শনিবার, ২৪ জানুয়ারী ২০২৬, ০৩:১৫ পূর্বাহ্ন
ঘোষনা
ধর্মের অপব্যবহার ও তথ্য জালিয়াতির বিরুদ্ধে ভোটারদের সতর্ক থাকার আহ্বান আমিনুল হকের ৩১ বছরের মায়ার বন্ধন ছিন্ন: অশ্রুসিক্ত নয়নে প্রিয় ‘মা’ তুল্য আখিতারা ম্যামকে বিদায় কম্বিং অপারেশন: মহেশখালীতে যৌথ অভিযানে ৭৫ কোটি টাকার অবৈধ জাল জব্দ শ্রীপুরে, ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বুলেটপ্রুফ জ্যাকেট পরে নির্বাচনী প্রচারণা শুরু করলেন স্বতন্ত্র প্রার্থী। সীতাকুণ্ডে র‍্যাব কর্মকর্তাকে হত্যা: দুই দিন পর মামলা, গ্রেপ্তার ৩ পতনের পর মাসির দেশে আশ্রয় নিয়েছে হাসিনা: মেজর (অব.) হাফিজ। গলাচিপায় ইলিশের পোনাসহ ৩০ ব্যারেল গুড়া মাছ জব্দ, ভ্রাম্যমাণ আদালতে জরিমানা সাতক্ষীরা-২ আসনে জাতীয় পার্টির প্রার্থী আশরাফুজ্জামানের মতবিনিময় লালমোহনে মাহফিলে যাওয়ার পথে বাসচাপায় দুই মোটরসাইকেল আরোহী নিহত নওগাঁর মান্দায় নির্বাচনী আচরণবিধি মানতে প্রশাসনের কঠোর নজরদারি ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেটের টহল জোরদার মনপুরায় ভোলা-৪ আসনে বিএনপি প্রার্থী নয়নের গণসংযোগ ফ্যামিলি কার্ডের মাধ্যমে নাগরিকদের মৌলিক চাহিদা পূরণের প্রতিশ্রুতি। সুষ্ঠু ও নিরপেক্ষ জাতীয় নির্বাচন নিশ্চিতে দায়িত্বশীল সংবাদ পরিবেশনে অগ্রণী ভূমিকা রাখবে বাংলাদেশ সেন্ট্রাল প্রেসক্লাব ঝিনাইদহ-৪ আসনে স্বতন্ত্র প্রার্থীর নির্বাচনী জনসভায় জনতার ঢল “দেশ গড়ার পরিকল্পনা” আটঘরিয়ায় শীর্ষক রাজনৈতিক প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত  নওগাঁ সদরে প্রথম দিনেই উৎসবমুখর পরিবেশে ভোটারদের কাছে ভোট চাইছেন সকল দলের প্রার্থীরা রাজশাহী-৫ আসনে ধানের শীষের প্রার্থী নজরুল ইসলামের পক্ষে প্রচারণা শুরু। সাতক্ষীরা-২ আসনে বিএনপি প্রার্থী আব্দুর রউফের বিশাল নির্বাচনী জনসভা অনুষ্ঠিত কোটচাঁদপুরে অধ্যাপক মতিয়ার রহমানের দাঁড়িপাল্লার মিছিল সাতক্ষীরা-১ আসনের জনসাধারণ কে ডাব প্রতিকে ভোট দেয়ার আহ্বান হরিণাকুণ্ডুতে বৈদ্যুতিক সর্ট সার্কিটে আগুন, অবরুদ্ধ ফায়ার সার্ভিস

গাইবান্ধা ফুলছড়ি উপজেলার জমিজমার সংক্রান্ত বিরোধে একজন নিহত

রানা ইস্কান্দার রহমান
  • আপডেট টাইম : মঙ্গলবার, ৫ এপ্রিল, ২০২২
  • ৩২৮ বার পঠিত

গাইবান্ধা জেলা ব্যুরো প্রধানঃ
গাইবান্ধার ফুলছড়ি উপজেলার গজারিয়া ইউনিয়নের চর ডাকুমারী গ্রামে জমিজমা সংক্রান্ত বিরোধের জের ধরে প্রতিপক্ষের হামলায় মোজাম্মেল হক (৪০) নামে এক ব্যক্তি নিহত ও দুইজন আহত হয়েছেন।
সোমবার রাতে গাইবান্ধা সদর হাসপাতাল থেকে চিকিৎসার জন্য রংপুর নেয়ার পথে তার মৃত্যু হয়। সোমবার বিকেলে চর ডাকুমারী এলাকায় জমি সংক্রান্ত বিরোধের জের ধরে প্রতিপক্ষের হামলায় গুরুতর আহত হন মোজাম্মেল হক। এ ঘটনায় পুলিশ ২ জনকে গ্রেফতার করেছেন।

পুলিশ ও স্থানীয়রা জানান, ওই এলাকায় মৃত মালেক উদ্দিনের ছেলে মোজাম্মেল হকের সাথে বেশ কিছুদিন ধরে প্রতিবেশী সালাম সরদার ও লাল মিয়ার মধ্যে নদীতে জেগে উঠা চরের জমির দখল নিয়ে বিরোধ চলে আসছিল।
সোমবার দুপুরে উভয় পক্ষ সালিশী বৈঠকে বসেন। বৈঠকে দুইপক্ষের মধ্যে বাকবিতন্ডার এক পর্যায়ে সালাম সরদার ও লাল মিয়ার পক্ষের লোকজনের হামলায় মোজাম্মেল হক (৪০), মজদার আলী (৩৫) ও আবুল হোসেন (৫৫) গুরুতর আহত হয়। পরে স্থানীয় লোকজন তাদের উদ্ধার করে প্রথমে ফুলছড়ি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করালে সেখানে তাদের অবস্থার অবনতি হলে পরে গাইবান্ধা সদর হাসপাতালে স্থানান্তর করা হয়। সন্ধ্যায় মোজাম্মেল হকের অবস্থা আশংকাজনক হলে উন্নত চিকিৎসার জন্য রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যাওয়ার পথে রাত ৯টায় মোজাম্মেল হকের মৃত্যু হয়।

এব্যাপারে ফুলছড়ি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কাওছার আলী জানান, রাতেই পুলিশ অভিযান চালিয়ে হামলায় জড়িত থাকার অভিযোগে সালাম সরদার ও লাল মিয়াকে গ্রেপ্তার করা হয়েছে। গতকাল মঙ্গলবার দুপুরে লাশ ময়নাতন্ত করে পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে। এ ঘটনায় থানায় একটি হত্যা মামলা দায়ের করা হয়েছে।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
এই পত্রিকার সকল সংবাদ, ছবি ও ভিডিও স্বত্ত্ব সংরক্ষিত © ২০২৫ দৈনিক মাতৃজগত    
Developed By Bangla Webs
banglawebs999991