বৃহস্পতিবার, ০৯ এপ্রিল ২০২৬, ০১:৩৮ অপরাহ্ন
ঘোষনা
সাবেক স্পিকার শিরীন শারমিন চৌধুরী আটক মিথ্যা মামলার প্রতিবাদে সরব ঢাকা প্রেস ক্লাব: সাংবাদিক খোকনের পরিবারের নিরাপত্তা ও ন্যায়বিচার দাবি দড়ি বেয়ে মসজিদে যাওয়া প্রায় ১২০ বছর বয়সী অন্ধ মুয়াজ্জিন আব্দুর রহমান আর নেই বাঘায় দুই বোনের ওপর হামলার ঘটনায় পুলিশের নিষ্ক্রিয়তার অভিযোগ ধূমপান ও তামাকজাত দ্রব্য ব্যবহার অধ্যাদেশ দ্রুত আইনে রূপান্তরের দাবি প্রধানমন্ত্রীর কার্যালয়ের মুখপাত্র হলেন মাহদী আমিন ও ছালেহ শিবলী দিলারা হাফিজের স্মরণে দোয়া মাহফিলে প্রধানমন্ত্রী ও বিরোধীদলীয় নেতা বাংলাদেশ-যুক্তরাষ্ট্রের অভিন্ন লক্ষ্যে একসঙ্গে কাজ করার প্রত্যাশা রাষ্ট্রদূতের বগুড়া সদর উপ-নির্বাচনে ধানের শীষের প্রার্থী বাদশার পক্ষে জেলা জিসাসের ব্যাপক গণসংযোগ আমরা সব ধর্মের মানুষকে এক চোখে দেখি: প্রধানমন্ত্রী সরকারি চাকরিতে প্রবেশের নতুন বয়স নির্ধারণ সাংবাদিক পরিচয়ে ‘ভাই’ বলায় চটলেন এসিল্যান্ড ঝিনাইদহ শৈলকুপায় জ্বালানি তেলের সংকট নিয়ে কঠিন হুঁশিয়ারি আইনমন্ত্রীর প্রধানমন্ত্রীকে নিয়ে কটূক্তির প্রতিবাদে অলির বিরুদ্ধে ঝাড়ুমিছিল জিয়া সাংস্কৃতিক সংগঠন (জিসাস)-এর উদ্যোগে বগুড়া সদর উপনির্বাচনে ধানের শীষের পক্ষে গণসংযোগ ডিসি জাহিদের নেতৃত্বে সবুজায়নের নতুন দিগন্তে চট্টগ্রাম ডিসি পার্ক। দেশের সব কোচিং সেন্টার বন্ধের ঘোষণা দিলেন শিক্ষামন্ত্রী কালিয়াকৈরে ফ্যাক্টরিতে চুরি: সিআইডির অভিযানে কর্মচারী গ্রেফতার, উদ্ধার ৫ লাখ টাকার সরঞ্জাম বগুড়ায় র‍্যাবের অভিযানে আন্তঃজেলা গরু চোর চক্রের সর্দারসহ ৫ জন গ্রেফতার, উদ্ধার ট্রাক দূর্গাপুরে অতিরিক্ত মুল্যে জ্বালানি তেল বিক্রি করায় ৩০ হাজার টাকা জরিমানা, মামলা দায়ের

গাইবান্ধা ফুলছড়ি উপজেলায় বাল্যবিবাহের অভিযেগে বরসহ চার জনের সাজা।

রানা ইস্কান্দার রহমান।
  • আপডেট টাইম : বৃহস্পতিবার, ১৭ নভেম্বর, ২০২২
  • ২৬০ বার পঠিত

গাইবান্ধার ফুলছড়িতে বাল্য বিবাহের অভিযোগে বরসহ চার জনকে বিভিন্ন মেয়াদের সাজা দিয়েছে ভ্রাম্যমান আদালত।

ঘটনার বিবরনে জানা যায়, বুধবার সন্ধ্যা আনুমানিক ৫.৩০ ঘটিকার সময় ফুলছড়ি উপজেলার উদাখালী ইউনিয়নের উদাখালী গ্রামে বাল্য বিবাহ হচ্ছে গোপন সংবাদের ভিত্তিতে উপজেলা সমাজসেবা ও মহিলা বিষয়ক কর্মকর্তা খবর পেয়ে উপজেলা নির্বাহী অফিসার ও নির্বাহী ম্যাজিস্ট্রেটকে বিষয়টি অবগত করেন।

পরে উপজেলা নির্বাহী অফিসার আনিসুর রহমান ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মোহাম্মদ আলাউদ্দিন ঘটনাস্থলে উপস্থিত হয়ে কনে অপ্রাপ্তবয়স্ক হওয়ায় ও জাল কাগজ তৈরী করে বিবাহ পড়ানোর প্রমান পেয়ে ঘটনাস্থল থেকে ৪ জনকে আটক করে।

আটককৃতরা হচ্ছেন গাইবান্ধা সদর উপজেলার রিফাইতপুর গ্রামের আব্দুল আজিজ মিয়ার পুত্র বর মোঃ জোহা মিয়া (২৮), মেয়ের স্থানীয় অভিভাবক ফুলছড়ি উপজেলার উদাখালী ইউনিয়নের নুরুল ইসলামের পুত্র মো. জুয়েল (২৬), বরের আত্মিয় গাইবান্ধা সদর উপজেলার রিফাইতপুর গ্রামের আব্দুল করিম এর ছেলে লুৎফর রহমান (৫৬) ও সদর উপজেলার জহের ভিটা গ্রামের মাহাতাব উদ্দিন এর পুত্র মোকাব্বর (৫০)।

পরে বর জোহা মিয়াকে ২০১৭ সালের বাল্য বিবাহ আইনের ৭ ধারায় ১০ দিনের কারাদণ্ড, মেয়ের স্থানীয় অভিভাবক মো. জুয়েল মিয়াকে একই ধারায় ৭ দিনের কারাদণ্ড এবং ছেলের অভিভাবক অপর দুই আটককৃত ব্যাক্তি লুৎফর রহমান ও মোকাব্বরকে ২০১৭ সালের বাল্য বিবাহ আইনের ৮ ধারায় এক হাজার টাকা করে ভ্রাম্যমান আদালত বসিয়ে সাজা প্রদান করা হয়।

এসময় ঘটনাস্থলে উপস্থিত উপজেলা নির্বাহী অফিসার মো. আনিসুর রহমান বলেন, বাল্য বিবাহের অপরাধে শুধু ছেলে ও মেয়ে পক্ষের লোকজনকে সাজা নয়। এর পর হতে এই ধরনের বাল্য বিবাহের সঙ্গে সংশ্লিষ্ট সকলকে এই আইনের আওতায় এনে শাস্তি প্রদান করা হবে।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
এই পত্রিকার সকল সংবাদ, ছবি ও ভিডিও স্বত্ত্ব সংরক্ষিত © ২০২৫ দৈনিক মাতৃজগত    
Developed By Bangla Webs
banglawebs999991