েছে। গ্রেফতারকৃতদের বিরুদ্ধে পৃথক দুটি মামলা দায়ের করা হয়। এর আগেও এই আসামিদের বিরুদ্ধে একাধিক মামলা বিচারাধীন রয়েছে।

গ্রেফতারকৃতরা হলেন- বগুড়া জেলার সারিয়াকান্দি উপজেলার ইলিয়াস উদ্দিন ওরফে ইংলিশ মেম্বর (৫৪), শাহীন আলম (৩২) ও সাখাওয়াত হোসেন ওরফে ডাবলু (৪২)।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
এই পত্রিকার সকল সংবাদ, ছবি ও ভিডিও স্বত্ত্ব সংরক্ষিত © ২০২৫ দৈনিক মাতৃজগত    
Developed By Bangla Webs
banglawebs999991